: ৬ মে ২০১৫, বুধবার, ১৯:১১:৩৭
শুরুর হাসিটা ছিল মুশফিকুর রহিমের মুখে। টস জিতে বোলারদের হাতে বল তুলে দিয়ে চতুর্থ ওভারেই পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজকে সাজঘরে ফেরাতে পেরে আরও চওড়া হয়েছিল বাংলাদেশ অধিনায়কের মুখের হাসি।
: ৬ মে ২০১৫, বুধবার, ১০:৫৭:০৯
পুরো সিরিজে অসাধারণ খেলেছে বাংলাদেশ। ওয়ানডেতে হোয়াইটওয়াশ এবং টি২০তে হারানোর পর খুলনা টেস্টেও গৌরবের ড্র করে পাকিস্তানকে জয় বঞ্চিত রেখেছে বাংলাদেশ। ঢাকা টেস্টেও মুশফিকদের লক্ষ্য পাকিস্তানকে জয়শূণ্য রাখা। সে লক্ষ্যেই মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে লড়াই করে যাচ্ছে বাংলাদেশ।
: ৬ মে ২০১৫, বুধবার, ১০:৪৯:৪১
ফের দুরন্ত মুম্বাই ইন্ডিয়ান্স৷ নিজেদের ঘরের মাঠে দিল্লি ডেয়ারডেভিলসকে পাঁচ উইকেটে হারিয়ে টানা চার ম্যাচে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মা অ্যান্ড কোং৷ দশ ম্যাচে পাঁচ জয়ের সুবাদে আইপিএল টেবিলে চার নম্বরে চলে এল মুম্বাই৷
: ৫ মে ২০১৫, মঙ্গলবার, ২০:৩৮:০৪
জিতলেই সিরিজ। অনেকটা অঘোষিত ফাইনাল। যদিও টেস্ট ক্রিকেটে ফাইনাল শব্দটি নেই। কিন্তু দুই টেস্ট সিরিজের প্রথমটি ড্র হওয়ায় সমীকরণটা ফাইনালেই রুপ নিয়েছে। ফলের দেখা পেতে পাঁচদিনের অপেক্ষা। ভাগ্য অনুকুলে আনতে ক্রিকেটারদের লড়তে হবে নিজেদের সর্বস্ব দিয়ে। বাংলাদেশ ও পাকিস্তান যে দলই জিতবে তাদের ঘরেই উঠবে সিরিজ জয়ের ট্রফি। বাংলাদেশ জিতলে হবে সোনায় সোহাগা। এর আগে ওয়ানডে ও টি২০ সিরিজ জিতেছেন টাইগাররা। টেস্ট জিতলে পূরণ হবে পূর্নাঙ্গ সিরিজ জয়ের ষোলকলা। মিরপুর স্টেডিয়ামে সকাল দশটায় শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার শেষ এই টেস্ট।
: ৫ মে ২০১৫, মঙ্গলবার, ১২:৩৪:২০
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন জোনাথন ট্রট। সোমবার বার্বাডোজ টেস্ট হারের পর ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নেন ৩৪ বছর বয়সি ইংল্যান্ড ব্যাটসম্যান। কেনসিংটন ওভালে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে তিন টেস্টের সিরিজ ড্র করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ইংল্যান্ডের কাছে বড় দু:খের ট্রটের অবসর। অবসাদ কাটিয়ে ১৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই বিদায় জানান টপ-অর্ডার ইংলিশ ব্যাটসম্যান।
: ৫ মে ২০১৫, মঙ্গলবার, ৭:৩৫:৫৯
