ক্রিকেট

আফগানবধে মরিয়া বাংলাদেশ

: ১৬ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ২০:২৫:২১

বাংলাদেশের বিশ্বকাপ শুরু আগামীকাল (বুধবার) থেকে। অস্ট্রেলিয়ার কেনবারার মানুকা ওভালে প্রথম ম্যাচেই টাইগারদের সামনে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। পরিসংখ্যানে বাংলাদেশের সঙ্গে তুলনাই চলে না। আইসিসি’র সহযোগী দেশ, আবার তাদের ক্রিকেটে হাতে-খড়িটাও বেশি দিনের নয়।

চার শতকে শুরু চতুর্থ রাউন্ড

: ১৬ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ২০:০২:৪৪

ওয়াল্টন জাতীয় ক্রিকেট লিগের চলতি আসরে চলছে সেঞ্চুরিা উৎসব। শুরুর পর থেকে প্রতিটি রাউন্ডেই রয়েছে সেঞ্চুরি। ব্যতিক্রম থাকেনি এই রাউন্ডও। বিশ্বকাপ ক্রিকেটের ব্যাটিং আওয়াজ যেন এখানেও প্রভাব পড়েছে।

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল আয়ারল্যান্ড

: ১৬ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ১২:০৪:০৮

অবিশ্বাস্য! অসাধারণ!! জায়ান্ট কিলার হিসেবে পরিচিত আয়ারল্যান্ড নিজেদের পরিচিতিটা সুদুর নিউজিল্যান্ডে গিয়েও ধরে রাখতে পেরেছে। ৪ উইকেটে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মত শক্তিশালি টেস্ট প্লেইং দেশকে। তাও যেন তেনভাবে নয়, ৩০৫ রানের বিশাল স্কোরকে তাড়া করে (২৫ বল হাতে রেখে)।

স্যামি-সিমন্সের ক্যামিও জুটি

: ১৬ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ৮:৫৪:৫৯

পঁচা শামুকেই পা কাটতে বসেছিল যেন ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। নেলসনের সেক্সটন ওভালে টসে হেরে ব্যাট করতে নেমে ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল ক্যারিবীয়রা তখনই যেন ত্রাতার ভুমিকায় অবতীর্ণ হলেন ড্যারেন স্যামি আর ল্যান্ডল সিমন্স।

তবুও ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩০৪!

: ১৬ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ৮:২৬:১৬

এবারের বিশ্বকাপটা অদ্ভূতভাবেই এগিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত ৫টি ম্যাচ অনুষ্ঠিত হলো এবং প্রত্যেকটিতেই প্রথমে ব্যাট করা দল তিনশ কিংবা এর অধিক রান করেছে এবং প্রত্যেকবারই জিতেছে প্রথমে ব্যাট করা দল। অথচ ওয়েস্ট ইন্ডিজের ৩০০ তো দুরের কথা, তার ধারে-কাছেও যাওয়ার কথা ছিল না। শুরুটা যেভাবে করেছিল, তাতে অনেক বড় বোদ্ধাও তাৎক্ষনিক ক্যারিবীয়দের হার ধরে নিতে শুরু করেছিলেন এবং দলীয় স্কোর বড়জোর টেনে-টুনে দুইশ’ হবে কি না ভাবতে শুরু করেছিলেন।

জাতীয় ক্রিকেটের চতুর্থ রাউন্ড সোমবার শুরু

: ১৫ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ২২:০২:৪৩

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে আগামীকাল (সোমবার)। ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীষে থাকা ঢাকা বিভাগ ফতুল্লায় খেলবে ১৬ পয়েন্ট পাওয়া সিলেটের বিপক্ষে।

আমরা জানি কি করতে হবে : হাথুরুসিংহে

: ১৫ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ২১:৪৬:৫৯

প্রস্তুতি ম্যাচতো প্রস্তুতি ম্যাচই। যা নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষার জায়গায়। প্রস্তুতি ম্যাচে হেরে যাওয়ার অর্থ রসাতলে যাওয়া নয়। চার প্রস্তুতি ম্যাচে হেরে যাওয়া মাশরাফি বাহিনীকে নিয়ে এমনটা বিশ্বাস করতে রাজি নন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সূজন ও কোচ হাথুরুসিংয়ে।

ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ডে অসম যুদ্ধ

: ১৫ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ২০:১৯:৫৬

ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ড। আগামীকাল (সোমবার) মঙ্গলবার বিশ্বকাপের তৃতীয় দিনে মাঠের লড়াইয়ে নামছে এ দুটি দল। শক্তির বিচারে দুই দলের মধ্যে রয়েছে যোজন যোজন প্রার্থক্য। একটি দল দুই বারের বিশ্বকাপ জয়ী। অন্যটি রয়েছে আইসিসি’র সহযোগী দেশের তালিকায়

