for Add

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল আয়ারল্যান্ড

205967নিজস্ব প্রতিবেদক: অবিশ্বাস্য! অসাধারণ!! জায়ান্ট কিলার হিসেবে পরিচিত আয়ারল্যান্ড নিজেদের পরিচিতিটা সুদুর নিউজিল্যান্ডে গিয়েও ধরে রাখতে পেরেছে। ৪ উইকেটে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মত শক্তিশালি টেস্ট প্লেইং দেশকে। তাও যেন তেনভাবে নয়, ৩০৫ রানের বিশাল স্কোরকে তাড়া করে (২৫ বল হাতে রেখে)।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩০৫ রানের বিশাল চ্যালেঞ্জ আইরিশদের সামনে ছুড়ে দেওয়ার পর মধ্যাহ্ন বিরতিতে টিভির পর্দায় দেখানো হচ্ছিল চার বছর আগে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের কিছু ছবি। যে ম্যাচের ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৩২৭ রানের বিশাল টার্গেটকেও থোড়াই কেয়ার করেছিল আইরিশরা। টিভিতে সেসব দৃশ্য দেখে হয়তো আজ (সোমবার) অনেকেই ভেবেছিলেন, এমন ঘটনা তো আর রোজ রোজ ঘটে না!

কিন্তু আয়ারল্যান্ড আজও ঠিক দেখিয়ে দিল, সত্যিই তারা যোগ্যতর দল। তারা একটা’দুটা ম্যাচে চমক দেখানোর জন্য বিশ্বকাপে খেলতে আসেনি।

শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছিল তারা। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানানোর পর ৮৭ রানেই তুলে নিয়েছিল ৫ উইকেট। এরপর ড্যারেন স্যামি (৮৯) আর লান্ডল সিমন্স (১০২) ১৫৪ রানের জুটি গড়ে ক্যারিবীয়দের রানকে ৩০০ পার করে দেন।

কিন্তু এই রানও যথেষ্ট হলো না ক্যারিবীয় বোলারদের জন্য। ৩০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই মারমুখি আইরিশরা। দুই ওপেনার পোর্টারফিল্ড আর পল স্টার্লিং ৭১ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। এরপর ১০৬ রানের জুটি গড়েন স্টার্লিং আর এড জয়সি। এই দুটি জুটিই মূলতঃ আয়ারল্যান্ডকে ম্যাচ থেকে বের করে এনে দেয়। ৮৪ বলে ৯২ রান করে আউট হন স্টার্লিং।

এড জয়সি ৬৭ বলে খেলেন ৮৪ রানের অসাধারণ এক ইনিংস। ৬০ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন নেইল ও’ব্রায়েন। শেষ দিকে দ্রুত তিন উইকেট পড়লে একটু রোমাঞ্চ তৈরী হয়। কিন্তু সেটা খানিক সময়ের জন। ৪৬তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি মেরেই আইরিশদের জয়ের উৎসবে ভাসান জন মুনি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add