for Add

ভারতের সৌরভ চৌবে অপরাজিত চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নারায়ণগঞ্জে ‘খালেদা জিয়া গোল্ডকাপ দাবা প্রতিযোগিতা’ আয়োজনের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

শনিবার (১৫ আগস্ট) নারায়ণগঞ্জ চেস একাডেমি আয়োজিত ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, আগামী দুই মাসের মধ্যেই এই প্রতিযোগিতা আয়োজন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক যুগ্মসম্পাদক মোরসালিন আহমেদ। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ চেস একাডেমির সভাপতি মেহেদী হাসান মিশু। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সহসভাপতি মো. জাহাঙ্গীর ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিদে আরবিটার মোহাম্মদ শামীম।

এর আগে নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী নারায়ণগঞ্জ চেস একাডেমি ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় ভারতের অ্যামেচার ফিদেমাস্টার সৌরভ চৌবে পূর্ণ ৫ পয়েন্ট অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন হন। ৩.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার রানারআপ হয়েছেন।

একই পয়েন্ট নিয়ে ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী তৃতীয় এবং মুহতাদী তাজওয়ার নাশিদ চতুর্থ স্থান লাভ করেন।

পাঁচ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতায় ভারত, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের মোট ২০ জন খেলোয়াড় অংশ নেন। বিজয়ীদের অর্থ পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য দুইদিনব্যাপী এ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার সফল আয়োজন এবং ভবিষ্যতে ‘খালেদা জিয়া গোল্ডকাপ দাবা প্রতিযোগিতা’ আয়োজনের ঘোষণাকে ঘিরে নারায়ণগঞ্জের দাবা অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

সব সংবাদ

ম্যাচ হলো না বৃষ্টিতে, সেমিফাইনালে বাংলাদেশ মেসির সঙ্গে বিরোধ, রদ্রিগেজের রহস্যময় পোস্ট ভালো খেলেও সিঙ্গাপুরের কাছে হার বাংলাদেশের মোহামেডানের আর্জেন্টাইন কোচ  ১১ বছর বয়সী ইতিহাসগড়া তারকাকে নিয়ে জাপানের উচ্ছ্বাস ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহবান স্পিকারের রোইং আন্তর্জাতিক অঙ্গনে পদক অর্জনে সক্ষম শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল বৃষ্টিতে নাগোয়ায় লিটন-শান্তদের অলস সময় আলোর ‘নারী ফিদেমাস্টার’ খেতাব অর্জন জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের ৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add