ইডেন গার্ডেনে অস্তমিত সূর্য! তিনে উঠল কলকাতা৷ সোমবার ইডেনে সানরাইজার্স হায়দারাবাদকে ৩৫ রানে হারিয়ে লিগে পুনরায় তিন নম্বরে উঠে আসল কেকেআর৷ নাইট বোলারদের বিরুদ্ধে ১৬৮ রান তাড়া করতে গিয়ে ১৩২ -এর বেশি তুলতে পারেনি সানরাইজার্স৷ প্রথম ওভারে উমেশ যাদবের দু’ উইকেট হায়দারাবাদকে শুরুর আগেই শেষ করে দেয়৷ ইনিংসের তৃতীয় বলে অধিনায়ক ডেভিড ওয়ার্নারে স্ট্যাম্প ছিটকে দিয়ে সূর্য ডোবানোর ইঙ্গিত দেন উমেশ৷
: ৪ মে ২০১৫, সোমবার, ২২:৪৮:০৩
চেন্নাইয়ের ব্যাটিং এক্সপ্রেসকে ১৫০ রানের মধ্যে বেঁধে ফেলাটা মুখের কথা নয়৷ বল হাতে সেই কঠিন কাজটা এম চিন্নাস্বামীতে করেও দেখালেন মিচেল স্টার্ক, হার্শাল প্যাটেল, ওয়াইসিরা। কিন্তু আখেরে লাভ কিছুই হল না৷ স্টার্কদের পাল্টা দিয়ে ১২৪ রানে আরসিবি-কে গুটিয়ে দিলেন আশিস নেহরা, ঈশ্বর পাণ্ডেরা৷ ২৪ রানে কোহলিদের হারিয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল ধোনিবাহিনী৷ বোলিং ও ফিল্ডিংয়ের মধ্যে দিয়ে ফের চেন্নাই মনে করিয়ে দিল, কেন তারা দু’বারের চ্যাম্পিয়ন৷ ধোনি বনাম কোহলির লড়াইয়ে শেষ হাসি হাসলেন বড়জনই৷
: ৪ মে ২০১৫, সোমবার, ২১:৫৫:৪১
খুলনার মতোই কি ঢাকার উইকেট চান মুশফিক? সে যাই হোক উইকেট যেন হয় নিজেদের অনুকুলে-এমন চাওয়াটা তার দোষের নয়। স্বাগতিক সব দেশের ক্রিকেটারদের থাকে এমনই প্রত্যাশা।
: ৪ মে ২০১৫, সোমবার, ২১:৪৭:৩৫
ইংল্যান্ডের পল টেরি ১০০ দিনের জন্য বিসিবির ডেভেলপমেন্ট কোচ হয়েছেন। ৫৫ বছর বয়সী টেরি মূলত হাই পারফরম্যান্স ইউনিটের কোচিং ডিরেক্টর হিসাবে চুক্তি বদ্ধ হতে যাচ্ছেন।
: ৪ মে ২০১৫, সোমবার, ২১:২৯:৫০
পকিস্তানের বিপক্ষে ক্রিকেট জয়ের উৎসব চলছে। ওয়ানডে, টি-টোয়েন্টি জয়ের পর এখন টাইগাররা দাঁড়িয়ে টেস্ট সিরিজ জয়ের সামনে। পাকিস্তানের বিপক্ষে বিজয়-উৎসবের রেশ থাকতেই বেজে উঠলো আরেকটি সিরিজের ডামাডোল। এবার ঘরে মাঠে ভারতকে পাচ্ছে বাংলাদেশ। আজ (সোমবার) চূড়ান্ত হয়েছে দুই দেশের সিরিজসূচী।
: ৪ মে ২০১৫, সোমবার, ২১:১৬:০০
খুলনা টেস্টের পর দুই দিন বিশ্রামে বাংলাদেশ দল। মিরপুর টেস্ট শুরুর আগের দিন আগামীকাল (মঙ্গলবার) গা গরম করবেন মুশফিক বাহিনী। এ দু’দিন হোটেলেই কাটিয়েছেন টাইগাররা।
: ৪ মে ২০১৫, সোমবার, ১৮:২৯:৩৪
পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের দল ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই তালিকায় পরিবর্তন আনতে হলো বিসিবিকে। পরিবর্তনে বাধ্য করলো পেসার রুবেল হোসেনের ইনজুরি।
: ৪ মে ২০১৫, সোমবার, ১৩:২৭:৩৪
আজিঙ্কা রাহানের ব্যাটিং ঝড়ে দিল্লি ডেয়ারডেভিলসকে ১৪ রানে হারাল রাজস্থান রয়্যালস। মুম্বাইয়ের ব্রেবোর্ণ স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে রাজস্থানের করা ১৮৯ রানের জবাবে দিল্লি ডেয়ারডেভিলস থেমে যায় ১৭৫ রানে।
