for Add

এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো

পুরুষদের ব্যক্তিগত ট্রায়াথলনে জিতে আয়োজক জাপানকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন তাকুমি হোজো। রোববার এশিয়ান গেমসের প্রথম সোনার পদকটি জিতেছেন তিনি।

হোজো ৭৫০ মিটার সাঁতার, ২০ কিলোমিটার সাইক্লিং এবং ৫,০০০ মিটার দৌড় শেষ করেন ৫২ মিনিট ৫৬ সেকেন্ডে। তিনি রূপাজয়ী চীনের ঝাং রিুইয়ের চেয়ে ৯ সেকেন্ড এগিয়ে ছিলেন। কাজাখস্তানের আরলান ঝানাবায় আরও ৬ সেকেন্ড পিছিয়ে ব্রোঞ্জ জেতেন।

৩০ বছর বয়সী হোজো বলেন, “এটি আমাদের প্রথম সোনার পদক হওয়ায় জাপানি দলের জন্য সত্যিই বড় উৎসাহের ব্যাপার।” তাঁর এই জয়ের ফলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতাও অর্জন করবেন তিনি।

হোজো বলেন, “আমি সত্যিই খুব উজ্জীবিত ছিলাম। এমনকি বৃষ্টিও থেমে ছিল এবং স্টার্টিং লাইনে দাঁড়ানো পর্যন্ত আমি দুর্দান্ত ফর্মে ছিলাম।” এক বছর আগে একই কোর্সে গামাগোরি শহরে অনুষ্ঠিত এশিয়ান গেমসের পরীক্ষামূলক ট্রায়াথলনেও জিতেছিলেন তিনি।

তিনি বলেন, “আমি জানতাম কঠিন হবে। তবে ভেবেছিলাম, নিজেকে উজাড় করে দেব। সেটা যদি কাজে লাগে, তাহলে মনে হয় ভালো একটি রেস হবে।”

৫,০০০ মিটার দৌড়ের বেশিরভাগ সময় রূপাজয়ী ঝাং হোজোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেন। তবে শেষ পর্যন্ত তাকে রূপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

ঝাং বলেন, “আমি খুব খুশি, যদিও জাপানের পেছনে থেকে হতাশ। চীনের প্রতিনিধিত্ব করা সম্মানের।”

তরুণ ঝানাবায় ব্রোঞ্জ জিতে বলেন, “ফলাফলে আমি খুব সন্তুষ্ট। অবশ্যই আমি জিততে চেয়েছিলাম, কিন্তু আমাদের যা হয়েছে, সেটাই মেনে নিতে হবে।” “আমি খুব গর্বিত, কারণ আমার বয়স মাত্র ২০ এবং এটাই এশিয়ান গেমসে আমার প্রথম পদক।”

নারীদের ব্যক্তিগত ট্রায়াথলনে অবশ্য চীন জবাব দিয়েছে। লিন শিনিউ গত এশিয়ান গেমসে হাংজুতে জেতা রূপার পদককে এবার সোনায় রূপান্তর করেছেন। তিনি ৫৭ মিনিট ৩৭ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করেন।

চীনের হুয়াং আনছি ২১ সেকেন্ড পিছিয়ে দ্বিতীয় হয়ে রূপা জেতেন। জাপানের মানামি হায়াশি ৫৮ মিনিট ৩৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

সব সংবাদ

শিরোপার স্বপ্নে পাকিস্তান বাধা, ফাইনালের লড়াইয়ে বাংলাদেশ ৪৩ ম্যাচ অপরাজিত থেকে ইতিহাস গড়ল স্পেন অনুপস্থিত হামজাই মঞ্চের মধ্যমণি সেমিফাইনালে পাকিস্তনের কাছে হেরে বাংলাদেশের বিদায় ফারহানের গোল দেখে মুগ্ধ ডুলি, ‘এমন গোল করা সহজ নয়’ বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে পাকিস্তান মালদ্বীপকে বিদায় করে সেমিফাইনালে ভারত দৃষ্টিনন্দন গোল না হওয়ার আক্ষেপ আর সুন্দরতম গোলের দেখা শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শেষ করার লক্ষ্য বাংলাদেশের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই অভিজ্ঞ কোচ থাকতে অনভিজ্ঞ এরিক কেন? শ্রীলঙ্কা ম্যাচের আগে ঢাকায় হামজা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ বাংলাদেশ: শান্ত শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে বাংলাদেশ সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড! ২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয়

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add