: ২৬ মে ২০১৫, মঙ্গলবার, ১১:৩৩:৩০
শেষ পর্যন্ত বরখাস্তই হয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। গতকাল (সোমবার) সান্টিয়াগো বার্নাব্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে আনচেলত্তিকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ।
: ২৫ মে ২০১৫, সোমবার, ২০:৩৬:৫৭
বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশে খেলতে গিয়ে প্রতিপক্ষকে ভাসিয়েছিলেন গোলবন্যায়। মালদ্বীপের ফুটসাল টুর্নামেন্টে পুলিশ ক্লাবের হয়ে ৬ ম্যাচে ৫ হ্যাটট্রিকসহ করেছেন ৩৭ গোল। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাসহ জিতেছেন চার চারটি পুরস্কার ।
: ২৫ মে ২০১৫, সোমবার, ২০:১০:৪২
বিশ্বকাপ আর এশিয়ান কাপের মিশনটা শুরু হয়ে গেছে বাংলাদেশের। এখন চলছে অনুশীলন। ১১ জুন কিরগিস্তান এবং ১৬ জুন তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি সামনে রেখে প্রস্তুত হচ্ছেন মামুনুলরা। তার আগে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
: ২৫ মে ২০১৫, সোমবার, ১৮:২৮:২০
ইরিনা শায়াক যদি ব্র্যাডলি কুপারের সঙ্গে ডেটিং করতে পারেন, তাহলে ক্রিশ্চিয়ানো রোনালদোই বা পিছিয়ে থাকেন কেনো? রোনালদোর সাবেক প্রেমিকা ইরিনা হলিউড অভিনেতাকে বেছে নিয়েছেন ডেটিংয়ের জন্য৷
: ২৪ মে ২০১৫, রবিবার, ২১:২২:১৩
মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় জয় পেয়েছে বিজেএমসি। আজ (রবিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ১-০ গোলে হারিয়েছে সকার ক্লাবকে।
: ২৪ মে ২০১৫, রবিবার, ২০:৩৯:১৯
সান্তিয়াগো বার্নাব্যুতে গেটাফের বিরুদ্ধে মওসুমের শেষ ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ৷ লা লিগায় গেটাফের বিরুদ্ধে একপ্রকার মধুরেণ সমাপয়েৎই হল রোনালদোদের৷ ঘরের মাঠে ৭-৩ গোলে ম্যাচ জিতে নেয় কার্লো আনচেলত্তির দল৷ শনিবার রোনালদোর পা থেকে এল আরেকটি হ্যাটট্রিক৷ রিয়ালের জার্সি গায়ে এক মওসুমে ৬১টি গোল করা হয়ে গেল পর্তুগিজ স্ট্রাইকারের৷ ম্যাচে রোনালদোকে নব্বই মিনিট পুরোপুরি পাওয়া যায়নি৷ ৫৮ মিনিটেই তিনি উঠে যান৷ তাঁর বদলে মাঠে নামেন নরওয়ের ‘ওয়ান্ডার কিড’ মার্টিন ওডেগার্ড৷
: ২৪ মে ২০১৫, রবিবার, ১৪:৪৬:০৬
লিগের একেবারে শেষ ম্যাচ। আগের সপ্তাহেই লিগ শিরোপা যে রিয়াল মাদ্রিদ জিতছে না সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল। শেষ ম্যাচটা তাই শুধুই আনুষ্ঠানিকতা। তবে সেটাকে আনুষ্ঠানিকতার পর্যায়ে আর রাখলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষ ম্যাচে এসেও হ্যাটট্রিক করলেন তিনি। আগের ম্যাচেও করেছিলেন, পরের ম্যাচেও- অথ্যাৎ টানা দুটি হ্যাটট্রিক। পুরো মৌসুমে আটটি হ্যাটট্রিক। লা লিগায় ৪৮ গোল আর সব মিলিয়ে ব্যাক্তিগত সর্বোচ্চ- এক মৌসুমে ৬১ গোল করলেন সিআর সেভেন।
: ২৪ মে ২০১৫, রবিবার, ১২:৫১:১৯
