for Add
নিজস্ব প্রতিবেদক : ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ২১:২৭:০৬

রাজশাহী বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আজ ১৯ মে মঙ্গলবার থেকে ষষ্ঠ বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে তিনদিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ফায়জুর রহমান ভুঞা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিকেএসপির পরিচালক প্রশিক্ষণ কর্নেল গোলাম মাবুদ হাসান ও বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সদস্য মাসউদ করিম, রাজশাহী বিকেএসপির ভারপ্রাপ্ত উপপরিচালক মাইনুল হাসান রাফি, বক্সিং কোচ আরিফুল করিম, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি আককাস সিকদার প্রমুখ।
উল্লেখ্য এ প্রতিযোগিতায় ২০ জেলার ৩৮টি দলে ১২২ জন বক্সার অংশ নিচ্ছেন।
For add
For add
For add
For add
for Add