for Add

বুধবার শুরু ফাইনাল টেস্ট

519A4047নিজস্ব প্রতিবেদক: জিতলেই সিরিজ। অনেকটা অঘোষিত ফাইনাল। যদিও টেস্ট ক্রিকেটে ফাইনাল শব্দটি নেই। কিন্তু দুই টেস্ট সিরিজের প্রথমটি ড্র হওয়ায় সমীকরণটা ফাইনালেই রুপ নিয়েছে। ফলের দেখা পেতে পাঁচদিনের অপেক্ষা। ভাগ্য অনুকুলে আনতে ক্রিকেটারদের লড়তে হবে নিজেদের সর্বস্ব দিয়ে। বাংলাদেশ ও পাকিস্তান যে দলই জিতবে তাদের ঘরেই উঠবে সিরিজ জয়ের ট্রফি। বাংলাদেশ জিতলে হবে সোনায় সোহাগা। এর আগে ওয়ানডে ও টি২০ সিরিজ জিতেছেন টাইগাররা। টেস্ট জিতলে পূরণ হবে পূর্নাঙ্গ সিরিজ জয়ের ষোলকলা। মিরপুর স্টেডিয়ামে সকাল দশটায় শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার শেষ এই টেস্ট।

Previewএমন একটি সুযোগের সামনে দাড়িয়ে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম কেন, গোটা দেশের প্রত্যাশা- টেস্ট সিরিজ জয়টাও হোক বাংলাদেশের। খুলনা টেস্টে বাংলাদেশ ব্যাকফুটে থেকে ঘুরে দাঁড়িয়ে যেভাবে পাকিস্তানের বিশাল সংগ্রহের মোকাবেলা করেছে তাতে টাইগারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। রেকর্ডময় খুলনা টেস্টের প্রাপ্তিগুলো নিয়ে মাঠে নামবেন মুশফিক বাহিনী।

ম্যাচ শুরুর আগে তেমনি হঙ্কার দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক,‘অবশ্যই লক্ষ্য জয়। যেহেতু ম্যাচটি রূপ নিয়েছে ফাইনালে, তাই এই ম্যাচে ভাল করার জন্য যা যা করা দরকার তা যেন করতে পারি সেই চেষ্টাই থাকবে। সবাই কষ্ট করেছে, চেষ্টা থাকবে যেন পাঁচদিন ভালো ক্রিকেট খেলে ফলটা আমাদের দিকে আনতে পারি।’ বাংলাদেশ অধিনায়ক আরো বলেন,‘সিরিজটা জিতলে কেবল অনন্য অর্জনই হবে না, ভবিষ্যতের সিরিজগুলোতেও প্রেরণা হিসাবে কাজ করবে। প্রত্যেকটা ম্যাচ আমরা ভালো খেলেছি।’

কিন্তু মিরপুরের উইকেট কখনোই বাংলাদেশ দলের জন্য পয়মন্ত হয়ে উঠেনি। ১২ টেস্টের ১০টিতে ফল আসলেও বাংলাদেশের জন্য ছিলো না সুখকর। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটের জয়, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ড্র ছাড়া বাকি সব গুলো ম্যাচের ফল ছিলো প্রতিকুলে। বাংলাদেশ অধিনায়ক মেনে নিলেন সব কিছু। খুলনার উইকেটের সঙ্গে মিরপুরের উইকেটের প্রার্থক্যের একটি ব্যাখ্যা টেনে তুলেছেন,‘এই উইকেট বোলার ও ব্যাটসম্যানদের জন্য সহায়ক থাকে। যে কোনো দলের স্পিনাররা এখান থেকে সুবিধা আদায় করতে পারে। খুলনায় আমরা ভালো খেলেছি; কিন্তু এখানে আমাদের খেলটা খুব চ্যালেঞ্জিং হবে। ওরাও আমাদের ২০ উইকেট তুলে নেয়ার জন্য সব রকম পদক্ষেপ নেবে। তারা চেষ্টা করবে, যেভাবেই হোক ফল যেন তাদের প‌ক্ষে যায়। আমরাও চেষ্টা করব, আগের ম্যাচের ফর্ম যেন শেষ ম্যাচেও ধরে রাখতে পারি।’

তবে খুলনা টেস্টের ন্যায় সেরা একাদশ গঠনে শুধুই ব্যাটিং নির্ভর নয়, বোলিংয়ের উপর গুরুত্ব দেয়া হবে। মুশফিক যেন সেই ইঙ্গিতটাই দিয়েছেন,‘যদি মনে করি, আমাদের এ উইকেটে একজন অতিরিক্ত বোলার লাগবে, হোক একজন সিমার বা স্পিনার; আমরা তা নেব। আমাদের লক্ষ্য থাকবে তাদের ২০ উইকেট দখল করা।’

বাংলাদেশ দলে এই মূহুর্তে তামিম দূর্দান্ত খেললেও মুশফিক তাকিয়ে আছেন সাকিবের দিকে। তার বিশ্বাস সাকিবের অলরাউন্ড রুপটি সঠিক ভাবে জেগে উঠলে ম্যাচ বাংলাদেশের অনুকুলেই থাকবে। কিন্তু বল হাতে সাকিব এখনো পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেন নি। এখানেই মুশফিকের যত ভাবনা। এরপরেও সাকিবের প্রতি তার আত্মবিশ্বাসের কমতি নেই। এই টেস্টে ঠিকই তিনি জেগে উঠবেন। কারন মিরপুরের উইকেটে সাকিবের সাফল্যের রেকর্ডটা ভালো।

অন্যদিকে মিরপুর টেস্টে বাংলাদেশ দলকে আটকানোর নানা ছক আকছেন মিসবাহ বাহিনী। খুলনা টেস্টে ছক একেও কোন কাজে আসেনি। কারন তামিম সব কিছুকেই টপকে গেছেন। মিসবাহ সেই কথাগুলো শুনিয়ে বলেন, ‘ওর জন্য নতুন করে ছক আঁকার কথা ভাবছি। কিন্তু ও নতুন ছকেও ভালো করছে। দেখা যাক এখন কি করা যায়।’পাকিস্তান অধিনায়ক এই মূহুর্তেও বাংলাদেশ দলের প্রশংসা করে বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল এখন ভালো ক্রিকেট খেলছে। তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। আমাদেরকে তাদের কৃতিত্ব দিতেই হবে। তবে আমাদের লক্ষ্য থাকবে ব্যর্থতার খোলস থেকে বেরিয়ে আসা। এর জন্য নিজেদের কঠোর পরিশ্রম করা প্রয়োজন।’

বাংলাদেশ (সম্ভাব্য) একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম(অধি.), সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী/জুবায়ের হোসেন, তাইজুল ইসলাম, শাহাদাত হোসেন, মোহাম্মদ শহিদ।

পাকিস্তান (সম্ভাব্য) একাদশ : সামি আসলাম, মোহাম্মদ হাফিজ, আজহার আলি, ইউনিস খান, মিসবাহ উল হক(অধি.), আসাদ শফিক, সরফরাজ আহমেদ, ওহাব রিয়াজ, জুনায়েদ খান, ইয়াসির শাহ, জুলফিকার বাবর।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add