for Add

জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন

জার্মানির ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের ভোটে ২০২৬ সালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। তিনি পেছনে ফেলেছেন সতীর্থ মাইকেল ওলিসেকে।

দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পর এই পুরস্কার জিতেছেন ইংল্যান্ড অধিনায়ক কেন। গত মৌসুমে তিনি বায়ার্নকে বুন্দেসলিগা ও জার্মান কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও পৌঁছায়।

সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ক্লাবটির হয়ে ৬১ গোল করেছেন কেন।

এরপর বিশ্বকাপেও ইংল্যান্ডের হয়ে ছয় গোল করেন তিনি। তবে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইংল্যান্ড।

কেন ছাড়াও আরও দুই ক্যাটাগরিতে পুরস্কার জয় করেছে বায়ার্ন। বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন। আর দলটির নারী দলের অধিনায়ক জুলিয়া গুইন জিতেছেন বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার।

জার্মান ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের ৬৯৫ সদস্য এই পুরস্কারের জন্য ভোট দেন। বুন্দেসলিগার খেলোয়াড়দের পাশাপাশি বিদেশে খেলা জার্মান ফুটবলাররাও এই সম্মানের জন্য বিবেচিত হন।

৩৩ বছর বয়সী কেন এই পুরস্কার জেতা প্রথম ইংরেজ। ২০২৫ সালেও ওলিসে বর্ষসেরার তালিকায় দ্বিতীয় হয়েছিলেন। সেবার তার ওপরে ছিলেন ফ্লোরিয়ান রিটজ।

বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল এক বিবৃতিতে বলেন, “হ্যারি কেনকে বর্ণনা করার জন্য যথাযথ বিশেষণ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কখনো কখনো আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলি।”

তিনি আরও বলেন, “ইতোমধ্যে সে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছে, আর এখন জার্মানিতেও এই পুরস্কার জিতেছে।”

সব সংবাদ

জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add