ক্রিকেট

মাশরাফিদের পৃষ্ঠপোষক এখন রবি

: ২১ মে ২০১৫, বৃহস্পতিবার, ১৮:৪৩:৩১

আগেরদিন নিলামে বেশ কয়েকবার দর হাঁকাহাঁকিতে গ্রামীন ফোনকে হারিয়ে ২ বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্বত্ত্ব কিনেছিল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি টপ অব মাইন্ড (টম)। একদিন যেতে না যেতেই সেই স্বত্ত্ব তারা হস্তান্তর করে দিয়েছে আরেকটি মোবাইল অপারেটর কোম্পানি রবির কাছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মৌখিকভাবে এ তথ্য জানানো হয়েছে।

বিদায় রাজস্থানের

: ২১ মে ২০১৫, বৃহস্পতিবার, ৮:৩১:৫৯

একটা বাধা টপকানো গেল৷ তবে ব্যাঙ্গালোরের সামনে রাঁচিতে অপেক্ষা করেছে আরও বড় বাধা৷ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে পরাস্ত করে ফাইনালে পৌঁছনোর পথটা যে কাঁটায় মোড়া, তা ভালোভাবেই জানেন ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি৷ তবে সেসব ভাবনা আপাতত তোলা থাক৷ বুধবারের রাতটা সেলিব্রেশনের জন্য বরাদ্দ থাকতেই পারে৷

৪১ কোটি ৪১ লাখ টাকায় টপ অব মাইন্ড

: ২০ মে ২০১৫, বুধবার, ২২:০৯:৩৬

৪১ কোটি ৪১ লাখ টাকায় দুই বছরের জন্য জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী টপ অব মাইন্ড (টম )। এর আগে প্রায় দুই কোটি টাকায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজের স্পন্সর স্বত্ত্ব পেয়েছিলো এই ইভেন্ট ম্যানেজমেন্ট কেম্পানী।

বিটিভিকে বিধ্বস্ত করে ডেইলি স্পোর্টসের শুভ সূচনা

: ২০ মে ২০১৫, বুধবার, ১৬:৩১:৪০

আলি হোসেনের অসাধারণ ব্যাটিং নৈপুন্যে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) রীতিমত বিধ্বস্ত করে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশের একমাত্র অনলাইন ক্রীড়া দৈনিক ‘দি ডেইলিস্পোর্টস২৪ডটকম’। আজ (বুধবার) মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কম্যুনিটি (বিএসজেসি) কর্তৃক আয়োজিত মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে বিটিভিকে ৩৫ রানের বিশাল ব্যবধানে হারায় ডেইলিস্পোর্টস২৪।

কোহলিই বাংলাদেশ সফরে অধিনায়ক

: ২০ মে ২০১৫, বুধবার, ১৫:২০:৪১

রোহিত শর্মা নয়, বিরাট কোহলিকেই টেস্ট অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মুম্বাইতে আজ (বুধবার) বাংলাদেশের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজে বৈঠক করেন সন্দীপ পাতিলের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচক কমিটি। এরপরই দল ঘোষণা করেন প্রধান নির্বাচক।

চেন্নাইকে হারিয়ে ফাইনালে মুম্বাই

: ২০ মে ২০১৫, বুধবার, ১:৪৫:১৯

শুরুর দিকে টানা ৫ ম্যাচ হার। এরপর বাকি ৯ ম্যাচের ৮টিতে জিতে গ্র“প পর্বের দ্বিতীয় দল হিসেবেই প্লে অফ নিশ্চিত করে মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু এখানেও যে কঠিন প্রতিপক্ষ! একেবারে চেন্নাই সুপার কিংস। তবে মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাত্তাই পেলো না চেন্নাই। মহেন্দ্র সিং ধোনির দলকে ২৫ রানে হারিয়ে ফাইনালে উঠে গেলো মুম্বাই ইন্ডিয়ান্স।

ভারত সিরিজের প্রস্তুতি শুরু কাল

: ১৯ মে ২০১৫, মঙ্গলবার, ২২:০৬:৪৪

ব্যক্তিগত উদ্যোগে অনেক আগ থেকেই ভারতের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতি শুরু করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আগামীকাল (বুধবার) থেকে শুরু হবে প্রাথমিক দলের আনুষ্ঠানিক অনুশীলন ক্যাম্প। তার আগে সকালে জাতীয় দলের কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের কাছে রিপোর্ট করবেন টাইগাররা।

