for Add

আবাসন সংকটে এশিয়ান গেমস

আগামী মাসের এশিয়ান গেমসে অংশগ্রহণকারীর সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে যাওয়ায় আবাসন সংকটের আশঙ্কা তৈরি হলেও আয়োজকরা জানিয়েছেন, সব অংশগ্রহণকারীর থাকার ব্যবস্থা করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত নাগোয়া ও আইচি অঞ্চলে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে শুরুতে প্রায় ১৫ হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তার অংশ নেওয়ার কথা ছিল।

এই সংখ্যা অলিম্পিক গেমসের চেয়েও বেশি। তবে গত সপ্তাহে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) জানিয়েছে, অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে ১৭ হাজারে দাঁড়িয়েছে, এর মধ্যে ১১ হাজার ক্রীড়াবিদ এবং ৬ হাজার কর্মকর্তা।

এবার কোনো আলাদা অ্যাথলেট ভিলেজ থাকছে না। এর পরিবর্তে আয়োজকরা একটি ক্রুজ জাহাজ, অস্থায়ী কাঠের কনটেইনার এবং বিভিন্ন হোটেলের ওপর নির্ভর করছেন।

মার্চে ওসিএ এশিয়ান গেমসের ক্রীড়া সূচিতে টেকবল ও প্যাডেল যুক্ত করে।

আইচি প্রিফেকচারের গভর্নর এবং আয়োজক কমিটির সভাপতি হিদেয়াকি ওমুরা চলতি সপ্তাহের শুরুতে বলেছিলেন, অতিরিক্ত অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে তাদের “জনবল কিংবা বাজেট, কোনোটিই নেই”।

তিনি বলেছিলেন, “তারা যদি তারপরও আসতে চান, তাহলে তাদের নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হবে।”

তবে আয়োজক কমিটি ও ওসিএর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, থাকার ব্যবস্থা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “জুলাইয়ে নাম নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার আগে এশিয়ান গেমসে নিবন্ধিত ১৭ হাজারের বেশি ক্রীড়াবিদ ও কর্মকর্তার প্রত্যেকের জন্য গেমস-উপযোগী আবাসনের ব্যবস্থা করা হয়েছে।”

“ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া নতুন করে কোনো নিবন্ধন করা হয়নি এবং ভবিষ্যতেও করা হবে না।”

ন্যদিকে শুধু আয়োজক কমিটির পক্ষ থেকে শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, অংশগ্রহণকারীর সংখ্যা “প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে” এবং এখনো চূড়ান্ত হয়নি।

তারা স্বীকার করেছে, “এখন ধারণা করা হচ্ছে যে প্রতিনিধিদলের সদস্যসংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে যাবে।”

খরচ কমাতে আয়োজকরা অস্থায়ী আবাসনের ব্যবস্থা করেছেন। এ জন্য ইতালীয় ক্রুজ জাহাজ কোস্টা সেরেনা ভাড়া করা হয়েছে।

জাহাজটিতে ৪ হাজার থেকে ৫ হাজার ক্রীড়াবিদ থাকবেন। আরও প্রায় ২ হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তা শিপিং কনটেইনারের মতো দেখতে তৈরি অস্থায়ী কক্ষে থাকবেন।

বাকি অংশগ্রহণকারীদের হোটেলে রাখা হবে। এর মধ্যে টোকিওর হোটেলও রয়েছে, কারণ সাঁতার, ডাইভিং ও অশ্বারোহণের মতো কিছু ইভেন্ট টোকিওতে অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণকারীর সংখ্যা কমানোর চেষ্টা করা হচ্ছে, এমন প্রতিবেদনও নাকচ করেছে স্থানীয় আয়োজক কমিটি। 

তারা জানিয়েছে, এর পরিবর্তে “কিছু দলের কর্মকর্তা নিজেদের আবাসনের ব্যবস্থা করবেন”।

জাপানের টাইফুন মৌসুম সাধারণত সেপ্টেম্বর-অক্টোবরে তীব্র থাকলেও এর কারণে পরিকল্পনা ব্যাহত হবে না বলে আত্মবিশ্বাসী কর্মকর্তারা।

আয়োজক কমিটি ও ওসিএর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “চূড়ান্ত প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং মসৃণভাবে চলছে। প্রজন্মের মধ্যে সবচেয়ে জমকালো এশিয়ান গেমস আয়োজনের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে।”

সব সংবাদ

যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add