for Add
: ২৯ আগস্ট ২০২৬, শনিবার, ৫:৩৪:২৪

আরও এক দফায় পিছিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল দলটির। তবে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এই দফায় বাংলাদেশে আসবে না ভারত। আগামী জানুয়ারিতে হতে পারে এই সফর। সূত্র: জাগোনিউজ২৪.কম
দুই দেশের সরকারের মধ্যে আলোচনা চলমান থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৭ সালের শুরুর দিকে সিরিজ আয়োজনের জন্য নতুন সময় চাচ্ছে। বিসিসিআই’য়ের একটি সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজ জানুয়ারিতে হতে পারে। সরকারের সঙ্গে আলোচনা এখনো চলছে। বিসিবি এখন আগামী বছরের শুরুতে একটি সময় চাচ্ছে।’
সিরিজটি মূলত গত বছরের আগস্টে হওয়ার কথা ছিল। পরে সেটি পিছিয়ে চলতি বছরের সেপ্টেম্বরের জন্য পুনর্নির্ধারণ করা হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, ভারত বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে।
ম্যাচগুলো হওয়ার কথা ঢাকা ও চট্টগ্রামে। তবে এখনো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে সফরের সূচি নিশ্চিত করেনি।
দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কেও সাম্প্রতিক সময়ে টানাপোড়েন দেখা গেছে। বিশেষ করে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া এবং বাংলাদেশ দলের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পর পরিস্থিতি আরও জটিল হয়।
তবে তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার পর দুই বোর্ডের সম্পর্ক উন্নতির ইঙ্গিত মিলেছে। চলতি মাসেই ভারত সফরে গিয়ে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করেছেন তামিম। এটিকে দুই বোর্ডের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে জানুয়ারিতে সিরিজ আয়োজন করাও সহজ হবে না। ওই সময়ে ভারতের ব্যস্ত সূচি রয়েছে। জানুয়ারির শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের তিনটি ওয়ানডে রয়েছে। এরপর ২১ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ শুরু হওয়ার কথা। ফলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের জন্য সময় খুবই সীমিত।
এ কারণে জানুয়ারিতেই সিরিজ আয়োজনের নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। সিরিজটি চূড়ান্ত করতে দুই দেশের সরকারের অনুমোদনসহ বিসিসিআইয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রয়োজন।
For add
For add
For add
For add
for Add