for Add

নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট

সদ্য সমাপ্ত বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্সের সুবাদে আসন্ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের জন্য প্রথমবারের মত নিউজিল্যান্ড টেস্ট দলে সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। 

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ও ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

গেল মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই হাফ-সেঞ্চুরিতে ১৪৯ রান ও ২ উইকেট শিকার করেন ফক্সক্রফট। টি-টোয়েন্টি সিরিজে দুই ইনিংসে ১৮ রান করলেও কোন উইকেট পাননি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২ ম্যাচে ২৩০১ রান ও ৬৩ উইকেট শিকার করেছেন ফক্সক্রফট। 

ফক্সক্রফট ছাড়াও নিউজিল্যান্ড টেস্ট দলে ফিরেছেন দুই পেসার উইল ও’রুর্ক ও কাইল জেমিসন। দুই সিরিজের দলেই আছেন তারা। পেস আক্রমণে আরও আছেন ম্যাট হেনরি, জ্যাক ফোকস, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার। শুধুমাত্র আয়ারল্যান্ড সিরিজের দলে রাখা হয়েছে বেন সিয়ার্স, মাইকেল রে ও ক্রিস্টিয়ান ক্লার্ককে। ইংল্যান্ড সিরিজে রিজার্ভ তালিকায় আছেন সিয়ার্স। 

ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স বিবেচনায় নয় মাস পর টেস্ট দলে ফিরলেন ব্যাটার হেনরি নিকোলস। প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাংঙ্কেট শিল্ডে ক্যান্টারবুরির হয়ে ১১ ইনিংসে ৯৬.৬৬ ব্যাটিং গড়ে সর্বোচ্চ ৮৭০ রান করেন তিনি।

টেস্ট দলে আছেন সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লাক্ষেèৗ সুপার জায়ান্টসের স্ট্র্যাটেজিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি। 

দলে একমাত্র বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে আছেন টম ব্লান্ডেল। দলের প্রয়োজনে উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন অধিনায়ক টম ল্যাথাম। 

২৭ মে থেকে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে নিউজিল্যান্ড। এরপর ৪ জুন থেকে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে কিউইরা। পরের দুই টেস্ট হবে যথাক্রমে- ১৭ ও ২৫ জুন। 

আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফরে নিউজিল্যান্ড টেস্ট দল : টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাক ফোকস, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন, মাইকেল রে (আয়ারল্যান্ড টেস্ট), ক্রিস্টিয়ান ক্লার্ক (আয়ারল্যান্ড টেস্ট), উইল ইয়াং (আয়ারল্যান্ড টেস্ট), বেন সিয়ার্স (আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে রিজার্ভ)।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add