ক্রিকেট

পাল্টা জবাব বাংলাদেশের

: ১ মে ২০১৫, শুক্রবার, ১৮:১২:২৩

তামিম ইকবাল আর ইমরুল কায়েসের সেঞ্চুরিতে খুলনা টেস্টের চতুর্থ দিনটি স্মরণীয় হয়ে থাকছে বাংলাদেশের জন্য। দুই ওপেনারের অসাধারণ ব্যাটিং নৈপুন্যে খাদের কিনারা থেকে দারুণভাবে ঘুড়ে দাঁড়িয়েছে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৩২ রানের জবাবে পাকিস্তান ব্যাট করে রানের পাহাড় গড়েছিল।

রানের পাহাড়ে পাকিস্তান

: ১ মে ২০১৫, শুক্রবার, ১২:৪০:৩৪

খুলনা টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। আজ (শুক্রবার) চতুর্থ দিনে পাকিস্তান ৬২৮ রান করে অলআউট হয়েছে। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৩৩২ রান।

চেন্নাইকে দাপটে হারাল কেকেআর

: ১ মে ২০১৫, শুক্রবার, ১:৫৯:৫৬

চিপকে পরাভুত নাইটরা ইডেনে থামাল চেন্নাই এক্সপ্রেসকে! চেন্নাই সুপার কিংসকে দাপটের সঙ্গে সাত উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় ফের তিন নম্বরে উঠে এল কেকেআর৷ নাইটদের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখলেন রবিন উথাপ্পা এবং ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল।

বাস্তবতা বুঝেছেন মুশফিক

: ৩০ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ২১:০৭:০৩

ওয়ানডে সিরিজ টি-টোয়েন্টি ম্যাচ জিতে মুখে খই ফুটেছিলো মুশফিকদের। টেস্টেও বাজিমাত করবে-মুশফিকদের কথায় বাংলাদেশের সবার মনেও এমন আশা স্থান করে নিয়েছিলো। কিন্তু খুলনা টেস্টের তৃতীয় দিন শেষে পাল্টে গেছে দৃশ্যপট। লংগারভার্সন ম্যাচে ব্যকফুটে গিয়ে বাস্তবতা বুঝেছেন বাংলাদেশ অধিনায়ক।

পিসিবির উপর করের বোঝা

: ৩০ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ২০:৩১:৪৩

নিজস্ব প্রতিবেদক : ওয়ানডে সিরিজে বাংলাওয়াশের পর চারদিক থেকে সমালচনায় জর্জরিত পিসিবির কর্তারা। গোদের উপর বিষ ফোড়ার মতো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘাড়ে চেপে বসেছে […]

রাহাতের পরিবর্তে বিলওয়াল ভাট্টি

: ৩০ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ১৯:৫৮:২৪

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া রাহাত আলির পরিবর্তে অলরাউন্ডার বিলওয়াল ভাট্টিকে দলে নিল পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৬ মে ঢাকায় সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন ডান-হাতি এই পেসার। পাকিস্তান ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে ছিলেন তিনি।

র‌্যাংকিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

: ৩০ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ১৯:২৯:৩৫

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে খবরটা অভাবনীয়ই বটে। আগামী বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশকে অন্তত আট নম্বরে থাকতে হবে। সে কাজটা পাকিস্তানের বিপক্ষে এক সিরিজেই সমাপ্ত করে ফেলেছে মাশরাফি বিন মর্তুজারা। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করে সেই পাকিস্তানকেই পেছনে ফেলল বাংলাদেশ। একধান এগিয়ে টাইগাররা উঠে এসেছে অষ্টম স্থানে। আর পাকিস্তান দুই ধাপ পিছিয়ে সপ্তম স্থান থেকে নেমে গেছে নবম স্থানে।

পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

: ৩০ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ১৯:০২:৩৩

২০০৯ সালে লাহোরে শ্রীলংকার ক্রিকেটারদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে বন্ধ আন্তর্জাতিক ক্রিকেট। দেশটির ক্রিকেট ভেন্যুগুলো এখন বিরানভুমি। ঘরোয়া ক্রিকেট কাঠামোও ধ্বংসের মুখে। আন্তর্জাতিক ক্রিকেটই যেখানে হয় না, সেখানে ক্রিকেট পাগল জাতিটি ধীরে ধীরে খেলাটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তবে এবার পাকিস্তান ক্রিকেটপ্রেমীদের জন্য সুসংবাদ। প্রায় ৬ বছর (অর্ধযুগ) পর দেশটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী মাসেই দেশটিতে সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়ে দিয়েছে জিম্বাবুয়ে।