শনিবার দেপোর্তিভো লা করুনার বিরুদ্ধে স্প্যানিশ লা লিগায় শেষ ম্যাচ খেললেন জাভি হার্নান্দেজ। ১৭ বছর খেলার পরে বার্সাকে বিদায় জানালেন স্পেনের কিংবদন্তি ফুটবলারটি। কাতারের ক্লাব আল সাদ থেকে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব পেয়েছেন বার্সেলোনার এই মিডফিল্ডার। ২০২২ বিশ্বকাপে কাতারের শুভেচ্ছাদূতও নির্বাচিত হয়েছেন তিনি। এত ভালো প্রস্তাব পাওয়ার পর বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জাভি। তাই লা লিগায় বার্সার হয়ে শেষ ম্যাচ খেলতে নেমে আবেগমথিত ছিলেন তিনি। সমর্থকরাও ছিল আবেগমথিত। বেশ শ্রদ্ধা-ভক্তির সঙ্গে শেষ ম্যাচ খেলে ন্যু ক্যাম্পকে বিদায় জানালেন জাভি।
: ২৩ মে ২০১৫, শনিবার, ১৯:৫২:৫৫
মৌসুমের একেবারে শেষ ম্যাচ। এক ম্যাচ হাতে রেখে আগেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা। না হয় এই ম্যাচটি ঘিরেই থাকতো সাজ সাজ রব। তবে এই ম্যাচ নিয়ে সাজ সাজ রব কম নেই। কারণ, আজই ঘটতে যাচ্ছে একটি যুগের অবসান। বার্সার ঘরের ছেলে জাভি হার্নান্দেজকে আজ বিদায় জানাবে ক্যাম্প ন্যু।
: ২৩ মে ২০১৫, শনিবার, ১৯:২৬:৪৫
মোট সাতটা হ্যাটট্রিক, গোল সংখ্যা ৪৫টা৷ রিয়াল মাদ্রিদকে এক মওসুমে এর চেয়ে বেশি কিছু দেওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর পক্ষে সম্ভবও নয়৷ স্বয়ং সিআর সেভেন একথা ক্লাবকে আগেই বুঝিয়ে দিয়েছিলেন৷ তবুও মওসুমে রিয়ালের ঘরে একটিও ট্রফি ওঠেনি৷ স্বাভাবিকভাবেই হতাশ সিআর সেভেন৷
: ২২ মে ২০১৫, শুক্রবার, ২১:৪১:২৪
প্রথম লেগের শেষ ম্যাচে ফরাশগঞ্জকে হারিয়ে মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের পয়েন্ট টেবিলে আবাহনীকে টপকিয়ে পাঁচে উঠেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। আজ (শুক্রবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুক্তিযোদ্ধা ৩-০ গোলে জিতে শেষ করেছে প্রথম পর্ব।
: ২১ মে ২০১৫, বৃহস্পতিবার, ২০:৫৩:২৮
ব্রাদার্স ইউনিয়নকে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে তুলেছেন ওয়ালসন অগাস্টিন। হাইতিয়ান এ ফরোয়ার্ডের জোড়া গোলে আজ (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে গোপীবাগের দলটি ২-০ ব্যবধানে হারিয়েছে চট্রগ্রাম আবাহনীকে।
: ২১ মে ২০১৫, বৃহস্পতিবার, ২০:৩৭:০৩
শিরোনাম দেখেই চমকে ওঠার কোন কারণ নেই মেসি ভক্তদের। সত্যি সত্যি কোন জাদুকর এসে মন্ত্র-টন্ত্র ফুঁকে মেসিকে মোমের মুর্তি বানিয়ে দেয়নি। তবে, তৈরী করা হয়েছে তার মোমের মুর্তি। নিউ ইয়র্কের বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে বসানো হলো বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকার মোমের মুর্তি।
: ২১ মে ২০১৫, বৃহস্পতিবার, ২০:০৭:০১
