: ২০ ফেব্রুয়ারি ২০১৫, শুক্রবার, ১০:১০:০৫
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১১১ রানে বিধ্বস্ত হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করার প্রত্যয় ছিল ইংলিশদের মধ্যে। কিন্তু ওয়েলিংটনে এসে সেই একই অবস্থা ইংলিশদের। বরং স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে আরও খারাপ পরিস্থিতি। একা এক টিম সাউদির হাতেই বিধ্বস্ত হতে হয়েছে ইংল্যান্ডকে। টসে জিতে ব্যাট করতে নেমে ৩৩.২ ওভারে মাত্র ১২৩ রানে অলআউট ইংল্যান্ড। ৩৩ রান দিয়ে একাই ৭ উইকেট নিলেন সাউদি।
: ২০ ফেব্রুয়ারি ২০১৫, শুক্রবার, ১:০৮:৩৬
অস্ট্রেলিয়ার কাছে হারের পর বৃটিশ মিডিয়ায় ইয়ন মরগ্যানদের মুণ্ডুপাত কম হয়নি। যদিও বাঘের মুখ থেকে কোনমতে বেঁচে গিয়ে এবার সিংহের মুখেই যেন পড়তে যাচ্ছে ইংল্যান্ড। শুক্রবার সকাল ৭টায় ওয়েলিংটনে শুরু হচ্ছে ম্যাচটি।
: ১৯ ফেব্রুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ২০:২১:০০
ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে বড় জয় পেয়েছে খুলনা বিভাগ। আজ (বৃহস্পতিবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা রাজশাহী বিভাগকে এক ইনিংস ও ১৮৩ রানে হারিয়েছে।
: ১৯ ফেব্রুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ১১:৫৭:৪৯
আরব আমিরাতের বিশাল স্কোর দেখে শংকার মধ্যেই পড়ে গিয়েছিল জিম্বাবুয়ে। যদি হেরে যায়! সেই শংকা থেকেই হয়তো দ্রুত বেশ কয়েকটি উইকেট হারায় জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ৬ষ্ঠ উইকেট জুটিতে শন উইলিয়ামস আর ক্রেইগ আরভিন মিলে ৬২ বলে ৮৩ রান করে জিম্বাবুয়ের ৪ উইকেটে সহজ জয় নিশ্চিত করেন। হাতে তখনও বাকি ছিল ১২ বল।
: ১৯ ফেব্রুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ১০:৪৮:০৬
আরব আমিরাতকে নিশ্চিত হেলা-ফেলা করেছিল জিম্বাবুয়ে। তাতেই ধ্বংস ডেকে এনেছে তারা নিজেদেরই। একে তো প্রায় দুই দশক পর বিশ্বকাপে খেলতে এলো আরব আমিরাত, তার ওপর এবারের বিশ্বকাপের সবচেয়ে দুর্বল দল ভাবা হচ্ছে আরব আমিরাতকে। সেই দেশটিই কি না শেষ পর্যন্ত জিম্বাবুয়ের সামনে ব্যাটিং প্রদর্শনী করে গেল!
: ১৮ ফেব্রুয়ারি ২০১৫, বুধবার, ২০:২৯:১৫
ওয়াল্টন জাতীয় ক্রিকেট লিগের গত তিন ম্যাচে ঢাকা বিভাগের ছিলো ব্যাট-বলে এক তরফা আধিপত্য। এবার সেই দলটিরই কিনা লেজে গোবরে অবস্থা। সিলেট বিভাগের বিপক্ষে তারা ইনিংস পরাজয় এড়াতে লড়ছে।
: ১৮ ফেব্রুয়ারি ২০১৫, বুধবার, ২০:২০:২৫
বিশ্বকাপে শুরুটা ভালো করার দিকে বাংলাদেশ দলের যে দৃষ্টি ছিলো এতোদিন, আজ (বুধবার) মানুকা ওভালে জয় পাওয়ায় তাদের মধ্যে এখন একরাশ স্বস্থি। গত এক সপ্তাহ ধরে জেগে উঠা সমস্ত ভয়, শঙ্কা এখন কেটে গেছে মাশরাফি বাহিনীর।
: ১৮ ফেব্রুয়ারি ২০১৫, বুধবার, ২০:০২:৫৯
জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা আগের দিনই দলের সিনিয়রদের গুরুত্বারোপ করেছিলেন। ম্যাচ জিততে হলে সিনিয়রদের ভালো করতে হবে। বিশেষ করে তামিম, মুশফিক,সাকিব এবং রিয়াদের দিকে দৃষ্টি ছিলো সবার।
: ১৮ ফেব্রুয়ারি ২০১৫, বুধবার, ১৪:৩৬:৫১
বাঘের গর্জন ক্যাঙ্গারুর দেশেও। সেই গর্জনে উড়ে গেল বিশ্বকাপে নবাগত আফগানিস্তান। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আফগানদের ১০৫ রানে হারিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশ। ম্যাচ সেরার পুরস্কার জিতলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের করা ২৬৭ রানের জবাবে খেলতে নেমে প্রথম থেকেই কঠিন ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। ৩ রানেই হারায় ৩ উইকেট। এরপর ছোট ছোট দু’একটি জুটি গড়ে আফগানরা চেষ্টা করেছে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিতে। শেষ পর্যন্ত পারেনি মোহাম্মদ নবিরা। থেমে যেতে হয়েছে ৪২.৫ ওভারে ১৬২ রানেই।
: ১৮ ফেব্রুয়ারি ২০১৫, বুধবার, ১২:৪১:২৫
প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে চার হাজার রানের গৌরবময় মাইলফলকে পৌঁছে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আফগান বোলার হামিদ হাসানকে কাভার ড্রাইভ করে তিন রান তুললেন সাকিব।
