ফুটবল

তেভেজ নৈপুন্যে রিয়ালকে হারাল জুভেন্তাস

: ৬ মে ২০১৫, বুধবার, ১০:৫০:০৮

নিজেদের মাঠে অসাধারণ খেলা উপহার দিল জুভেন্তাস। কার্লোস তেভেজ, আন্দ্রে পিরলো, জিওর্জিও কিয়েল্লিনি থেকে শুরু করে জুভদের পুরো দলের ফুটবলারা ছিল যেন রিয়াল মাদ্রিদের সামনে এক একটি দেয়াল। বিখ্যাত ইতালীয় ডিফেন্স দিয়ে সত্যি সত্যি তারা ২-১ গোলে আটকে দিল রিয়াল মাদ্রিদকে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে টানা দুইবার শিরোপা জয়ের ক্ষেত্রে লজ ব্লাঙ্কোজরা নিশ্চিত একটি হোঁচট খেলো বলা যায়। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে তাদেরকে হারিয়ে ‘ট্রেবল’ জয়ের পথে এক ধাপ এগিয়ে গেলো সদ্য ইতালিয়ান সিরি-এ চ্যাম্পিয়নরা।

অস্কারকে ছাড়াই কোপায় ব্রাজিল

: ৫ মে ২০১৫, মঙ্গলবার, ২১:৫৮:৪৩

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলে নেইমারের পর যদি কোন অপরিহার্য ফুটবলার থেকে থাকেন, তাহলে তিনি অস্কার। অথচ চেলসির এই মিডফিল্ডারকে ছাড়াই আসন্ন কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। মঙ্গলবার কোপা আমেরিকাকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে ফুটবল পাগল দেশটি।

অনুর্ধ-১২ ফুটবলার বাছাই বুধবার

: ৫ মে ২০১৫, মঙ্গলবার, ২১:০৭:৩৩

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ কোরিয়ার অনুর্ধ-১২ ফুটবল ফেস্টিভালের জন্য দল গঠনের লক্ষ্যে আগামীকাল (বুধবার) সকাল ৭টায় বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফে খেলোয়াড় বাছাই করা হবে। […]

জয়ে ফিরেছে মুক্তিযোদ্ধা

: ৫ মে ২০১৫, মঙ্গলবার, ২০:৫৪:২৩

ব্রাদার্স ও মোহামেডানের কাছে হারের পর রহমতগঞ্জের বিপক্ষে ড্র-প্রিমিয়ার ফুটবল লিগে যেন ছন্দপতন হয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। টানা তিন ম্যাচে ৮ পয়েন্ট খোয়ানো সেই মুক্তিযোদ্ধা ঘুরে দাঁড়ালো দারুণভাবে। ফেডারেশন কাপ রানার্সাআপদের ঘুরে দাঁড়ানো ম্যাচে বলি হলো আবাহনী।

উত্তর কোরিয়ার ‘না’

: ৫ মে ২০১৫, মঙ্গলবার, ২০:১২:১৯

ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তুাব দিয়েছিল উত্তর কোরিয়া। ম্যাচটি হতে পারে ১৪ মে-এভাবে দিনক্ষণও ঠিক করেছিল এশিয়ার ফুটবলে অন্যতম শক্তিশালী দেশটি। সেই উত্তর কোরিয়াই আবার পিছুটান দিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কে চিঠি দিয়ে জানিয়েছে তারা ঢাকা আসতে পারছে না।

জুভেন্তাসের বিরুদ্ধে বেনজেমাহীন রিয়াল

: ৫ মে ২০১৫, মঙ্গলবার, ১২:৪৪:৩৮

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের মহারণে মুখোমুখি জুভেন্তাস ও রিয়াল মাদ্রিদ। কিন্তু মাঠে নামার আগে খানিকটা চাপে রিয়াল শিবির। সেমিফাইনালের প্রথম লেগের গুরুত্বপূর্ণ ম্যাচেও পাওয়া যাচ্ছে না করিম বেনজেমাকে। এমনকী রিজার্ভ বেঞ্চেও থাকতে পারবেন না রিয়াল স্ট্রাইকার।

