for Add

বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক

কয়েক মাস আগে দায়িত্ব ছাড়ার পর আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট। সোমবার একাধিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর মাধ্যমে ৭৮ বছর বয়সী অ্যাডভোকাট বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হতে যাচ্ছেন। পারিবারিক কারণে তিনি ফেব্রুয়ারিতে পদত্যাগ করেছিলেন। তবে তার মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি আবার দায়িত্বে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। কুরাসাওকে প্রথমবারের মতে তিনি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন।

মাত্র দেড় লাখের কিছু বেশি জনসংখ্যার কুরাসাও বিশ্বকাপে খেলা সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতিহাস গড়েছে।

“লিটল জেনারেল” নামে পরিচিত অ্যাডভোকাট ফিরছেন ফ্রেড রুটেনের স্থলাভিষিক্ত হয়ে। ডাচ এই কোচ যেন আবার দায়িত্ব নিতে পারেন সে কারনে রুটেন নিজেই পদত্যাগ করেন। মার্চে দুটি প্রীতি ম্যাচে রুটেনের অধীনে কুরাসাও চীনের কাছে ৫-১ এবং অস্ট্রেলিয়ার কাছে ৫-১ গোলে হারে।

গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই ম্যাচের পর কুরাসাও দলের খেলোয়াড় পরিষদ দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি গিলবার্ট মার্টিনার সঙ্গে বৈঠক করে। সেখানে তারা জানায়, রুটেনের চেয়ে অ্যাডভোকাটকেই তারা বেশি পছন্দ করছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দলের অন্যতম বড় স্পনসর কোরেনডন এয়ারলাইন্সের মালিক আতিলাই উসলু কোচ পরিবর্তন না হলে বছরে ১০ লাখ ইউরোর বেশি অর্থায়ন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন।

রুটেন এক বিবৃতিতে বলেন, “দল বা কোচিং স্টাফের মধ্যে সুস্থ পেশাদার সম্পর্ক নষ্ট করে এমন পরিবেশ থাকা উচিত নয়। তাই পদত্যাগ করাই সঠিক সিদ্ধান্ত। সময় খুব গুরুত্বপূর্ণ এবং কুরাসাওকে সামনে এগিয়ে যেতে হবে। পরিস্থিতি যেভাবে ঘটেছে, তাতে আমি দুঃখিত, তবে সবার জন্য শুভকামনা রইল।”

আগামী ১৪ জুন কুরাসাও তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে হিউস্টনে জার্মানির বিপক্ষে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add