: ৪ মে ২০১৫, সোমবার, ১৩:০৫:২৪
ড্যারেন ব্র্যাভো আর জারমেন ব্ল্যাকউডের বড় পার্টনারশিপে ভর করে বার্বাডোজ টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ড্র করলো ওয়েস্ট ইন্ডিজ। রবিবার তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ঘুরে দাঁড়ানো ক্যারিবিয়ান ব্রিগেড ৫ উইকেটে জয় তুলে নিল।
: ৩ মে ২০১৫, রবিবার, ২১:১১:৫০
খুলনার পর সবার দৃষ্টি এবার দ্বিতীয় টেস্টের দিকে। খুলনায় দুর্দান্ত ড্রয়ের পর ঢাকা টেস্টের দলটি কেমন হবে, কিংবা নির্বাচকরা নতুন করে কাউকে পরীক্ষা করার সুযোগ নিবেন না তো?। না, তেমন কোন কিছু দেখা যায়নি। প্রথম টেস্টের সাফল্যের পর দলে কোন পরিবর্তনই প্রয়োজন মনে করেন নি তারা।
: ৩ মে ২০১৫, রবিবার, ২১:০৫:১৫
খুলনায় গৌরবময় টেস্ট ড্রয়ের পর টাইগারদের দৃষ্টি এবার ঢাকায়। ৬ মে মিরপুর স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট। যা কিনা অঘোষিত ফাইনালে রুপ নিয়েছে।
: ৩ মে ২০১৫, রবিবার, ১১:৫৭:৩২
অধিনায়ক ডেভিড ওয়ার্নারের অনবদ্য ৬১ রান। ভুবনেশ্বর কুমার, মোয়েস হেনরিকুইসের আঁটোসাঁটো বোলিং। সে সুবাদে চেন্নাই সুপার কিংসকে ২২ রানে হারিয়ে দিল হায়দরাবাদ সানরাইজার্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৯২ রান তোলেন ওয়ার্নাররা। জবাবে মহেন্দ্র সিং ধোনিরা ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১৭০ তুলতে সমর্থ হয়।
: ৩ মে ২০১৫, রবিবার, ০:০০:১৮
তীরে এস তরী ডুবল! রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে সাত উইকেটে হেরে লিগ তালিকায় চার নম্বরে নেমে গেল কেকেআর৷কলকাতাকে টপকে তিনে উঠে এল ব্যাঙ্গালোর৷ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওভার কমে ১০ ওভারের ম্যাচ রং৷ প্রথম ব্যাট করে ১১১ রান তোলে কেকেআর৷আন্দ্রে রাসেলের ১৭ বলে ৪৫ রানের ইনিংসে ১০০ গণ্ডি টপকাযয় নাইটরাইডার্স৷
: ২ মে ২০১৫, শনিবার, ২২:১৩:২৮
খুলনায় চলছে টেস্ট উৎসব। ড্র করেও এতো উল্লাস! হাঁ, ক্রিকেট বিশ্বে এমনই কিছু ঘটনা ঘটে যায়, যেখানে ম্যাচ না জিতেও পাওয়া যায় জয়ের অমৃতস্বাদ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার খুলনা টেস্টে যা ঘটেছে তা কেবল মনে রাখার মতোই।
: ২ মে ২০১৫, শনিবার, ১৯:৪৭:০০
টেস্ট ক্রিকেট ড্রয়ের সঙ্গে বসে যায় ‘নিস্প্রান’ শব্দটি। টেস্টে ড্রতো নিত্য-নৈমিত্তিক ব্যাপার। কিন্তু কিছু ড্র আছে যা নাড়া দিয়ে যায় ক্রিকেটামোদীদের হৃদয়। আজ (শনিবার) শেষ হওয়া খুলনা টেস্ট তারই একটি।
For add
For add
For add
For add