নেইমারের জন্য মেসির স্বার্থত্যাগ 

: ৪ মে ২০১৫, সোমবার, ২৩:১৭:১৬

বড় মাপের ফুটবলার, তার থেকেও বড় হৃদয়! কর্ডোবার বিপক্ষে প্রিয় সতীর্থের জন্য স্বার্থত্যাগের একটি দৃষ্টান্ত স্থাপন করলেন লিওনেল মেসি। হ্যাটট্রিকের সুযোগ থাকার পরও নিজে পেনাল্টি কিক না নিয়ে নেইমারকে নিতে দিলেন ফুটবলের বরপুত্র মেসি৷ কর্ডোবার বিপক্ষে ৮-০ গোলের বড় জয় পায় বার্সেলোনা। লুইস সুয়ারেজ বার্সেলোনার হয়ে প্রথম হ্যাটট্রিক করেন। হ্যাটট্রিক করার দুর্দান্ত সুযোগ ছিল জোড়া গোল করা মেসির সামনেও।

ফরাশগঞ্জ-চট্ট.আবাহনীর পয়েন্ট ভাগাভাগি

: ৪ মে ২০১৫, সোমবার, ২০:২৩:২৫

মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে পয়েন্ট ভাগাভাগি করেছে ফরাশগঞ্জ ও চট্রগ্রাম আবাহনী। আজ (সোমবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই দলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়েছিল ফরাশগঞ্জ।

চেলসি চ্যাম্পিয়ন

: ৩ মে ২০১৫, রবিবার, ২০:৫২:২৩

ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। আজ (রবিবার) স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে চেলসি ১-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে তিন খেলা বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে।

মোহামেডানের ড্র রাসেলের জয়

: ৩ মে ২০১৫, রবিবার, ২০:২৩:৪১

মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে টানা ৩ ম্যাচে পয়েন্ট হারালো তিন জায়ান্ট। গতকাল পয়েন্ট খুইয়েছে শেখ জামাল ও মুক্তিযোদ্ধা। আজ (রবিবার) পয়েন্ট হারিয়েছে মোহামেডান।

প্রীতি ম্যাচের প্রস্তাব উত্তর কোরিয়ার

: ৩ মে ২০১৫, রবিবার, ১৯:৪৮:০৮

এ মাসেই কয়েকটি দেশ সফরে বের হচ্ছে উত্তর কোরিয়া ফুটবল দল। বাংলাদেশে এসে একটি প্রীতি ম্যাচ খেলার ইচ্ছেও আছে তাদের। গত সপ্তাহে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এমন প্রস্তাবও দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। বাংলাদেশ রাজী হলে তারা ১৪ মে ঢাকায় ম্যাচটি খেলবে।

জুভেন্টাস চ্যাম্পিয়ন

: ৩ মে ২০১৫, রবিবার, ১৩:০১:০৫

চার ম্যাচ হাতে রেখে ইতালিয়ান লিগ সিরি এ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে জুভেন্টাস। শনিবার রাতে তারা ১-০ গোলে সাম্পদোরিয়াকে হারিয়ে চলে গেছে পেছনে থাকা দলগুলোর ধার ছোঁয়ার বাইরে।

রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের জয়

: ৩ মে ২০১৫, রবিবার, ১১:২৩:৪৮

মৌসুমে পঞ্চম এবং রিয়ালের হয় ২৯তম হ্যাটট্রিক। একজন ফুটবলারের শ্রেষ্ঠত্ব মাপতে এর চেয়ে বেশি কিছু আর প্রয়োজন হয় না সম্ভবত। ক্রিশ্চিয়ানো রোনালদো এমনিতেই সেরা। সেই শ্রেষ্ঠত্ব আবারও দেখালেন সেভিয়ার মাঠে গিয়ে। যে দলটি ২০১৪ ফেব্রুয়ারি থেকে টানা ১৫ মান এবং ৩৫ ম্যাচ নিজেদের মাঠে অপরাজিত, নাটকীয় ম্যাচে তাদেরকেই রোনালদোর হ্যাটট্রিকে পরাজিত করে এলো রিয়াল মাদ্রিদ।