ইতিহাস গড়ার পথে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। ইতালিয়ান সিরি-এ জেতার পর এবার জুভরা ঘরে তুলল কোপা ইতালিয়ার শিরোপাও। রোমের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ল্যাজিওকে ২-১ গোলে হারায় জুভেন্টাস। বিয়ানচোনেরিরা এ নিয়ে ১০ম কোপা ইতালিয়ার শিরোপা ঘরে তুলল। একই সঙ্গে বিরল ‘ট্রেবল’ জয়ের পথেও একধাপ এগিয়ে গেলো তারা।
: ২১ মে ২০১৫, বৃহস্পতিবার, ১৯:২২:২৭
চলতি মওসুমে ক্লাবকে একটিও ট্রফি উপহার দিতে পারেননি৷ ব্যক্তিগতভাবে ক্রিশ্চিয়ানো রোনালদো লাগাতার দুরন্ত পারফর্ম করে গেলেও কোনও টুর্নামেন্টেই সেরা শিরোপা পেল না মাদ্রিদের জায়ান্ট রিয়াল। স্বাভাবিকভাবেই রিয়ালে ব্যর্থতায় হতাশ সিআর সেভেন৷ ক্লাবে তার জন্মদিন সেলিব্রেশন নিয়েও প্রশ্ন উঠেছিল৷ সবমিলিয়ে মন ভালো নেই পর্তুগিজ স্ট্রাইকারের৷ তবে কি রিয়ালকে ‘গুডবাই’ জানাতে চলেছেন তিনি? তেমন খবর না ছড়ালেও শোনা যাচ্ছে রোনালদোকে মোটা অঙ্কের প্রস্তাব দিতে পারে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)৷
: ২১ মে ২০১৫, বৃহস্পতিবার, ১৯:১৩:১৪
লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, নেইমার৷ চলতি মওসুমে অনবদ্য ফুটবল খেলছেন এই তিনজন৷ বার্সার এই ‘ত্রয়ী’র দাপটে গোটা ইউরোপ এলোমেলো৷ আগামী ৬ জুন বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্তাসের মুখোমুখি হবেন মেসিরা ৷ কীভাবে এই বার্সকে থামানো যায়?
: ২১ মে ২০১৫, বৃহস্পতিবার, ১৯:০৪:০৭
পর্তুগালের কিংবদন্তি ফুটবলার লুই ফিগো৷ ফুটবলার হিসেবে গোটাবিশ্বে জনপ্রিয় তিনি৷ কিন্তু ফিফা সভাপতি শেফ ব্ল্যাটারকে হারানোর যতই চেষ্টা করুন না কেন ফিগো কিন্তু শেষ পর্যন্ত পরাজিতের দলেই থাকছেন৷ ফিফার ২০৯ জন সদস্যই ব্লাটারকে ভোট দিতে চলেছেন৷ চলতি মাসের শেষ সপ্তাহে জুরিখে ফিফার বার্ষিক কংগ্রেস৷ ওই সভাতেই পঞ্চম বারের মতো ফিফা সভাপতি হতে চলেছেন ব্লাটার৷
: ২০ মে ২০১৫, বুধবার, ২২:২৪:২১
শেখ রাসেল ১ : ১ রহমতগঞ্জ নিজস্ব প্রতিবেদক : মোহামেডানকে টপকে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষ রহমতগঞ্জের বিপক্ষে […]
: ২০ মে ২০১৫, বুধবার, ২১:১১:৪০
মাঠ থেকে এক দৌঁড়ে মোহামেডানের সব ফুটবলার উত্তর গ্যালারির সামনে। সঙ্গে সঙ্গে ডাগআউটও খালি। সবার লক্ষ্য জার্সি হাতে দুলিয়ে ছুটতে থাকা ইব্রাহিমকে ছোঁয়া।
: ১৯ মে ২০১৫, মঙ্গলবার, ২১:৫৩:১৯
ইয়োহান ক্রুয়েফ , ফ্র্যাঙ্ক রাইকার্ড, পেপ গার্দিওলার পর বার্সেলোনায় শুরু হল নতুন যুগ৷ কাকে ঘিরে তৈরি হচ্ছে বার্সেলোনার নতুন যুগ? লুইস এনরিকে! লা লিগা জেতার পরে বার্সেলোনা ম্যানেজার নিজেই বলেছেন, ‘এটা পরিষ্কার যে, বার্সেলোনায় একটা নতুন যুগ শুরু হচ্ছে৷ আমাদের সামনে আরও দুটো ট্রফির হাতছানি রয়েছে৷ আমার টিমের প্লেয়াররা প্রতিপক্ষ টিমের থেকে যে অনেক ভালো, সেটা মাঠে আবার প্রমাণ করতে হবে৷ ট্রফি দুটো যদি জিততে পারি, তা হলে কিন্তু বলা যেতেই পারে, আর একটা নতুন যুগ শুরু হচ্ছে বার্সেলোনায়৷’
For add
For add
For add
For add