for Add

মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি

লিওনেল মেসির চার গোলে পাঁচ ম্যাচ পর জয়খরা কাটিয়েছে ইন্টার মায়ামি।  মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ফ্লোরিডায় আজ বর্তমান চ্যাম্পিয়ন মায়ামি ৭-১ গোলে হারিয়েছে মন্ট্রিয়েলকে। ম্যাচে চার গোল করেছেন মায়ামির অধিনায়ক ৩৯ বছর বয়সি মেসি।

সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে কোনো জয় ছিল না মায়ামির। চার ম্যাচে হার ও ১টি ড্র করেছিল তারা। 

ম্যাচের ২০ মিনিটে প্রথম গোলের দেখা পায় মায়ামি। কর্নার থেকে হেডে বল জালে পাঠান ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরো। মায়ামির জার্সিতে এটি প্রথম গোল কাসেমিরোর।

৩৭ মিনিটে বক্সের বাইরে থেকে নিচু শটে ফাবিয়ান হারবার্স গোল করলে  ম্যাচে  ১-১ সমতা ফেরায় মন্ট্রিয়েল। 

৪০ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন মেসি। ২-১ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে মায়ামি। 

৫২ মিনিটে মন্ট্রিয়েলের বক্সের ভেতর তিনজনকে কাটিয়ে মেসি গোল করলে ৩-১  ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। 
৮০ মিনিটে মায়ামিকে চতুর্থ গোল এনে দেন লুইস সুয়ারেজ। মাঝমাঠ থেকে মেসির বাড়ানো পাস থেকে গোল করেন তিনি। 

৮৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। মাঝমাঠ থেকে ডি পলের অ্যাসিস্টে বল পেয়ে মন্ট্রিয়েলের গোলরক্ষককের মাথার উপর দিয়ে চিপ শটে গোল করেন তিনি। 

৮৯ মিনিটে মায়ামিকে ষষ্ঠ গোল এনে দেন বদলি খেলোয়াড় অ্যালেক্স শ। বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করেন তিনি। 

মায়ামির গোল উৎসবের রাতে নিজের চতুর্থ গোলটি করেন মেসি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বক্সের বাইরে ফ্রি কিক থেকে বাঁ-পায়ের বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান মেসি। ৭-১ গোল জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। 

ফুটবল ক্যারিয়ারে এই নিয়ে নবমবার এক ম্যাচে চার বা তার বেশি গোল করলেন মেসি। এর আগে সর্বশেষ ২০২০ সালে লা লিগায় বার্সেলোনার জার্সিতে এইবারের বিপক্ষে ম্যাচে চার গোল করেছিলেন মেসি।

এ ম্যাচ শেষে ১৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে উঠলেন মেসি। 

এই জয়ে ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ইন্টার মায়ামি। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল।

সব সংবাদ

মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add