for Add

প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু

দেশের প্যারা স্পোর্টসের সার্বিক উন্নয়ন, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় প্রস্তুতের মহৎ লক্ষ্য নিয়ে দেশে প্রথমবারের মতো আজ শুক্রবার থেকে ১ম প্যারা স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু হয়েছে। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ বর্ণাঢ্য কার্নিভালে সারাদেশ থেকে ৫০০-এর অধিক প্যারা অ্যাথলেট ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক দেশের বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, এশিয়ান প্যারা গেমসের মতো বড় মঞ্চে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের যে ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন, তার আবেদন পাওয়ামাত্রই তা পরিপূর্ণভাবে প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী জানান, ক্রীড়াঙ্গনের জন্য বরাদ্দ সবকিছু তিনি খেলোয়াড় ও সংগঠকদের কল্যাণে উজার করে দিতে চান। দেশের ক্রীড়াবিদ ও সংগঠকেরা ভালো থাকলে সরকার ও দেশ ভালো থাকবে উল্লেখ করে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজের যাবতীয় অসংগতি ও বিশৃঙ্খলা দূর করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব জনাব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ম বাংলাদেশ প্যারা গেমস ২০২৬ আয়োজক কমিটির চেয়ারম্যান, এনপিসি বাংলাদেশের সহসভাপতি ও বাংলাদেশ পুলিশের যুগ্মকমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্য, কোচ, নীতিনির্ধারক, দেশবরেণ্য ক্রীড়াবিদ এবং প্রতিবন্ধিতা-বিষয়ক বিশেষজ্ঞগণ উপস্থিত থেকে অ্যাথলেটদের উৎসাহিত করেন।

এ গেমসের মূল লক্ষ্য হলো জাপানের আইচি নাগোয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান প্যারা গেমস ২০২৬ সহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য সেরা খেলোয়াড় নির্বাচন করা এবং নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে তাদের আন্তর্জাতিক মানে উন্নীত করা।

অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের উদ্যোগে বিসিবি ফিজিক্যালি চ্যালেঞ্জড উইং ক্রিকেট কার্নিভাল ২০২৬ আয়োজনের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ আয়োজনের মাধ্যমে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট, হুইলচেয়ার ক্রিকেট এবং ব্লাইন্ড ক্রিকেট—এই তিনটি বিশেষ ক্ষেত্র থেকে প্রতিভাবান ক্রিকেটার বাছাই করে শক্তিশালী জাতীয় দল গঠন করা হবে। ইতিমধ্যেই বিসিবি কর্তৃক ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটের জন্য ৯১ জন এবং হুইলচেয়ার ক্রিকেটের জন্য ৩৫ জন খেলোয়াড়কে মনোনীত করা হয়েছে এবং ব্লাইন্ড ক্রিকেট ক্যাটাগরিটি দেশের সকল আগ্রহী বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়ের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

সব সংবাদ

বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add