সুয়ারেজের হ্যাটট্রিকে বার্সার বিশাল জয়

: ২ মে ২০১৫, শনিবার, ২২:৪৫:২০

স্প্যানিশ লা লিগায় শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়েছে বার্সেলোনা। আজ (শনিবার) রাতে স্বাগতিক কর্দোভার বিপক্ষে গোল উৎসবে জয় পয়েছে লুই এনরিকের দল। ম্যাচে মেসিরা কর্দোভাকে ৮-০ গোলে হারিয়েছে।

মালদ্বীপে টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ

: ২ মে ২০১৫, শনিবার, ২২:৩৬:৩০

ডিসেম্বরে ভারতের কেরালায় সাফ চ্যাম্পিয়নশিপ। আট জাতির এ ফুটবল টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে দারুন একটি সুযোগ পেয়েছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের ঠিক এক মাস আগে মালদ্বীপের একটি চার জাতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ২০ থেকে ৩০ নভেম্বর মালদ্বীপে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের নাম ‘প্রেসিডেন্ট অব মালদ্বীপ ইন্টারন্যাশনাল সকার।’

মুক্তিযোদ্ধার পয়েন্ট কেড়ে নিয়েছে রহমতগঞ্জ

: ২ মে ২০১৫, শনিবার, ২১:৫০:১১

মোহামেডানের বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকেও হার নিয়ে মাঠ ছেড়েছিল মুক্তিযোদ্ধা। সে হারের ধকল কাটিয়ে ওঠার ম্যাচে আবু ইউসুফের দল খেয়েছে আরেকটি ধাক্কা। ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে ফেডারেশন কাপ রানার্সআপরা ১-১ গোলে ড্র করেছে রহমতগঞ্জের সঙ্গে।

জামালকে থামিয়েছে ব্রাদার্স

: ২ মে ২০১৫, শনিবার, ২১:১৬:১১

সহজ হোক কিংবা কস্টে-শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠে আসা মানেই জয় নিয়ে ঘরে ফেরা। চলমান বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে এটা যেন নিয়মই বানিয়ে ফেলেছিল বর্তমান চ্যাম্পিয়নরা।

‘নেইমার আমাকেও ছাড়িয়ে যাবে’

: ৩০ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ২১:৪৮:০৯

ব্রাজিলের সাবেক সুপারস্টার রোনালদো মনে করছেন, খ্যাতি এবং অর্জনে নেইমার তাকেও ছাড়িয়ে যাবে। মঙ্গলবার লা লিগায় গেটাফের বিপক্ষে বার্সেলোনার ৬-০ ব্যবধানে জয়ে নেইমার ১ গোল করে কাতালানদের হয়ে রোনালদোর করা ৪৭ গোল ছুঁয়ে ফেলেছেন

কিরণ আবার এএফসির সদস্য নির্বাচিত

: ৩০ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ২০:৫৭:৪৯

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ ২০১৫-২০১৯ সালের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

‘মেসি: আর্জেন্টিনায় এক ভিন্ন ফুটবলার’

: ৩০ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ২০:১৭:২৭

বার্সেলোনায় দুরন্ত সফল৷ কিন্তু আর্জেন্টিনার হয়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেন না লিওনেল মেসি৷ এ প্রশ্ন বহুদিনের৷ কিন্তু আর্জেন্টিনার সাবেক ফুটবলার ক্যানিজিয়াও মনে করছেন, ‘আর্জেন্টিনায় ভিন্ন এক ফুটবলার মেসি৷ দেশের হয়ে সেভাবে মেলে ধরতে পারেন না৷’ কেন মেসি দেশের হয়ে সেভাবে মেলে ধরতে পারেন না, তার ব্যাখাও দিয়েছেন ক্যানিজিয়া ৷

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add