ঘরোয়া ক্রিকেটে হচ্ছে প্রযুক্তির ব্যবহার

: ১৯ মে ২০১৫, মঙ্গলবার, ২২:০৩:০৫

বাংলাদেশের সকল ধরনের ঘরোয়া ক্রিকেটে এবার থেকে প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ (মঙ্গলবার) মিডিয়াকে এই তথ্য জানান আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিংকু, ‘এটা আমরা শুরু করেছি। কয়েকটি ম্যাচ রেকর্ডিং হয়েছে। বিসিএলের ওয়ানডে সংস্করণের পুরো ম্যাচ রেকর্ড হয়েছে। এনসিএলের প্রথম ম্যাচগুলোতেও হয়েছে। ভেন্যুতে সুবিধা থাকলে আমরা প্রযুক্তির ব্যবহার করেছি। বিকেএসপিতে যথাযথ সুযোগ নেই বলে ব্যবহার করতে পারিনি। তবে আমরা ভবিষ্যতে এই সুবিধা আরও প্রয়োগ করবো। এবার ২টি ক্যামেরা ব্যবহার করে রেকর্ড করা হয়েছে। আগামী বছর থেকে সব খেলায় প্রযুক্তির ব্যবহার থাকবে।’

ডেইলি স্পোর্টসে খেলছেন আলাউদ্দিন বাবু

: ১৯ মে ২০১৫, মঙ্গলবার, ২১:০৭:২১

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি) মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে দেশের একমাত্র অনলাইন ক্রীড়া দৈনিক ‘দি ডেইলি স্পোর্টস টুয়েন্টিফোর ডটকম’-এর হয়ে খেলবেন প্রথম শ্রেনীর ক্রিকেটার আলাউদ্দিন বাবু। আগামীকাল (বুধবার) সকাল সাড়ে ৯টায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাইশ গজের ব্যাট-বলের যুদ্ধে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নামবে ‘দি ডেইলি স্পোর্টস টুয়েন্টিফোর ডটকম’। আলাউদ্দিন বাবু ছাড়াও দলের হয়ে খেলবেন সম্পাদক রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি বদরুল আলম চৌধুরী খোকন, মহিউদ্দিন পলাশ, মোরসালিন আহমেদ, মার্কেটিং ম্যানেজার আলী হোসেন। দলের ম্যানেজার কাম কোচ হিসাবে থাকছেন ডেইলি স্পোর্টসের উপদেষ্টা সম্পাদক সারোয়ার হোসেন।

কোহলি বিশ্রামে, টেস্ট অধিনায়ক রোহিত!

: ১৯ মে ২০১৫, মঙ্গলবার, ১২:৫৪:২৯

বাংলাদেশ সফরে ভারত ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হতে পারেন রোহিত শর্মা! বিশ্রাম দেয়া হচ্ছে বিরাট কোহলিকে৷ ১০ জুন থেকে ফতুল্লায় শুরু হতে যাওয়া বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে ভারতের নেতৃত্ব পাচ্ছেন রোহিত শর্মা৷

লাহোরে জিম্বাবুয়ে ক্রিকেট দল

: ১৯ মে ২০১৫, মঙ্গলবার, ১২:০৯:২৮

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তান পৌছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। কঠোর নিরাপত্তার মধ্যে সোমবার রাতে লাহোরে নেমেছে ডেভ হোয়াটমোরের দল। এর মধ্যে দিয়ে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে […]

আগে-ভাগেই অনুশীলনে টাইগাররা

: ১৯ মে ২০১৫, মঙ্গলবার, ০:৩১:২২

নির্ধারিত সময়ের আগেই অনুশীলনে নেমে পড়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। রোববার বিসিবি ঘোষনা করেছিলো ২৩ সদস্যের প্রাথমিক দল। ছুটি কাটিয়ে আগামী ২০মে ডাক পাওয়া ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছিলো।

