for Add

পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দলের প্রস্তুতি ও মানসিকতা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি  এসময় ধারাবাহিকতা, মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং মানসিক দৃঢ়তার গুরুত্ব তুলে ধরেন।

আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিমন্স বলেন, সিরিজ শুরুর আগে কৌশলগত দিকের চেয়ে মানসিক দিকটাই বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেসব খেলোয়াড় সাম্প্রতিক সময়ে লাল বলে খেলেছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য।

তিনি বলেন, “এটা মূলত মানসিক পরিবর্তন, তবে একই সঙ্গে অনেক খেলোয়াড় আছেন যারা সাদা বলে খেলেননি এবং গত কয়েক মাস ধরে লাল বল নিয়েই কাজ করছেন। তাই পরিবর্তনটা আপনারা যতটা ভাবছেন, তার চেয়ে সহজ হবে।”

শুক্রবার থেকে শুরু হওয়া এই সিরিজে শক্তিশালী পাকিস্তান দলের বিপক্ষে নিজেদের প্রস্তুতিকে পারফরম্যান্সে রূপ দিতে চায় বাংলাদেশ। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের দিকেও বিশেষ নজর থাকবে, যিনি ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করার পর প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন। তার ধারাবাহিকতা ও প্রস্তুতির প্রশংসা করেন সিমন্স।

তিনি বলেন, “আমি যতটুকু সময়ে মুশিকে চিনেছি, তাতে মনে হয় টেস্ট ১, টেস্ট ৫০ বা টেস্ট ১০০- সব একই রকম। তিনি তার নিজের মতো করেই প্রস্তুতি নেন এবং ১০১তম টেস্টকেও ঠিক একইভাবে দেখবেন।”

শক্তিশালী পাকিস্তানী পেস আক্রমণের বিপক্ষে সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা সিমন্স ব্যাটিংয়ে শৃঙ্খলার ওপর জোর দিয়েছেন, “হোম কন্ডিশন নিযয়ে আমি তেমন কিছু বলতে চাই না। উইকেট ভালোই হবে এবং আমাদের ঠিক করতে হবে কীভাবে তাদের বিপক্ষে ব্যাট করবো। র‌্যাঙ্কিংয়ে উপরে উঠতে চাইলে সেরা বোলারদের বিপক্ষে খেলতেই হবে।’’

তিনি আরও বলেন, “আমরা জানি, আমাদের লম্বা সময় ধরে ব্যাট করতে হবে এবং বড় স্কোর গড়তে হবে। সবাই এখন বড় রান করার মানসিকতায় আছে, যা ভালো লক্ষণ।”
দলে নতুন মুখ হিসেবে রয়েছেন তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। তবে চূড়ান্ত একাদশ এখনো নির্ধারণ করা হয়নি।

সিমন্স বলেন, “নতুন খেলোয়াড়দের দলে আসা ভালো বিষয়। কাল আমরা চূড়ান্ত একাদশ ঠিক করবো। কারো অভিষেক হওয়ার সুযোগ সবসময় থাকে।’’

তুলনামূলক নতুন পেসার নাহিদ রানা সম্পর্কে সিমন্স বলেছেন, ‘নাহিদ রানার সবচেযয়ে ভালো দিক হলো সে নিজের অবস্থান ও দায়িত্ব সম্পর্কে সচেতন। নতুন হয়েও তার মানসিকতা বেশ পরিণত।”

তবে তার ওয়ার্কলোড নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্ব দেন সিমন্স, “আমাদের তাকে পর্যবেক্ষণে রাখতে হবে, যেন অতিরিক্ত চাপ না পড়ে। আমরা চাই না সে অর্ধ-ফিট অবস্থায় খেলুক। তার গতি আমাদের দরকার, তাই তাকে যত্ন নিতে হবে।”

ড্রেসিংরুমের বাইরে থেকেই চাপ বেশি আসে বলেও মনে করেন তিনি, “আমার মনে হয় ৯৫ শতাংশ প্রত্যাশাই ড্রেসিংরুমের বাইরে। দর্শকদের প্রত্যাশা বেশি। আমরা শুধু প্রস্তুতি নিই এবং খেলতে নামার অপেক্ষায় থাকি।”

দুই দলই প্রায় সমান শক্তিশালী বলে মনে করেন সিমন্স, বিশেষ করে বোলিং বিভাগে। তিনি বলেন, “আমি মনে করি না কোনো দল এগিয়ে। দুই দলেরই ভালো পেস এবং স্পিন আক্রমণ আছে। প্রতিটি সেশনের গুরুত্বপূর্ণ মুহূর্ত কে কাজে লাগাতে পারে সেটাই আসল।”

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add