: ১ এপ্রিল ২০১৫, বুধবার, ১০:১২:৩৩
যুক্তরাষ্ট্রের দর্শকরা আবারও হতাশ হলেন। নিউ সার্জিতে মেটলিংক স্টেডিয়ামে দর্শকরা এসেছিল লিওনেল মেসির খেলা দেখতে। কিন্তু ইনজুরির কারনে মঙ্গলবার রাতেও মাঠে নামতে পারলেন না তিনি। তবে হতাশ হয়নি আর্জেন্টিনার সমর্থকরা। মেসি না থাকলেও ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টাইনরা।
: ৩১ মার্চ ২০১৫, মঙ্গলবার, ২২:২১:০৯
না। বাংলাদেশ পারলো না ভারতকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের জোচ্চুরির জবাব দিতে। এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে মর্যাদার লড়াইয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে চার দলের মধ্যে চতুর্থ হলো বাংলাদেশ।
: ৩১ মার্চ ২০১৫, মঙ্গলবার, ১৯:৪৭:৪১
র্যাঙ্কিং-ই সব কিছু নয়। আসল হলো মাঠের লড়াই। ঢাকা এসে সেটা প্রমান করলো সিরিয়ার যুবারা। এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের ‘ই’গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে নাম লেখালো মধ্যপ্রাচ্যের দেশটি। আজ (মঙ্গলবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের শেষ ম্যাচে সিরিয়া ২-১ গোলে হারিয়েছে টপ ফেভারিট উজবেকিস্তানকে।
: ৩১ মার্চ ২০১৫, মঙ্গলবার, ১৭:৫৯:১১
ইউরোপে আজ রাতে বসছে প্রীতি ম্যাচের আসর। অন্ততঃ ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইউরোপ এবং আমেরিকায়। তবে সবচেয়ে আকর্ষনীয় ম্যাচ অনুষ্ঠিত হবে রোম এবং আমস্টারাডামে। রোমে ইংল্যান্ডকে স্বাগত জানাতে প্রস্তুত ইতালি। সাবেক দুই বিশ্বসেরার সাম্প্রতিক ফর্ম খুব বেশি ভালো না হলেও সমান সমান। সুতরাং, প্রীতি হলেও এই ম্যাচ যে বারুদ ছড়াবে তাতে কোন সন্দেহ নেই। দু’দলের পুরনো লড়াইগুলোই এই বারুদ ছড়িয়ে দিতে খুব সহযোগিতা করবে, সন্দেহ নেই।
: ৩০ মার্চ ২০১৫, সোমবার, ১৯:৪৫:৫০
দুটি করে জয়। এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে সিরিয়া-উজবেকিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন হলে টিকিট মিলবে কাতারের। রানার্সআপ হলে থাকতে হবে অপেক্ষায়।
: ৩০ মার্চ ২০১৫, সোমবার, ১৯:০৯:১০
ক্রিকেট ইস্যুতে এ মুহর্তে ঠান্ডা লড়াই চলছে বাংলাদেশ ও ভারতের। বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে আম্পায়ার দিয়ে বাংলাদেশকে হারিয়ে সমালোচনায় জর্জরিত ভারত। তার পর আবার রবিবার ফাইনাল শেষে আইসিসি সভাপতি আ হ ম মোস্তফা কামালকে ট্রফি প্রদান করতে না দিয়ে চরম অভদ্রতা দেখিয়েছেন সংস্থার চেয়ারম্যান শ্রীনিবাসন। এ
: ৩০ মার্চ ২০১৫, সোমবার, ১৪:৩৪:২৪
মালদ্বীপে সাবিনা-ঝলক চলছেই। বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশের কোনো ক্লাবে খেলতে গিয়ে সাবিনা প্রতি ম্যাচেই গোলবন্যায় ভাসাচ্ছেন প্রতিপক্ষকে। মালদ্বীপস উইমেন্স ফুটসাল ফিয়েস্তা নামের নারী ফুটবল প্রতিযোগিতায় মালদ্বীপ পুলিশ দল ২৯ মার্চ (রবিবার) রাতে নিজেদের তৃতীয় ম্যাচে ১৩-০ গোলে হারিয়েছে এ.আর.ডি.সি ক্লাবকে।