হাফিজের ডাবলে খুলনার নিয়ন্ত্রণ পাকিস্তানের

: ৩০ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ১৮:১৩:০৬

খুলনার উইকেটে নির্দয় ব্যাটিং হাফিজের। ওয়ানডে এবং টি২০তে যাকে খুঁজেই পাওয়া যায়নি। সেই হাফিজই কি না বাংলাদেশের বিপক্ষে হাঁকালেন ডাবল সেঞ্চুরি। তাও ক্যারিয়ারের প্রথম। এর আগে দু’বার কাছাকাছিতে গিয়েও ফিরে এসেছিলেন। ২০১২ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৬ রানে এবং গত বছর নভেম্বরে সারজায় নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯৭ রানে আউট হয়েছিলেন।

বাতিল রাজস্থান-ব্যাঙ্গালোর ম্যাচ

: ৩০ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ৮:৩৬:২৬

রানের পাহাড় তৈরি করেও জয়ের জন্য লড়াই করা হল না আরসিবি’র। সৌজন্যে অঝোর বৃষ্টি। ফলস্বরূপ রাজস্থান ও ব্যাঙ্গালোর এক-এক পয়েন্ট ভাগ করে নিল। বিরাট কোহলিদের ইনিংস শেষ হওয়ার পরই বৃষ্টি নামে। ১১টা ১ মিনিটে দ্বিতীয় ইনিংস শুরু করা গেলেও ২০ ওভারই খেলতে হত রাজস্থানকে৷ কিন্তু বৃষ্টি আর বন্ধ হওয়ার নাম করল না৷ অনেকক্ষণ অপেক্ষা করার পর ১১টা ৪০ মিনিটে ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হল৷

নিষিদ্ধ নারিনের ‘অফ-স্পিন’

: ২৯ এপ্রিল ২০১৫, বুধবার, ২২:১৬:৩৯

বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ইডেনে ফিরতি ম্যাচে নামার আগে ধাক্কা খেল কলকাতা নাইটরাইডার্স (কেকেআর)। বুধবার সুনীল নারিনের ‘অফ-স্পিন’ নিষিদ্ধ করল বিসিসিআই। ২২ এপ্রিল বিশাখাপত্তনমে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নারিনের কয়েকটি সন্দেহজনক ডেলিভারি নিয়ে রিপোর্টের ভিত্তিতে নারিনের অফ-স্পিন ডেলিভারি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

আইসিসি থেকে বিতাড়িত হচ্ছেন শ্রীনি!

: ২৯ এপ্রিল ২০১৫, বুধবার, ২২:১০:৫৭

ভারতীয় ক্রিকেটে ‘শ্রীনি অধ্যায়ে’ যবনিকা টানতে চলেছে জগমোহন ডালমিয়ার বোর্ড। ২৪মে কলকাতায় আইপিএল ফাইনালের দিনই বিশেষ সাধারণ সভা (এসজিএম) ডেকে শ্রীনিকে আইসিসি থেকে সরানোর রূপরেখা তৈরি করে ফেলেছে বিসিসিআই।

পার্থক্যটা বুঝিয়ে দিয়েছেন হাফিজ

: ২৯ এপ্রিল ২০১৫, বুধবার, ২০:৫৭:১৭

টেস্ট বলেই কথা। মুহুর্তেই যেখানে বদলে যেতে পারে অনেক কিছু। আজ উইকেটের আচরণ খারাপ তো পরের দিন ঠিক তার উল্টো। টেস্ট খেলতে নেমে অগ্রিম কথা বলাও যেখানে অদৃশ্যে ঢিল মারার সামিল। ঠিক তেমনি কিছু কথা বলেছেন প্রথম দিনের ব্যাটিংয়ের পর টেস্ট ক্রিকেটে ছোট-খাটো কৃতিত্বে নাম লেখানো মমিনুল হক।

