for Add

ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নারী হকির এক গৌরবোজ্জ্বল ও সোনালী অধ্যায় রচিত হলো। ওমানের মাস্কাটে অনুষ্ঠিত উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকির মেগা ফাইনালে শক্তিশালী কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়নের ট্রফি নিজেদের করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। দেশের হকি ইতিহাসে যেকোনো পর্যায়ে এটাই প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা জয়ের অনন্য রেকর্ড।

শিরোপাজয়ী মেয়েরা বীরের বেশে ট্রফি হাতে দেশে ফিরেছেন। বিমানবন্দরে পা রাখতেই তাঁদের জন্য অপেক্ষা করছিল এক অভূতপূর্ব মুহুর্ত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দেশের জন্য হকি অঙ্গনে ইতিহাস গড়া এই স্বর্ণকন্যাদের বরণ করে নিতে সেখানে উপস্থিত ছিলেন ফেডারেশনের কর্মকর্তারা। পুরো দল এবং কোচিং স্টাফের প্রত্যেক সদস্যের গলায় পরিয়ে দেওয়া হয় ফুলের মালা এবং হাতে তুলে দেওয়া হয় বর্ণিল তোড়া।

ওমানের তপ্ত মাঠে যে লড়াইয়ের গল্প তাঁরা লিখে এসেছেন, দেশের মাটিতে এসে তার প্রতিদান পেলেন ভালোবাসার চাদরে আবৃত হয়ে। মেয়েদের মুখে জয়ের চওড়া হাসি। দেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরার আত্মবিশ্বাস।

দলটিকে আরো বেশি উৎসাহ দিতে টি-স্পোর্টসের প্রধান নির্বাহীর ও এইস ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক সাদেকের পক্ষ থেকে ২৩ সদস্যের দলের প্রত্যেককে নগদ ২৫ হাজার টাকা ও একটি করে সুইট বক্স দেওয়া হয়। এমন বিশেষ পুরস্কার পেয়ে খেলোয়াড়রা আপ্লুত হন।

ওমানের মাস্কাটে পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশ দলের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। পাঁচ দেশের এই টুর্নামেন্টে তারা কেবল চ্যাম্পিয়নই হয়নি, পুরো আসরে ছিল সম্পূর্ণ অপরাজিত। হংকংকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু। উজবেকিস্তানকে হারায় ১-০ ব্যবধানে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাজাখস্তানকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রিয়া, নিনি সেন রিমনরা। ফাইনালের মহারণে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে ট্রফি নিজেদের করে নেয় বাংলাদেশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের এই অবিস্মরণীয় ট্রফি জয় প্রমাণ করে যে, সঠিক দিক নির্দেশনা ও সুযোগ পেলে মেয়েরাও বিশ্বমঞ্চ কাঁপাতে পারে। বিমানবন্দরে তাঁদের রাজকীয় বরণ এবং টি-স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেকের পক্ষ থেকে পাওয়া এই অর্থ পুরস্কার তাঁদের প্রাপ্য মর্যাদারই এক বহিঃপ্রকাশ। এই চ্যাম্পিয়ন ট্রফি কেবল একটি জয় নয়, এটি বাংলাদেশের হকির এক নতুন দিনের সূচনা।

গল্পটা এখানেই শেষ নয়, এবার শুরু আসল মিশন। এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হয়ে তারা কোয়ালিফাই করেছে এশিয়া কাপের মূল পর্বে। এশিয়া কাপের এই মঞ্চে তাদের লড়তে হবে এশিয়ার সবচেয়ে পরাশক্তিদের বিরুদ্ধে। আর এশিয়া কাপের এই মঞ্চে যদি মেয়েরা নিজেদের সেরাটা দিয়ে ভালো করতে পারে, তবেই খুলে যাবে স্বপ্নের সেই মহাদুয়ার। সরাসরি কোয়ালিফাই করবে বিশ্বকাপে! সবার লক্ষ্য এখন বিশ্বকাপের মঞ্চে খেলা।

সব সংবাদ

ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন ঢাকায় যাত্রাবিরতি: ফিফা সভাপতি-বাফুফে বৈঠক বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন ফিওনা আন্তঃসার্ভিসেস সাইক্লিং শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে ব্র্যাক ব্যাংক নারী হকি প্রোগ্রাম শুরু সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি জয়বঞ্চিত বাংলাদেশ, নাটকীয় ড্র আফগানিস্তানের সময় কম, বুধবার থেকে হকির প্রস্তুতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল ৯ হাজার রানের ক্লাবে লিটন  পাকিস্তান বধে হ্যাটট্রিক জয়, ফাইনালে বাংলাদেশের মেয়েরা টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক ঢাকায় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টুর্নামেন্ট শুরু মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী কে ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন আজ : মেসি আবেগ-অশ্রুতে মেসির বিদায় বিদায়ী ম্যাচে খেলতে রাজি ছিলেন না মেসি! জরিমানার কবলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ জিন্নাতের ব্রোঞ্জে নতুন স্বপ্ন, সংবর্ধনায় লাখ টাকা পুরস্কার  হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add