for Add

বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি

গত মাসের বিশ্বকাপ ফাইনালে একমাত্র গোল করা স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস বার্সেলোনা থেকে দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন।

ধারণা করা হচ্ছে ২৬ বছর বয়সী এই স্ট্রাইকারকে দলে নিতে লিগ ওয়ানের চ্যাম্পিয়নদের খরচ হয়েছে ৫ কোটি ইউরো।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, “প্যারিস সেইন্ট-জার্মেই আনন্দের সঙ্গে ফেরান তোরেসকে দলে নেবার ঘোষণা করছে। বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ ফরোয়ার্ড ২০৩১ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।”

ভ্যালেন্সিয়া ও ম্যানচেস্টার সিটির সাবেক এই তারকা পিএসজি কোচ লুইস এনরিকের সঙ্গে আবারও কাজ করবেন। স্পেনের কোচ থাকার সময় ২০২০ সালে নেশন্স লিগে জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে তোরেসকে জাতীয় দলে অভিষেক করিয়েছিলেন এনরিকে।

বার্সেলোনায় থাকাকালে তিনটি লা লিগা শিরোপা জেতা তোরেস বিশ্বকাপ ফাইনালে বদলি হিসেবে মাঠে নামেন। 

৬৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ফরোয়ার্ড অতিরিক্ত সময়ে গোল করে আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের আশা শেষ করে দেন।

‘দ্য শার্ক’ নামে পরিচিত তোরেস ২০২১-২২ মৌসুমের ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনায় যোগ দেন। কাতালান ক্লাবটির হয়ে ২০৭ ম্যাচে ৬৫ গোল করেন তিনি। এর মধ্যে ২০২৫ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের ফাইনালে জয়ের ম্যাচের গোলটিও রয়েছে।

বার্সেলোনা তাদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলেছে, “গত সাড়ে চার মৌসুমে ফেরান তোরেসের নিষ্ঠার জন্য ক্লাব তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার পেশাদার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য সর্বোত্তম শুভকামনা জানাচ্ছে।”

ফরাসি রাজধানীতে তোরেসের যোগদানের ফলে প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের পিএসজির ২৩ বছর বয়সী দুর্দান্ত উইঙ্গার ব্র্যাডলি বারকোলাকে দলে নেওয়ার সম্ভাবনা বাড়তে পারে। বিশ্বকাপে ফ্রান্সের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন বারকোলা।

দুই ক্লাবের মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে। তবে পিএসজির চাওয়া প্রায় ১৫ কোটি ইউরো। এখন পর্যন্ত সেটিই চুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add