for Add

হায়দারাবাদকে হারিয়ে তিনে কলকাতা

কেকেআর: ১৬৭/৭ (পাণ্ডে, ৩৩, ইউসুফ ৩০, গম্ভীর ৩১)। সানরাইজার্স: ১৩২/৯ (হেনরিকস ৪১, হগ ২/১৭, উমেশ ২/৩৪)। ফল: ৩৫ রানে জয়ী কলকাতা। ম্যাচ সেরা: উমেশ যাদব

212535নিজস্ব প্রতিবেদক: ইডেন গার্ডেনে অস্তমিত সূর্য! তিনে উঠল কলকাতা৷ সোমবার ইডেনে সানরাইজার্স হায়দারাবাদকে ৩৫ রানে হারিয়ে লিগে পুনরায় তিন নম্বরে উঠে আসল কেকেআর৷

নাইট বোলারদের বিরুদ্ধে ১৬৮ রান তাড়া করতে গিয়ে ১৩২ -এর বেশি তুলতে পারেনি সানরাইজার্স৷ প্রথম ওভারে উমেশ যাদবের দু’ উইকেট হায়দারাবাদকে শুরুর আগেই শেষ করে দেয়৷ ইনিংসের তৃতীয় বলে অধিনায়ক ডেভিড ওয়ার্নারে স্ট্যাম্প ছিটকে দিয়ে সূর্য ডোবানোর ইঙ্গিত দেন উমেশ৷

প্রথম ওভারের শেষ বলে নমন ওঝার স্টাম্প উড়িয়ে দিয়ে সানরাইজার্স ব্যাটিয়য়ের মেরুদণ্ডটা ভেঙে দেন নাইটদের বিদর্ভের ডানহাতি পেসার৷ পঞ্চম ওভারে শিখর ধাওয়ানকে ডাগ-আউটে ফিরিয়ে হায়দরাবাদের ভবলীলা সঙ্গ করেন নাইটদের ‘চায়নাম্যান’ ব্র্যাড হগ৷

চেন্নাই সুপার কিংসের পর এদিনও ইডেনের বাইশ গজে বল হাতে ব্যাটসম্যানদের উপর ছড়ি ঘোরান ৪৪ বছরের সাবেক অজি স্পিনার৷ তার দ্বিতীয় শিকার মোজেস হেনরিকস৷ হায়দারাবাদ ইনিংসের সর্বোচ্চ স্কোরার৷ ৩৩ বলে ৪১ রানের ইনিংস খেলে হগের শিকার হেনরিকস৷ চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে দু’টি উইকেট নেন হগ৷ লেগ-স্পিনার পীযুষ চাওলা চার ওভারে ১৬ রানে একটি উইকেট নেন৷ তবে, ম্যাচের সেরা প্রথম ওভারে দু’ উইকেট তুলে নেওয়া উমেশ যাদব৷

এদিন টস জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠান সানরাইজার্স অধিনায়ক ওয়ার্নার৷ শুরুটা দারুণ করলেও স্কোর বোর্ডে প্রত্যাশামত রান তুলতে পারেনি গম্ভীর অ্যান্ড কোং৷ মনীষ পাণ্ডের ২৬ বলে ৩৩ ও ইউসুফ পাঠানের ১৯ বলে ৩০ রান নাইটদের দেড়শোর গণ্ডি টপকাতে সাহায্য করে৷ দুই ওপেনার গম্ভীর ও রবীন উথাপ্পা যথাক্রমে ৩১ ও ৩০ রান করেন৷ নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৬৭ রান তোলে কেকেআর৷

এই জয়ের ফলে ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ফের তিন নম্বরে উঠে এল কলকাতা৷ সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাই সুপার কিংস৷ আর ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রাজস্থান রয়্যালস৷ নাইটদের পরের প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস৷ বৃহস্পতিবার ইডেনে যুবরাজ সিং, জেপি ডুমিনিদের বিরুদ্ধে খেলবে গম্ভীর অ্যান্ড কোং৷

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add