: ৩০ মার্চ ২০১৫, সোমবার, ১৩:১৫:৫৬
ইউরো ২০১৬ বাছাই পর্বে জর্জিয়াকে হারিয়ে দিল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। রবিবার জর্জিয়ার মাঠে গিয়ে স্বাগতিকদের ২-০ গোলে পরাস্ত করল জোয়াকিম লো’র দল। ৩৯ মিনিটে মার্কো রেউসের গোল দিয়ে খাতা খোলেন জার্মানরা। মারিও গোৎশের বাড়ানো বল থেকে গোল করেন বরুশিয়া ডর্টমুন্ডের উইঙ্গার রেউস।
: ৩০ মার্চ ২০১৫, সোমবার, ১১:৫৬:৪১
অপ্রতিরোধ্য ব্রাজিল। রবিবার আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে চিলিকে ১-০ গোলে হারিয়ে টানা আটটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেল পেলের দেশ ব্রাজিল। ৭০ মিনিটে দানিলোর পাস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় রবার্তো ফিরমিনো।
: ২৯ মার্চ ২০১৫, রবিবার, ২০:২৩:১৫
বাংলাদেশের লক্ষ্য থাকে এক, হয় তার উল্টো। সিরিয়ার বিপক্ষে জিতে না হোক এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়ে সুন্দর সূচনার লক্ষ্য ছিল। প্রথম ওই ম্যাচে হজম ১ হালি গোল। টিকে থাকার জন্য দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না লাল সবুজ জার্সিধারীদের। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের এ ম্যাচেও হজম ১ হালি গোল। ২ ম্যাচে ৮ গোল খেয়ে এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্ন ধুলিস্যাৎ ‘ই’ গ্রুপের আয়োজক বাংলাদেশের।
: ২৯ মার্চ ২০১৫, রবিবার, ১৮:০৯:৩৬
প্রথম ম্যাচে বাংলাদেশ চিনেছিল সিরিয়াকে। আজ (রবিবার) চিনলো ভারত। দক্ষিন এশিয়ার দুই পরাশক্তিকে চারটি করে গোল দিয়ে সিরিয়ার যুবারা বুঝিয়ে দিল ফুটবলে কতটা এগিয়ে তারা। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মধ্যপ্রাচ্য আর দক্ষিন এশিয়ার ফুটবলের দুরত্বটা কতো।
: ২৯ মার্চ ২০১৫, রবিবার, ১৪:৪৩:৫৫
আগে থেকেই সন্দেহ ছিল মেসি খেলতে পারবেন কি না, তা নিয়ে। কারণ বৃহস্পতিবার এবং শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করেননি। লিওনেল মেসিকে নিয়ে তাই সংশয় ছিলই। তবে এল সালভাদরের বিপক্ষে শুধু মেসিই নন, কোচ জেরার্ডো মার্টিনো অনেক নামকরা ফুটবলারকেও মাঠে নামাননি। তবুও আর্জেন্টিনার জয় ২-০ গোলের ব্যবধানে।
: ২৮ মার্চ ২০১৫, শনিবার, ১৯:৩৪:৫১
বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যেকার সন্ধ্যার ম্যাচটির মতো বিকেলের ম্যাচটির সমীকরণও এক। এক দল নামছে জয়ের তৃপ্তি নিয়ে, অরেক দলের সঙ্গী পরাজয়ের তীক্ততা। সিরিয়ার ঝুলিতে ৩ পয়েন্ট। আর শূন্য হাতে ভারত। এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে ‘ই’ গ্রুপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচটি আগামীকাল (রবিবার) শুরু হবে বিকাল ৩ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
: ২৮ মার্চ ২০১৫, শনিবার, ১৮:৫৪:৩৮
