for Add

জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান

উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড প্রতিষ্ঠার ৯০ বছর পূর্তি উৎসব করবে এ বছর। রোববার মোহামেডানের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভা শেষে এই ঘোষণা দিয়েছেন ক্লাবটির সভাপতি মো. বরকত উল্লাহ বুলু।

গত ৯ মার্চ ক্লাবের পরিচালনা পর্ষদের নির্বাচন হয় এবং ওই দিনই অনুষ্ঠিত হয়েছিল তাৎক্ষণিক সভা। নির্বাচনের দুই মাস পর রোববারই প্রথম আনুষ্ঠানিক ও পূর্ণাঙ্গ সভা করলো মোহামেডানের পরিচালনা পর্ষদ। যে সভায় ক্লাবটি তাদের ভবিষ্যত পরিকল্পনা নির্ধারণ করে।

বৃটিশ আমলে (১৯৩৬ সালে) প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই-উৎরাই পেরিয়ে ৯০ বছরে পদার্পণ করেছে মতিঝিল পাড়ার এই ঐতিহ্যবাহী ক্লাবটি। এ মাইলফলককে স্মরণীয় করে রাখতে এবং ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনতে একগুচ্ছ মহাপরিকল্পনা হাতে নিয়েছে ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ।
সভার পর মতিঝিলের ক্লাব অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন বরকত উল্লাহ বুলু এবং ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া।

৯০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধান অতিথি করার পরিকল্পনা নিয়েছে মোহামেডান। প্রধানমন্ত্রীর সম্মতি ও সময় পেলে এ বছরের যে কোনো সময় এই অনুষ্ঠান করবে সাদা-কালোরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই আয়োজনকে ঘিরে ক্লাবটি একটি বিশাল মিলনমেলা করতে চায়। যেখানে থাকবেন ক্লাবের দাতা সদস্য, স্থায়ী সদস্য, আজীবন সদস্য, সহযোগী সদস্য, শুভানুধ্যায়ীসহ অতীতের দেশী-বিদেশী তারকা খেলোয়াড় এবং মাঠ কাঁপানো সংগঠকরা।

ইউরোপীয় ক্লাবের আদলে ‘ফ্যান ক্লাব’ গঠন করে আনাচে-কানাচে ছড়িয়ে থাকা লাখো সমর্থককে একই সুতোয় বাঁধতে এবার আধুনিক ফুটবলের ছোঁয়া আনছে মোহামেডান।

সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, দেশের প্রতিটি জেলায় মোহামেডানের শক্তিশালী কমিটি গঠন করা হবে। যেসব জেলায় ইতিমধ্যে কমিটি রয়েছে, সেগুলোকে পুনরুজ্জীবিত করা হবে। যেসব জেলায় কমিটি নেই, সেখানে স্থানীয় ক্রীড়ানুরাগী ও তরুণদের সমন্বয়ে নতুন কমিটি দেওয়া হবে।

আগামী মৌসুমে শক্তিশালী দল গঠনের প্রত্যয়ের কথাও বলেছেন ক্লাব সভাপতি। এক সময় ক্রিকেট, ফুটবল, হকি, সাঁতার, হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টনসহ প্রায় সব ডিসিপ্লিনেই দাপট ছিল সাদা-কালোদের। বর্তমানে মূলত ক্রিকেট, ফুটবল ও হকিতেই সীমাবদ্ধ তারা। সাম্প্রতিক পারফরম্যান্স ও আগামী দিনের লক্ষ্য নিয়েও কথা বলেছেন ক্লাব সভাপতি।

গত মৌসুমে দীর্ঘ খরা কাটিয়ে পেশাদার যুগের প্রথম লিগ শিরোপা ঘরে তুলেছিল মোহামেডান। চলতি মৌসুমে বসুন্ধরা কিংসের কাছে শিরোপা হারালেও, ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

আগামী মৌসুমে লিগ পুনরুদ্ধার করতে শক্তিশালী দল গড়ার প্রতিশ্রুতি দিয়ে ক্লাবের সভাপতি বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই ব্যালেন্সড দল গঠন করা হয়েছে। আগামী হকি লিগে চ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী দল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।’

সাভারে ক্লাবের যে ২৫ একর জমি আছে তা নিয়ে পরিকল্পনার কথা উল্লেখ করে বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘প্রজেক্টে গতি আনা হবে। আমরা একটা ডেভেলপমেন্ট কমিটি গঠন করতে যাচ্ছি। যে কমিটির চেয়ারম্যান হবেন মির্জা আব্বাস, যিনি এখন দেশের বাইরে চিকিৎসাধীন আছেন। মোহামেডানের দীর্ঘদিনের লালিত স্বপ্ন সাভারের ২৫ একর জমিতে নিজস্ব ভেন্যু ও একাডেমি নির্মাণ করা।’

বহু বছর ধরে ঝুলে থাকা এই মেগা প্রজেক্টটি বাস্তবায়নে এবার কোমর বেঁধে নামছে মোহামেডানের নতুন কমিটি। পাশাপাশি, মতিঝিলে ক্লাবের বর্তমান নিজস্ব জমিটি সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়ার পেছনে তৎকালীন গণপূর্ত মন্ত্রী ও বর্তমান সংসদের নির্বাচিত সদস্য মির্জা আব্বাসের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন ও সাভার প্রজেক্ট দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই মির্জা আব্বাসকে মোহামেডানের ‘ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান’ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবনির্বাচিত কমিটির এই কর্মপরিকল্পনা এবং আধুনিক ক্লাব কালচার ও নিজস্ব ভেন্যু গড়ার উদ্যোগ যদি মাঠপর্যায়ে বাস্তবায়িত হয়, তবে তা শুধু মোহামেডান নয়, সামগ্রিকভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেই একটি নতুন দিগন্তের সূচনা করবে। দীর্ঘ প্রতীক্ষার পর সমর্থকরা আবার তাদের প্রিয় সাদা-কালো শিবিরকে স্বরূপে দেখার আশায় বুক বাঁধতেই পারে।

সব সংবাদ

সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন ঢাকায় যাত্রাবিরতি: ফিফা সভাপতি-বাফুফে বৈঠক বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন ফিওনা আন্তঃসার্ভিসেস সাইক্লিং শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে ব্র্যাক ব্যাংক নারী হকি প্রোগ্রাম শুরু সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি জয়বঞ্চিত বাংলাদেশ, নাটকীয় ড্র আফগানিস্তানের সময় কম, বুধবার থেকে হকির প্রস্তুতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল ৯ হাজার রানের ক্লাবে লিটন  পাকিস্তান বধে হ্যাটট্রিক জয়, ফাইনালে বাংলাদেশের মেয়েরা টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক ঢাকায় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টুর্নামেন্ট শুরু মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী কে ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন আজ : মেসি আবেগ-অশ্রুতে মেসির বিদায় বিদায়ী ম্যাচে খেলতে রাজি ছিলেন না মেসি! জরিমানার কবলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ জিন্নাতের ব্রোঞ্জে নতুন স্বপ্ন, সংবর্ধনায় লাখ টাকা পুরস্কার  হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ বিরামপুরে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট কাবাডির নতুন দিনের স্বপ্ন দেখছেন ইসরাইল হাওলাদার শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও জুটল না বাংলাদেশের স্থাননির্ধারণী ম্যাচে এশিয়াডে বাংলাদেশ সপ্তম ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠানে তায়কোয়ানডো ছড়ানোর তাগিদ চিফ হুইপের

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add