রানের পাহাড় গড়ছে পাকিস্তান

: ২৯ এপ্রিল ২০১৫, বুধবার, ১৭:৪৫:০৬

রীতিমত ওয়ানডে স্টাইলে ব্যাট করছে পাকিস্তানের দুই ব্যাটসম্যান আজহার আলি এবং মোহাম্মদ হাফিজ। মাত্র ৫৮ ওভার খেলে ২২৭ রান। ওয়ানডে নয় তো কী বলা যাবে। বাংলাদেশকে ৩৩২ রানে বেধে ফেলে দুর্দান্ত গতিতে ব্যাট করছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়াল মাত্র ১ উইকেট হারিয়ে ২২৭ রান। বাংলাদেশ থেকে পিছিয়ে মাত্র ১০৫ রান।

২ রানে চেন্নাইর কাছে হারল কেকেআর

: ২৯ এপ্রিল ২০১৫, বুধবার, ৯:৫৩:১০

সিংহের গুহায় গিয়ে খাবার ছিনিয়ে আনার চেষ্টাই করেছিল গৌতম গম্ভীরের কলকাতা। কিন্তু শেষ পর্যন্ত সিংহের থাবাতেই আটকে গেল কেকেআর-এর প্রাণ। মহেন্দ্র সিং ধোনির দলকে ১৩৪ রানে আটকে দেওয়ার পর কেকেআরের জয়ই প্রত্যাশা ছিল সবার। কিন্তু নাটকীয় ম্যাচে শেষ পর্যন্ত ২ রানে হেরে গেলো কেকেআরই।

নতুন উচ্চতায় মমিনুল

: ২৮ এপ্রিল ২০১৫, মঙ্গলবার, ১৯:১৯:৩৫

মমিনুলের প্রানবন্ত হাফ সেঞ্চুরিতে সকালের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। খুলনা টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ ৪ উইকেটে সংগ্রহ করেছে ২৩৬ রান। কিন্তু উইকেট আগলে রেখে ভালো ক্রিকেট খেলা মমিনুলের দিনের শেষটা ছিলো হতাশার।

দিন শেষে বাংলাদেশ ২৩৬/৪

: ২৮ এপ্রিল ২০১৫, মঙ্গলবার, ১৯:০৭:৩৭

আর একটা বল টিকে থাকতে পারলে এতটা আফসোস লাগতো না। মুমিনুল আউট হয়ে গেলেন দিনের আর মাত্র এক বল বাকি থাকতে। না হয়, কাল সকালে হয়তো একটি সেঞ্চুরি উদযাপন উপভোগ করতে পারতেন খুলনার দর্শকরা। কিন্তু, দুর্ভাগ্য খুলনার, দুর্ভাগ্য মুমিনুলের। ব্যাক্তিগত ৮০ রান করে দিনের খেলার ৮৯.৫ ওভারে আউট হয়ে গেলেন তিনি। খুলনা টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াল ৪ উইকেটে ২৩৬ রানে।

টি-টোয়েন্টিও ছাড়ছেন আফ্রিদি ?

: ২৮ এপ্রিল ২০১৫, মঙ্গলবার, ১৭:১২:২৭

টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন শহিদ আফ্রিদি। বিশ্বকাপের পর ওয়ানডে থেকেও অবসর নিয়েছেন পাকিস্তানের অল রাউন্ডার। এবার আভাস দিলেন টি-টোয়েন্টি ছাড়ারও।

হাফ সেঞ্চুরি করেই আউট ইমরুল

: ২৮ এপ্রিল ২০১৫, মঙ্গলবার, ১৪:২২:৩০

টেস্টের শুরুটা ভালো হয়নি তামিম ইকবালের। প্রিয় বন্ধু ইমরুলের সঙ্গে ওপেনিং জুটিটা মাত্র ৫২ রানেই ভেঙ্গে যায়। লাঞ্চের আগে ওই এক উইকেট পতনের পর বাংলাদেশ প্রথম সেশনে সংগ্রহ করেছে ৬০ রান। তামিম ২৫ রান করেছেন।

স্বস্তির সূচনা বাংলাদেশের

: ২৮ এপ্রিল ২০১৫, মঙ্গলবার, ১৩:১০:১৮

টস জিতে ব্যাট করতে নেমে স্বস্তিদায়ক সূচনা করেছে বাংলাদেশ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৩৬ ওভারে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৭৯ রান। উইকেটে ইমরুল কায়েস ৪৩ এবং মুমিনুল হক রয়েছেন ৯ রানে। ৭৪ বলে ২৫ রান করে আউট হয়ে যান তামিম ইকবাল। দলীয় রান ছিল তখন ৫২।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add