শুরুতেই বড় ব্যবধানে হার। সেরা রানার্সআপ দলগুলোর একটি হয়ে চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনাও ফিকে বাংলাদেশের। এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হলে এখন বাংলাদেশকে বাকি দুটি ম্যাচ জিততে হবে। দুই ম্যাচের প্রথমটিতে আগামীকাল (রবিবার) উজবেকিস্তানের সামনে বাংলাদেশ।
: ২৮ মার্চ ২০১৫, শনিবার, ১৩:২০:৩০
ফেভারিটদের জয়ে পার হলো ইউরো বাছাইপর্বের আরেকটি রাত। শুক্রবার রাতে প্রত্যাশিত জয়ে পেয়েছে ইংল্যান্ড, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। রুনি, ওয়েলব্যাক, স্টার্লিং ও কানের গোলে লিথুনিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড।
: ২৭ মার্চ ২০১৫, শুক্রবার, ২০:১৩:০০
একটি ভালো সূচনার প্রত্যাশা ছিল বাংলাদেশ যুব ফুটবল দলের। জয় না হোক-সিরিয়ার কাছ থেকে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন ছিল রায়হানদের। সেটাতো হয়নি, উল্টো শুরুটা হলো দারুন হতাশা দিয়ে। একটি দুটি নয়-চার চারটি গোল হজম করে এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের মিশন শুরু হলো স্বাগতিকদের।
: ২৭ মার্চ ২০১৫, শুক্রবার, ১৭:২৯:২৯
উজবেকিস্তান ২ : ০ ভারত
ভারতকে হারিয়ে এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করলো উজবেকিস্তান। আজ (শুক্রবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাই পর্বের ‘ই’ গ্রুপের প্রথম ম্যাচে উজবেকিস্তান ২-০ গোলে হারিয়েছে ভারতকে। দুটি গোলই হয়েছে শেষ ৪ মিনিটে। এক সময়ে মনে মনে হয়েছিল পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ছে দুই দল।
: ২৭ মার্চ ২০১৫, শুক্রবার, ১০:২৪:৩৪
দেশের হয়ে করে ফেললেন ৪৩তম গোল। নেইমার ডি সিলভা যেন জাতীয় দলের জার্সিতেই সবচেয়ে বেশি সুন্দর। বার্সেলোনা তারকা নেইমার এবং চেলসি তারকা অস্কারের গোলে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ জিতে নিল ব্রাজিল।
: ২৬ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ২১:৪৭:২০
একজন মাঠের পাশে দাঁড়িয়েই খুজতে থাকলেন কাজী মো. সালাউদ্দিনকে। টার্ফে বল নিয়ে ছোটাছুটি করা সব তারকার পিঠেই আছড়ে পড়লো তার চোখ। কিন্তু ওই দর্শকের চোখ খুজে পেলো না বাংলাদেশের ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার কাজী মো. সালাউদ্দিনেকে। পাবে কি করে? কাজী মো. সালাউদ্দিন যে মাঠেই ছিলেন না।
: ২৬ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ২০:০৯:০৭
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছে। বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফে অনুষ্ঠিত লাল ও সবুজ দলের মধ্যেকার এ প্রীতি ফুটবল ম্যাচে লাল দলের গোল করেন ৯ মিনিটে সম্রাট, ২৯ মিনিটে ছোট মুন্না, ৩৬ মিনিটে মিলন ও ৫২ মিনিটে জালাল। সবুজ দলের গোল করেন ১৪ ও ৪২ মিনিটে নুরুল হক মানিক, ১৮ মিনিটে আব্দুস সালাম মুর্শেদী এবং ৫৯ মিনিটে হিরু।
For add
For add
For add
For add