জিম্বাবুইয়ের জন্য কঠোর নিরাপত্তা

: ১৮ মে ২০১৫, সোমবার, ২১:৪০:০৮

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ বছর পর। দেশটির এ বন্ধদুয়ার খুলে দিচ্ছে জিম্বাবুয়ে। ইতিমধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিয়েছে জিম্বাবুইয়ে ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুটি টিটোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান-জিম্বাবুইয়ে।

প্লে অফে মুম্বাই-ব্যাঙ্গালুরু

: ১৮ মে ২০১৫, সোমবার, ১৫:১৭:০৫

একেই বলে ‘সূর্যাস্ত’৷ সানরাইজার্স হায়দরাবাদকে হেলায় হারিয়ে আইপিএলের কোয়ালিফায়ারে জায়গা করে নিল মুম্বই ইন্ডিয়ান্স। শুরুতে বোলারদের দাপটের পর দুই ওপেনার ব্যাটসম্যানের দৃঢ়তায় লিগ পর্বের শেষ ম্যাচে ৯ উইকেটে জিতলো মুম্বাইর দলটি। রোববার অপর ম্যাচে বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে দিল্লি ডেয়ার ডেভিলসের সাথে পয়েন্ট ভাগাভাগি করে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ফলে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থান অর্জণ করে প্লে অফে উঠে যায় বিরাট কোহলিরা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরছে বাংলাদেশ!

: ১৭ মে ২০১৫, রবিবার, ২২:৪৬:২০

পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেই বদলে গেছে সব। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছেন মাশরাফি বাহিনী। আর ওই জয়গুলোই বাংলাদেশকে নিয়ে গেছে অনেক উচ্চতায়। যার উপর ভর করে বাংলাদেশের সম্ভাবনা তৈরী হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার।

ডেইলি স্পোর্টসের প্রতিপক্ষ জনকণ্ঠ ও চ্যানেল আই

: ১৭ মে ২০১৫, রবিবার, ২১:৩৬:১৩

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি (বিএসজেসি) আয়োজিত ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে। দেশের মোট ২৪টি মিডিয়া হাউস টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

ভারত সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা

: ১৭ মে ২০১৫, রবিবার, ২১:০৯:২৬

ভারতের বিপক্ষে হোম সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বুধবার বিসিবিতে খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে।

শীর্ষে থেকেই প্লে-অফে চেন্নাই

: ১৭ মে ২০১৫, রবিবার, ১৪:৪১:২০

‘কিংস বধ’ করে আইপিএল এইটে এক নম্বরে থেকেই লিগ শেষ করল চেন্নাই সুপার কিংস। ফলে মঙ্গলবার ওয়াংখেড়েয় প্রথম কোয়ালিফায়ার খেলতে নামবে ধোনি অ্যান্ড কোং। শনিবার মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাবকে সাত উইকেটে হারায় চেন্নাই সুপার কিংস। এর ফলে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে শেষ করলেন ধোনিরা। আর মাত্র তিন ম্যাচ (ছ’ পয়েন্ট) জিতে লাস্টবয় পঞ্জাব। লিগের বাকি ম্যাচগুলির ফলাফল যাইহোক না কেন, তাতে ফাস্টবয় ও লাস্টবয়ের কোনও পরিবর্তন হবে না।

কেকেআরকে হটিয়ে প্লে অফে রাজস্থান

: ১৭ মে ২০১৫, রবিবার, ১১:৪৫:৩৩

আইপিএল আটের প্লে-অফে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে গেল গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের। শনিবার মুম্বাইর ব্রেবোর্নে রাজস্থান ও কলকাতা, দু’পক্ষের জন্যই ম্যাচটা ছিল ‘ডু অর ডাই’। গম্ভীর অ্যান্ড কোং-কে ৯ রানে হারিয়ে শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেললেন শেন ওয়াটসনরা। অর্থাৎ, চেন্নাইয়ের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল রাজস্থান।

বিএসজেসি মিডিয়াকাপ ক্রিকেট শুরু মঙ্গলবার

: ১৬ মে ২০১৫, শনিবার, ২২:০৮:৫৫

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি আয়োজিত বিএসজেসি-ওয়াল্টন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আগামী ১৯ জুন শুরু হচ্ছে। মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামের নীল টার্ফে টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add