৬২ রানে জিতল দক্ষিণ আফ্রিকা

: ১৫ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ১৫:১৩:৫৬

শুরুর ধাক্কা সামলে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, তাতে দিন শেষে জয়ই অবধারিত ছিল দক্ষিণ আফ্রিকার জন্য। তবে প্রতিপক্ষকে যতটা দুর্বল ভাবা হয়েছিল, ততটা দুর্বল তারা যে ছিল না, সেটা আরও একবার প্রমান দিল জিম্বাবুইয়ানরা। ৩৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়েও শেষ পর্যন্ত দৌড়ে গেছে ২৭৭ রান পর্যন্ত। হেরে গেল ৬২ রানে। ৪৮.২ ওভারে অলআউট না হলে হয়তো এল্টন চিগুম্বুরারাও তিনশ’ পার হয়ে যেতে পারতেন।

ডুমিনি-মিলারের রেকর্ডজুটি

: ১৫ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ১৪:৫৪:৩৪

দ্রুত চার উইকেট পড়ার পর কে ভেবেছিল দক্ষিণ আফ্রিকা এতদুর যেতে পারবে। কিন্তু ডেভিড মিলার আর জেপি ডুমিনির অবিশ্বাস্য ব্যাটিংয়ের পর দেখা গেলো শুধু অনেকদুর যাওয়াই নয়, রীতিমত রানের বন্যা বইয়ে দিয়েছে প্রোটিয়ারা। আর ৫ম উইকেটে বিশ্বরেকর্ডের জুটি গড়ে ফেলেছেন ডুমিনি-মিলার।

হারের বৃত্তে বন্দী পাকিস্তান

: ১৫ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ১২:৫৭:০৩

না, পাকিস্তান পারলো না বিশ্বকাপ ক্রিকেটে ভারতের কাছে পরাজয়ের বৃত্ত ভাঙ্গতে। চিরপ্রতিদ্বন্দ্বিদের কাছে আবারও হারলো তারা। আজ (রবিবার) একতরফা ম্যাচে পাকিস্তানকে ৭৬ রানে হারিয়ে অতীত রেকর্ড ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

শুরু হলো পাক-ভারত মহারণ

: ১৫ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ৯:৫৬:২২

অ্যাডিলেডে ভারত-পাকিস্তান মহারণের সূচী ঠিক হওয়ার পর থেকেই উৎসাহ-উদ্দীপনার শেষ নেই। অবশেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। শুরু হয়ে গেলো বিশ্বকাপে আরও একটি পাক-ভারত মহারণ। বিশ্বকাপের দ্বিতীয় দিনেই সবচেয়ে উত্তাপ ছড়ানো ম্যাচটি অবলোকন করে ফেলছে ক্রিকেটপ্রেমীরা।

বিপর্যয়ের পর প্রোটিয়াদের রানের পাহাড়

: ১৫ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ৯:০১:৫৯

‘মর্নিং শোজ দ্য ডে’- সব সময় যে সত্য হয় না তার প্রমান দক্ষিণ আফ্রিকা- জিম্বাবুয়ে ম্যাচ। জিম্বাবুয়ে বোলারদের সামনে যেভাবে প্রোটিয়াদের টপ অর্ডার হুড়মুড় করে ভেঙে পড়েছিল, তাতে বার বার ‘চোকার্স’ শব্দটাই উচ্চারণ করতে হচ্ছিল ধারভাষ্যকারদের। কিন্তু না, শেষ পর্যন্ত অ্যান্ড্রু মিলার আর জেপি ডুমিনির অতিমানবীয় দুটি ইনিংসে প্রোটিয়ার ঠিকই চড়ল রানের পাহাড়ে।

এবার পারবে কি পাকিস্তান ?

