for Add
: ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ১৫:৪০:১৫

জার্মান বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড গড়লেন ইংল্যান্ড ফুটবলার হ্যারি কেইন।
গতরাতে আলিয়াঞ্জ অ্যারেনায় ১.এফসি ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ৭-০ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ।
ম্যাচে মাইকেল ওলিস হ্যাটট্রিক, কেইন দুটি এবং ১টি করে গোল করেন জামাল মুসিয়ালা ও ইসমায়েল সাইবারি।
দুই গোল করে বায়ার্ন মিউনিখের হয়ে মাত্র ৯৮ ম্যাচে ১শ গোল পূর্ণ করেন ৩৩ বছর বয়সি কেইন। বুন্দেসলিগায় ৪৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙেন কেইন।
এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ডিয়েটার মুলার। বুন্দেসলিগায় ১৯৭৭ সালে কোলনের হয়ে ১২৯ ম্যাচে ১শ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।
৩৯ মিনিটে পেনাল্টি থেকে এবং ৫৪ মিনিটে আরও একটি গোল করে দ্রুত ১শ গোলের রেকর্ডও গড়েন কেইন।
২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেন কেইন। বুন্দেসলিগায় নিজের প্রথম মৌসুমে ৩৬ গোল করেন তিনি।
পরের দুই মৌসুমে যথাক্রমে- ২৬ ও ৩৫ গোল করেন কেইন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৩ গোল করেছেন তিনি।
দ্রুত ১শ গোলের রেকর্ড গড়ার পর ম্যাচ শেষে কেইন বলেন, ‘সত্যি বলতে, বুন্দেসলিগায় ১শ গোল করতে পেরে আমি খুবই গর্বিত। আগে প্রিমিয়ার লিগে এটা করেছি, এখন অন্য একটি লিগে করতে পারা আমার জন্য সত্যিই গর্বের বিষয়।’
সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্ন মিউনিখের হয়ে ১৫৪ ম্যাচে ১৫১ গোল করেছেন কেইন।
বার্লিনের বিপক্ষে বড় জয়ে ৪ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন।
For add
For add
For add
For add
for Add