for Add
স্পোর্টস ডেস্ক : ১৭ আগস্ট ২০২৬, সোমবার, ২২:২৮:১৫

ফ্লোরিয়ান থভিনের প্রথমার্ধের গোলে ১০ জনের লেন্স পিএসজিকে পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় শিরোপা জয় থেকে বঞ্চিত করেছে। রোববার ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১-০ গোলে জয় পেয়েছে লেন্স।
নতুন কোচ দিনো টপমেলার অধীনে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে লেন্স। গত মে মাসে সাবেক কোচ পিয়ের সেজের অধীনে জেতা ফরাসি কাপের পর এটি তাদের আরেকটি সাফল্য।
বুধবার উয়েফা সুপার কাপে অ্যাস্টন ভিলাকে হারানো পিএসজি লেন্সের স্তাদে বোলার-দেলেলিসে নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে পেতে সংগ্রাম করেছে। এমনকি ম্যাচের প্রথমার্ধেই স্বাগতিকদের কিলিয়ান আন্তোনিও লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরও তারা সুবিধা নিতে পারেনি।
লুইস এনরিকের দল এখন এক সপ্তাহ পর ঘরের মাঠে রেনের বিপক্ষে লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার অভিযান শুরুর দিকে মনোযোগ দেবে।
তবে সেই ম্যাচে পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্দেসকে পাবে না তারা। তিনিও ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
গত মৌসুমে লিগ ওয়ানে রানার্সআপ হওয়া লেন্স এই ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করেছিল নিসকে ফাইনালে ৩-১ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ফরাসি কাপ জিতে।
পিএসজি কোচ লুইস এনরিকে শক্তিশালী একাদশ নামিয়েছিলেন। সুপার কাপজয়ী দলের একাদশে মাত্র তিনটি পরিবর্তন করেন তিনি। এর মধ্যে ভিলা থেকে ফ্রান্সের লেফট-ব্যাক লুকাস ডিগনে ক্লাবে ফিরে দ্বিতীয় অভিষেকের সুযোগ পান।
তবে লিভারপুলে সম্ভাব্য যোগদানের গুঞ্জনে থাকা ব্র্যাডলি বারকোলা স্কোয়াডেই ছিলেন না।
ম্যাচের শুরুতে বলের নিয়ন্ত্রণ ছিল সফরকারীদের হাতে। তবে পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় তারা। কাভিচা কাভারাতস্কেলিয়ার শট সহজেই ঠেকান লেন্সের গোলরক্ষক রবিন রিসের।
ক্রমে ম্যাচে নিজেদের প্রভাব বাড়াতে থাকে লেন্স। ৩২তম মিনিটে পিএসজি বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে মাতিয়ু উদোলের ক্রস থেকে বল জালে জড়ান থভিন।
তবে বিরতির ছয় মিনিট আগে বড় ধাক্কা খায় টপমেলারের দল। ম্যাগনেস আকলিউশকে লক্ষ্য করে স্টাডস-আপ ট্যাকল করায় সরাসরি লাল কার্ড দেখেন আন্তোনিও।
একজন বেশি খেলোয়াড় নিয়ে বিরতির আগেই পিএসজি সমতা ফেরানোর খুব কাছাকাছি চলে যায়। কিন্তু ডিসায়ার ডুয়ের শট ক্রসবারে লেগে ফিরে আসে।
বিরতির পরও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি। বরং পাল্টা আক্রমণে লেন্সই হুমকি তৈরি করতে থাকে। থভিনের একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
পিএসজির বদলি খেলোয়াড় মেন্দেস সমতা ফেরানোর কাছাকাছি গিয়েছিলেন। তার দুরপাল্লার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
লুইস এনরিকে পরে ফাবিয়ান রুইস ও ওসমান ডেম্বেলেকে মাঠে নামান। ডেম্বেলের শটও সহজেই রুখে দেন রিসের।
তবে ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে পিএসজিও ১০ জনের দলে পরিণত হয়। লেন্সের উইং-ব্যাক মিখাল স্কোরাসের মুখে কনুই দিয়ে আঘাত করায় নুনো মেন্দেসকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।
For add
For add
For add
For add
for Add