: ১৮ ফেব্রুয়ারি ২০১৫, বুধবার, ১০:৪৮:৩০
১১৯ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর শঙ্কা দেখা দিয়েছিল বাংলাদেশ কতদুর যাবে তা নিয়ে। শেষ পর্যন্ত দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে হাসি ফিরল বাংলাদেশের মুখে। আফগানদের সামনে ২৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয়েছে মাশরাফি অ্যান্ড কোং। যদিও অলআউই হতে হলো বাংলাদেশকে।
: ১৮ ফেব্রুয়ারি ২০১৫, বুধবার, ১০:২১:২২
শুরু হয়ে গেল বাংলাদেশ দলের বিশ্বকাপ অভিযান। অস্ট্রেলিয়ার ক্যানবেরার মানুকা ওভাল মাঠে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় মাশরাফি বাহিনী মোকাবেলা শুরু করে ক্রিকেটের “কালো ঘোড়া” খ্যাত আফগানরা।
: ১৮ ফেব্রুয়ারি ২০১৫, বুধবার, ৯:২৯:২৯
শুরু হয়ে গেলো বাংলাদেশের বিশ্বকাপ। ক্যানবেরার মানুকা ওভালে আফগানদের বিপক্ষে শুরুতেই জয় হলো বাংলাদেশের। আফগান অধিনায়ক মোহাম্মদ নবির সঙ্গে টস করতে নেমে কয়েন নিক্ষেপে জিতলেন মাশরাফি বিন মর্তুজা। এবং শুরুতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি।
: ১৭ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ২০:৫৯:৫২
ওয়াল্টন জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের আজ দ্বিতীয় দিনে দ্বিশতক হাঁকিয়েছেন খুলনার তুষার ইমরান। পাশপাশি ছিলো সেঞ্চুরিরও ছড়াছড়ি। দুই দিনে সাত শতক ও এক দ্বিশতকের দেখা মিলেছে।
: ১৭ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ২০:০৩:০৫
বাংলাদেশের বিশ্বকাপ শুরু এবার। রাত পেরুলেই যুদ্ধ বিধ্বস্ত আফগানদের সঙ্গে বাইশ গজের ক্রিকেট যুদ্ধে লিপ্ত হবে টাইগাররা। বাংলাদেশ সময় সাড়ে তিনটায় ক্যানবারার মানুকা ওভালে শুরু দু’দলের লড়াই। শক্তির বিচারে অসম লড়াই ভাবা হলেও ম্যাচটিকে ঘিরে থেকে যাচ্ছে নানা উত্তেজনা।
: ১৭ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ১৭:৫৬:০৬
রাত পোহালেই বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট যুদ্ধ। আগামীকাল (বুধবার) অস্ট্রেলিয়ার ক্যানবেরার মানুকা ওভালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯ টায় মাঠে নামবে দক্ষিণ এশিয়ার এ দু’টি দল। তবে বাইশ গজের ব্যাট-বলের যুদ্ধের আগেই দু’দলের মধ্যে শুরু হয়ে গেছে ভিন্ন উত্তেজনা।
: ১৭ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ১০:০৩:১৬
জয়ের জন্য লক্ষ্য মাত্র ১৪৩ রান। হেসে-খেলেই স্কটল্যান্ডকে হারিয়ে দেওয়ার কথা নিউজিল্যান্ডের। কিন্তু শেষ পর্যন্ত অবস্থাটা এমন দাঁড়ালো যে, আর ২০-৩০ রান বেশি থাকলে ম্যাচটা জিতেও যেতে পারতো স্কটল্যান্ড। মামুলি এই রান তুলতে গিয়েই ৭ উইকেট হারাতে হয়েছে নিউজিল্যান্ডকে। শেষ পর্যন্ত জয় এলো ৩ উইকেটে।
: ১৭ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ৯:০৯:২৪
মিসবাহ-ইউনিস খান আর আফ্রিদিরা এখন নিজেদের দেশে ভিলেন। বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতের কাছে হারের পর পাকিস্তানের বিভিন্ন জায়গায় ভাঙচুর, বিক্ষোভ হয়েছে। করাচি থেকে শুরু করে লাহোর- সর্বত্রই একই ছবি। টিভির দোকানে ভাঙচুর, ক্রিকেটারদের ছবিতে আগুন লাগানো ইত্যাদি ক্রমাগত চলছেই।
: ১৭ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ৮:৩৭:৩৭
থামল রানের চাকা। বিশ্বকাপ শুরুর প্রথম থেকেই যেভাবে প্রতিটি ইনিংসে তিনশ’র অধিক রানের স্কোর হচ্ছিল সেটাকে থামাল স্কটল্যান্ড! ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে স্কটিশদের মাত্র ১৪২ রানে অলআউট করে দিয়েছে নিউজিল্যান্ড। মূলতঃ রানের চাকাটা থামাল কিউইরাই।
: ১৬ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ২২:৩১:৩৮
বিশ্বকাপের স্বাগতিক দেশ নিউজিল্যান্ডের উড়ন্ত সূচনায় থাবা বসাতে চায় আইসিসি’র সহযোগী দেশ স্কটল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে দারুন এক সূচনায় আকাশে উড়ছে কিউইরা। বর্তমান রানার্সআপদের হারানোর পর এবার দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ দূর্বল স্কটল্যান্ড।
For add
For add
For add
For add