: ১৪ ফেব্রুয়ারি ২০১৫, শনিবার, ২৩:০৯:৪১

বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় দিনে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে আগামী কাল (রবিবার) অস্ট্রেলিয়ার এডিলেইডে। বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টা শুরু ম্যাচটি। মাঠের লড়াই শুরু হতে এখনো কয়েক ঘন্টা বাকি। কিন্তু তার আগেই উপমহাদেশের এই দুই পরাশক্তির সমর্থকদের মধ্যে শুরু হয়ে গেছে কথার লড়াই।

ফিঞ্চের ডানায় উড়লো অস্ট্রেলিয়া

: ১৪ ফেব্রুয়ারি ২০১৫, শনিবার, ২২:২৯:৪৪

অস্ট্রেলিয়ানদের উল্লাসে ভাসালেন ফিঞ্চ। তার ব্যাটিং শক্তি নিয়ে মনে হয় না নতুন করে ব্যাখ্যা করার। ইংলিশদের বিপক্ষে তার দানবীয় ব্যাটিং অস্ট্রেলিয়াকে শুরুতেই বড় স্কোর গড়ার পথ তৈরি করে দেয়। শেষ পর্যন্ত হয়েছেও তাই; ৯ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৪২ রান।

অস্ট্রেলিয়াও চড়ল রানের পাহাড়ে

: ১৪ ফেব্রুয়ারি ২০১৫, শনিবার, ১০:৫১:৫৪

ভোরের সূর্য যেন পুরো দিনেরই আভাস দেয়। তেমনি অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডও আভাস দিয়ে দিল, এই বিশ্বকাপটি শুধুই ব্যাটসম্যানদের! বোলারদের বধ্যভুমি রচিত হবে এখানে! আপাতত উদ্বোধনী দিনের দুটি ম্যাচে তিনশ’র ওপর রান দেখে এমনটা মনে হওয়াই স্বাভাবিক।

৯৮ রানে হেরে গেল শ্রীলংকা

: ১৪ ফেব্রুয়ারি ২০১৫, শনিবার, ১০:৩৭:৩২

বিশ্বকাপ শুরুর আগে থেকেই দুর্দান্ত ফর্মে নিউজিল্যান্ড। ধারাবাহিকতা ধরে রেখেছে বিশ্বকাপেও। উদ্বোধনী ম্যাচেই রানের বন্যা বইয়ে দিল কিউইরা। শুধু রানের বন্যাই নয়, ৯৮ রারে বিশাল ব্যবধানে শ্রীলংকাকে হারিয়েও দিয়েছে তারা। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্রেন্ডন ম্যাককুলাম আর কোরি এন্ডারসনের দুটি টর্নেডো ইনিংসের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ৩৩১ রান করে কিউইরা। জবাবে ৪৬.১ ওভারে ২৩৩ রানেই অলআউট হয়ে যায় শ্রীলংকা।

শুরু হলো বিশ্বজয়ের লড়াই

: ১৪ ফেব্রুয়ারি ২০১৫, শনিবার, ৫:০৯:১৫

টস করতে নামলেন দুই দলের অধিনায়ক। আকাশে কয়েন নিক্ষেপ করলেন ব্রেন্ডন ম্যককুলাম আর হেড না টেল- বললেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। টস জিতে গেলেন ম্যাথিউজ। শুরু হয়ে গেলো বিশ্বজয়ের বিশ্বযুদ্ধ বিশ্বকাপ ক্রিকেটের জমজমাট লড়াই।

এবার অপেক্ষা ব্যাট-বলের লড়াইয়ের

: ১৪ ফেব্রুয়ারি ২০১৫, শনিবার, ০:২৫:০৩

দিন-ক্ষণ সব পার হয়ে গেছে, অপেক্ষার প্রহরও শেষ হয়েছে। এবার ময়দানি লড়াই শুরু হবে বলে। আর কয়েকঘণ্টা পরই শুরু হবে ক্রিকেট বিশ্বকাপের ১১তম আসরের জমজমাট ময়দানি লড়াই। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড আর শ্রীলংকা। এর সাড়ে চারঘণ্টা পর মাঠে মেলবোর্নে মুখোমুখি হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড।

দলের খবর নিলেন পাপন

: ১৩ ফেব্রুয়ারি ২০১৫, শুক্রবার, ১৯:৪৮:০৩

বাংলাদেশের আকাশে সূর্য উঠার আগেই আগামীকাল শনিবার শুরু হয়ে যাবে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ২০১৫। বাংলাদেশে দলের খেলা আগামী ১৮ ফেব্রুয়ারী, প্রথম প্রাতিপক্ষ আফগানিস্তান। তার আগেই আজ শুক্রবার বিকালে দলের কোচ হাতুরা সিংহে এবং ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের সঙ্গে ফোনে কথা বলে খবরা-খবর নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। পাশাপাশি দলকে উৎসাহিত করেন; অতীত ব্যর্থতা মুছে ফেলে দেশ প্রেম নিয়ে মূল লড়াইয়ের জন্য নতুন করে প্রস্তুত হওয়ার তাগিদ দেন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add