for Add

আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি।

হাতে লেখা এক চিঠি ইনস্টাগ্রামে পোস্ট করে সোমবার অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সি মেসি।

আর্জেন্টিনা জাতীয় দল থেকে নিজের অবসর নিয়ে মেসি লিখেন, ‘অবসর অনেক চিন্তা-ভাবনা করার পর সবাইকে জানাতে চাই যে, আমি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’

গত ১৯ জুলাই ফুটবল বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারে মেসির আর্জেন্টিনা।

মেসি আরও লিখেছেন, ‘এটা এমন এক সিদ্ধান্ত, যা কষ্ট দিয়েছে এবং এখনও অনেক কষ্ট দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, সময় এসে গেছে। আমি শপথ করে বলছি, আমি সবসময় আমার সর্বস্ব দিয়েছি, শুধু এই শেষ কয়েক বছরে নয়, যখন আমরা সবকিছু জিতেছি, তার আগ থেকেও এই জার্সির জন্য আমি সবসময় লড়াই করেছি এবং মাঠে নিজের সবকিছু উজাড় করে দিয়েছি। ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে এবং আর্জেন্টাইন হিসেবে গর্বিত করতে আমি সবসময় সর্বোচ্চ চেষ্টা করেছি।’

‘সময় খুব বেশি বাকি নেই, একের পর এক অধ্যায়ের সমাপ্তি ঘটছে। আর এটি এমন একটি অধ্যায়, যার সমাপ্তি আমাকে অনেক কষ্ট দিচ্ছে। জাতীয় দলে থাকাটা আমি ভালোবাসি, ভালোবেসেছি এবং সবসময়ই ভালোবাসব। আমি আমার সবটুকু দিয়ে দিয়েছি। আমার আর দেওয়ার মতো কিছু নেই। পাশাপাশি, আমার পেছনে দুর্দান্ত কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা জাতীয় দলে থাকার যোগ্য।’

‘গত ২০ বছরে আপনাদের কাছ থেকে পাওয়া সব ভালোবাসার জন্য ধন্যবাদ। জাতীয় দলের ভেতর থেকে আপনাদের কণ্ঠ, আমি অনেক মিস করব। এখন থেকে আমি আপনাদেরই একজন হয়ে বাইরে থেকে দলকে সমর্থন ও উৎসাহ দিয়ে যাব- সুখে-দুঃখে, আগের চেয়েও বেশি।’

‘সবসময় পাশে থাকার জন্য আমার পরিবারকে ধন্যবাদ। এই সুন্দর, তবে কঠিন যাত্রায় আমার সঙ্গে থাকার জন্যও তাদের ধন্যবাদ। যেসব কোচ, সতীর্থ ও কর্মকর্তার সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ হয়েছে, তাদের প্রত্যেককেও ধন্যবাদ। আমি সঙ্গে করে অসংখ্য অবিস্মরণীয় স্মৃতি ও মুহূর্ত নিয়ে যাচ্ছি।’

‘আমি এমন শান্তি ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি যে, সতীর্থদের সঙ্গে মিলে আপনাদের কিছু স্বপ্নের মতো মুহূর্ত উপহার দিতে পেরেছি। আপনাদের সঙ্গে সবকিছু অনুভব করা ছিল অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। আমি আপনাদের সবাইকে ভালোবাসি!

আর্জেন্টাইন হিসেবে আমাকে জন্ম দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।

আর্জেন্টিনা এগিয়ে চলো!’

চিঠির শেষে মেসি আরও জানান, ‘আমি এই কথাগুলো লিখেছিলাম ২১ জুলাই, বিশ্বকাপ ফাইনালের দুই দিন পর। আমার বাবার ঘটনার পর, আমি আগের চেয়েও বেশি নিশ্চিত।’

গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোসারিও শহরের একটি হাসপাতালে মেসির বাবা হোর্হে মেসি ৬৮ বছর বয়সে মারা যান।

২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় মেসির। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ এবং সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন তিনি। দেশের জার্সিতে ২০৭ ম্যাচ খেলে ১১ হ্যাটট্রিকে ১২৫টি গোল করেছেন মেসি।

২০২২ সালে মেসির নেতৃত্বেই বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি জয় কে আর্জেন্টিনা। ২০১৪ সালেও মেসির নেতৃত্বে বিশ্বকাপ ফাইনাল খেলে আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে জার্মানির কাছে হারে মেসির দল।

মেসির নেতৃত্বেই ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ে ২৮ বছরের খরা কাটে আর্জেন্টিনার। ২০২৪ সালে আবারও কোপায় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

চলতি বছরের বিশ্বকাপ ফাইনাল দেশের হয়ে মেসির শেষ ম্যাচ হয়ে থাকল।

সব সংবাদ

র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add