: ১৯ এপ্রিল ২০১৫, রবিবার, ১৯:৫০:০১
ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় এবং কোচ হাথুরুসিংহের মধ্যে তৈরী হওয়া দুরত্ব অবসানের জন্য পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে দুই জনের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
: ১৯ এপ্রিল ২০১৫, রবিবার, ১৮:০৮:৩৯
পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান। আজ (রবিবার) মিরপুর স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৯ রান করেছে। টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়েছে।
: ১৯ এপ্রিল ২০১৫, রবিবার, ১৪:৩৫:৫৫
মিরপুর স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে। টস জিতে ব্যাট করছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজে প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।
: ১৯ এপ্রিল ২০১৫, রবিবার, ৩:৪৯:৩৮
আবারও জাতীয় দলে ফিরলেন পাকিস্তানি পেসার উমর গুল। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বাংলাদেশের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন এহসান আদিল। তার পরিবর্তে দলে এলেন অভিজ্ঞ পেসার গুল।
: ১৯ এপ্রিল ২০১৫, রবিবার, ৩:৩৩:১৯
ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটে ভর করে দ্বিতীয় জয় তুলে নিল বলিউড বাদশাহ শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। শনিবার তারা কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়েছে ৪ উইকেটের ব্যবধানে। সাকিবকে ছাড়াই জয় তুলে নিল নাইটরা। এদিন পাঞ্জাবের করা ১৫৫ রান নাইটরা টপকে গেছে ১৭.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে।
: ১৮ এপ্রিল ২০১৫, শনিবার, ২২:০৫:১৮
বাংলাদেশের ক্রিকেটারদের বৃহস্পতি এখন তুঙ্গে। কি ছোট দল কি বড় দল সবাই এখন জয়ের প্রতিযোগিতায় মগ্ন। ষোল বছর পর পাকিস্তানকে যখন বাংলাদেশ জাতীয় দল পরাজিত করে এগিয়ে চলেছে সিরিজ জয়ের দিকে, তখন ছোটরা (অনুর্ধ্ব ১৯ দল) প্রোটিয়াস যুবাদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে।
: ১৮ এপ্রিল ২০১৫, শনিবার, ২২:০০:৪১
মায়াঙ্ক আগরওয়ালের দুরন্ত হাত বাঁচিয়ে দিল দিল্লিকে। শেষ ওভাররে পঞ্চম ডেলিভারি নিশ্চিত ছক্কা বাঁিচয়ে দিল্লি ডেয়ারডেভিলসকে অপ্রত্যাশিত জয় এনে দিলেন কর্নাটকের ২৪বছরের ব্যাটসম্যান। মায়াঙ্কের ‘দুরন্ত হাত’ই হায়দরাবাদকে চার রানে হারিয়ে আইপিএল এইটের দ্বিতীয় জয় এনে দিল ডেয়ারডেভিলসকে।
: ১৮ এপ্রিল ২০১৫, শনিবার, ২১:২৪:১৯
নিজস্ব প্রতিবেদক : জয়ের আনন্দ থাকে সব ম্যাচেই। কিন্তু প্রতিপক্ষ যখন পাকিস্তান, তখন সেই জয়ের আনন্দে অন্য রকম রঙ ছড়ায়, উচ্ছ্বাসটা হয় বাধাভাঙ্গা জোয়ারের মতোই। […]
: ১৮ এপ্রিল ২০১৫, শনিবার, ২১:১৫:০২
জেসন হোল্ডারের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে হারতে যাওয়া টেস্ট ড্র করেছেন ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে আট নম্বরে নেমে অবিশ্বাস্য সেঞ্চুরি হাকিয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৩৯৯ রানে অলআউট হওয়া সফরকারি ইংল্যান্ড ৭ উইকেটে ৩৩৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
: ১৮ এপ্রিল ২০১৫, শনিবার, ২০:২৮:২৭
তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথমটি জিতে বাংলাদেশ ১-০তে এগিয়ে। আরেকটি ম্যাচ জিতলেই সিরিজ বাংলাদেশের। এমন সুযোগের সামনে দাড়িয়ে মাশরাফির নেতৃত্বে আগামীকাল (রবিববার) দ্বিতীয় একদিনের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।
: ১৮ এপ্রিল ২০১৫, শনিবার, ১৯:৫১:১০
একাদশ বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আয়োজিত ‘দ্য রিপোর্ট-নিটল ইলেকট্রনিক্স বিশ্বকাপ কুইজ’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। আজ (শনিবার) বিকেলে মতিঝিলের দিলকুশাস্থ দ্য রিপোর্ট কার্যালয়ে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কুইজ বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।
