for Add
নিজস্ব প্রতিবেদক : ১৩ মে ২০২৬, বুধবার, ১৮:৫৫:১৯

ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালের ভেন্যু নির্ধারিত করা আছে বসুন্ধরা কিংসের নিজস্ব স্টেডিয়াম বসুন্ধরা কিংস অ্যারেনা। তবে আগামী ১৯মে নির্ধারিত ফাইনাল ওই মাঠে খেলবে না মোহামেডান। পূর্বের বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে মোহামেডান মঙ্গলবার বাফুফেকে চিঠি দিয়ে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।
ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচটি নিরপেক্ষা ভেন্যুতে আয়োজনের দাবি জানিয়েছে মোহামেডান। বাফুফে সাধারণ সম্পাদক বরাবর লেখা চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বাফুফে সভাপতি এবং বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের কাছে।
মোহামেডান কর্তৃক লেখা চিঠিতে বলা হয়েছে, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড কর্তৃপক্ষ এবং ক্লাবের অগণিত সমর্থক অত্যন্ত গুরুত্বের সাথে প্রত্যাশা করে যে, ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬ -এর ফাইনাল ম্যাচটি একটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হোক।’
কেন এই দাবি তুলছে তারা, তার কারণও ব্যাখ্যা করে জানিয়েছে মোহামেডান। চিঠিতে লেখা হয়েছে, ‘বিগত বিপিএলের একাধিক খেলায় বসুন্ধরার মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ও সমর্থকদের প্রতি যে মারমুখী ও বিরূপ আচরণ পরিলক্ষিত হয়েছে যা আমরা ইতিপূর্বে দুটি চিঠির মাধ্যামে অবহিত করা হয়েছে। সেই তিক্ত অভিজ্ঞতার আলোকে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উৎসবমুখর ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে নিরপেক্ষ ভেন্যুর ভূমিকা অপরিসীম।’
মোহামেডান ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এই চিঠিতে প্রত্যাশা করা হয়েছে, দেশের ফুটবল খেলার বৃহত্তর স্বার্থে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মধ্যকার বিদ্যমান সুসম্পকের আলোকে ‘ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬’ এর ফাইনাল খেলাটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
For add
For add
For add
For add
for Add