: ১৮ এপ্রিল ২০১৫, শনিবার, ১৯:২৯:৩৫
পাকিস্তানি ইনিংসের শেষ ব্যাটসম্যান হিসেবে সাঈদ আজমল আউট হতেই ষোল বছর পর বাংলাদেশের কক্ষপথে এসে দাঁড়ালো পাকবধের সেই আলোর রেখা। কর্কট ক্রান্তি রেখার দেশে যে রেখাটা হারিয়ে গিয়েছিল কেমন খরস্রোতা নদীর মতো। অবশেষে সেই নদীতে যেন বান এলো।
: ১৭ এপ্রিল ২০১৫, শুক্রবার, ২৩:১৭:৫৪
ষোল বছর, ম্যাচের সংখ্যা ২৫। অতপর ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পেল বাংলাদেশ। নর্দাম্পটনশায়ারের পর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিজয়োল্লাস করলো টাইগাররা। মুছে গেলো অতীতের সকল গ্লানি। আজ (শুক্রবার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফররত পাকিস্তানকে ৭৯ রানে পরাজিত করে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ।
: ১৭ এপ্রিল ২০১৫, শুক্রবার, ২২:১৬:৩৪
সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাট মাটিতে রেখে আর দেরি করেননি, গ্লাভস জোড়া খুললেই পশ্চিমমুখী হয়ে হাতের ইশারায় কি জেনে বুঝাতে চাইলেন বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তার এই ক্রিকেটীয় আবেগ বুঝতে কারো দেরি হওয়ার কথা না। দীর্ঘদিন ধরে প্রত্যাশিত ক্রিকেট খেলতে না পারায় তাকে ঘিরে বইছিল সমালোচনার ঝড়।
: ১৭ এপ্রিল ২০১৫, শুক্রবার, ১৯:১৯:৩৯
তামিম ইকবাল আর মুশফিকুর রহিম- এই দু’জনের জোড়া সেঞ্চুরিদে পাকিস্তানের সামনে ৬ উইকেটে ৩২৯ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখি ছিলেন তামিম ইকবাল। সৌম্য সরকারকে নিয়ে গড়েন ৪৮ রানের জুটি। ২০ রান করে আউট হয়ে যান সৌম্য। এরপর মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ১৯ রানের জুটি ভেঙে গেলে মুশফিককে নিয়ে ম্যাচ বের করে আনেন তামিম।
: ১৭ এপ্রিল ২০১৫, শুক্রবার, ১৮:৪৮:৩০
বিশ্বকাপে অসাধারণ পারফরমার ছিলেন মুশফিকুর রহিম। বিশ্বকাপের পর এর ধারাবাহিকতা ধরে রাখলেন পাকিস্তানের বিপক্ষেও। শুধু ধারাবাহিকতা ধরে রাখাই নয়, যেন আরও একধাপ এগিয়ে গেলেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে করলেন দারুন এক সেঞ্চুরি।
: ১৭ এপ্রিল ২০১৫, শুক্রবার, ১৮:৩৪:৩০
সেঞ্চুরি করাই যেন ভূলে গিয়েছিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে কাছাকাছি গিয়েও দেখা পেলেন না কাংখিত সেঞ্চুরিটির। আউট হয়েছিলেন ৯৫ রানে। অবশেষে আক্ষেপ ঘোচালেন তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই করে ফেললেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।
: ১৭ এপ্রিল ২০১৫, শুক্রবার, ১৪:১৬:০৪
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফির পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পালন করা সাকিব আল হাসান। আর কিছুক্ষণ পরই মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই দেশের প্রথম ওয়ানডে।
: ১৭ এপ্রিল ২০১৫, শুক্রবার, ১১:০১:২৬
অজিঙ্কা রাহানের দুর্দান্ত অর্ধশতরানের ওপর ভর করে ছয় উইকেটে সানরাইজার্স হায়দারাবাদকে হারিয়ে অষ্টম আইপিএলে জয়ের ধারা অব্যাহত রাখল রাজস্থান রয়্যালস। জয়ের জন্য রাজস্থানের সামনে টার্গেট ছিল ১২৮ রান। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জয় ছিনিয়ে আনে রাজস্থান।
: ১৬ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ২১:৫৯:২০
দুবাইতে অনুষ্ঠিত আইসিসির বিশেষ সভায় নিশ্চিত হয়ে গেছে, আগামী দু’মাসের জন্য আইসিসির প্রেসিডেন্ট হচ্ছেন পাকিস্তানের নাজম শেঠি। নিয়ম অনুসারে বাংলাদেশ থেকেই প্রার্থিতা দেওয়ার কথা। কিন্তু বাংলাদেশ এ ব্যাপারে তাদের অনাগ্রহের কথা জানিয়ে দিলে, পরবর্তী দু’মাসের জন্য অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে আইসিসির চেয়ার বসতে যাচ্ছেন পাকিস্তানের প্রতিনিধি নাজম শেঠি। এরপর নিয়ম অনুসারে জুলাই থেকে পরবর্তী এক বছরের জন্য পূর্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন পাকিস্তানের এই ক্রিকেট কর্মকর্তাই।
For add
For add
For add
For add