: ৭ মার্চ ২০১৫, শনিবার, ১৫:৩০:৪২
আরও একটি রোমাঞ্চের অপেক্ষায় ছিল আয়ারল্যান্ড। সেটাই শেষ পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে করে দেখাচ্ছে জায়ান্ট কিলার নামে পরিচিত দলটি। হোবার্টের বেলেরিভ ওভালে টস হেরে ব্যাট করতে নেমে আইরিশদের শুরুটা ছিল স্লো। কিন্তু শেষ দিকে ঝড় তুলে শেষ পর্যন্ত জিম্বাবুয়ের সামনে ৩৩১ রানের বিশাল স্কোর দাঁড় করিয়ে দিয়েছে আইরিশরা।
: ৭ মার্চ ২০১৫, শনিবার, ১৫:২০:১৫
বৃষ্টি সব সময়ই দক্ষিণ আফ্রিকার সামনে বিশাল একটি বাধা। প্রোটিয়ারা যতটা না চোকার্স, তার চেয়ে বৃষ্টি দুর্ভাগ্য তাড়া করে তাদেরকে অনেক বেশি। অকল্যান্ডের ইডেন পার্কে আজও একই ঘটনার পুনরাবৃত্তি। বৃষ্টির কারণে দু’দলের সামনে ৪৭ ওভার করে খেলার জন্য বেধে দেওয়া হলেও দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ১০ রান বাড়িয়ে দেওয়া হয়।
: ৭ মার্চ ২০১৫, শনিবার, ১২:২৪:০৭
দু’দফা বৃষ্টি। অকল্যান্ডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৩ ওভার করে কাটা হলো দু’দলের কাছ থেকেই। নির্ধারিত ৪৭ ওভারের পুরোটাও খেলতে পারলো না পাকিস্তান। ৩ বল বাকি থাকতেই অলআউট হয়ে গেল ২২২ রানে। বরাবরের মতই অধিনায়ক মিসবাহ-উল হক প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। আউট হন ৫৬ রান করে। এছাড়া ওপেনার সরফরাজ আহমেদ করেন ৪৯ বলে ৪৯ রান।
: ৬ মার্চ ২০১৫, শুক্রবার, ২০:০৬:১১
লক্ষ্য মাত্র ১৮২। অথচ এই রান তুলতেই রীতিমত ঘাম ঝরাতে হলো বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে। হারাতে হয়েছে ৬ উইকেট। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একপাশ আগলে রেখে ব্যাট না করলে ফল ভিন্নও হতে পারতো। শেষ পর্যন্ত লো স্কোরিং ম্যাচে ৬৫ বল হাতে রেখে ৪ উইকেটে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ভারত।
: ৬ মার্চ ২০১৫, শুক্রবার, ১৪:১২:০০
ভারতীয় নখদন্তহীন বোলিংয়ের সামনেই নাকাল হতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপকে। ইনজুরি থেকে ফিরেই চাপে ফেললেন ক্যারিবীয় ব্যাটসম্যানদের। পার্থের ওয়াকা গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের ওপর শুরুতেই আঘাত হানলেন তিনি। তুলে নিলেন দুই ওপেনার ডোইয়ন স্মিথ এবং ক্রিস গেইলের গুরুত্বপূর্ণ দুটি উইকেট।
: ৫ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ২১:২২:৩৬
স্কটল্যান্ডের বিপক্ষে দারুন জয়ে ব্যাটসম্যানদের কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ (বৃহস্পতিবার) নেলসনে স্কটিশদের হারানোর পর গণমাধ্যমে বাংলাদেশ অধিনায়ক বলেছেন,‘আজ সবাই ঠান্ডা মাথায় ব্যাটিং করেছেন।
: ৫ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ২০:২৩:০৫
বরিশাল বিভাগীয় দলের চ্যালেঞ্জ টপকে দিনের শেষ নাটকের জম্ম দিয়েছে রাজশাহী বিভাগীয় দল। শেষ প্রান্তে তারা বরিশাল বিভাগীয় দলকে ৪ উইকেটে পরাজিত করে বিজয় উৎসব করে। অনেকটা অনাকাঙ্খিত, স্বপ্ন বিধূর।
: ৫ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ২০:২০:৫৭
ওয়াল্টন জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের চার ম্যাচের তিনটিই ড্র হয়েছে। চট্টগ্রামের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে থেকেও সিলেট পারেনি জয় আদায় করে নিতে। আসলে জয়ের জন্য তারা কোন ধরনে ঝুকিও নেয়নি।
: ৫ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৯:০৬:১৯
তামিম ইকবালকে নিয়ে বাড়ছিল সমালোচনার ডালপালা। গুরুত্বপুর্ন ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলে সব সমালোচনা উড়িয়ে দিয়েছেন এ উদ্বোধনী ব্যাটসম্যান। আজ (বৃহস্পতিবার) নেলসনে তার ঝকঝকে ৯৫ রানের ইনিংস স্কটল্যান্ডের ৩১৮ রান তাড়া করে বাংলাদেশ পেয়েছে কোয়ার্টার ফাইনালে ওঠার আশাজাগানিয়া জয়।
: ৫ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৮:২৩:৩৭
বিশ্বকাপে বাংলাদেশ দলে যোগ দিতে আজ (বৃহস্পতিবার) রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বিমানে চড়ছেন ইমরুল কায়েস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সূজন জানান, ‘এনামুল হক বিজয়ের বদলি হিসাবে আজ রাতেই ইমরুল কায়েসকে পাঠানো হচ্ছে।’
: ৫ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৮:১৪:৫৯
স্কটল্যান্ডের বিপক্ষে নেলশনের সাক্সটন ওভালে ব্যাট হাতে নামা হয়নি ওপেনার এনামুল হক বিজয়ের। স্কটিশদের রানের গতি থামাতে গিয়ে একটি ড্রাইভ বাউন্ডারি ঠেকালেও সর্বনাশ নেমে আসে তার বিশ্বকাপ মিশনে। কাধের হাঁড় সরে গেছে তার।
: ৫ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৪:০২:১৫
বড় স্কোর তাড়া করে ম্যাচ জিততে দরকার কিছু বড় পার্টনারশিপ। আজ বাংলাদেশের ইনিংসে তা ছিল বলেই সফল হয়েছে। যদি স্কটল্যান্ডের ইনিংস প্রসঙ্গে আসি তাহলে বলব আমাদের বোলাররা খুবই খারাপ বল করেছেন। প্রায় সবাই বল হাতে মার খেয়েছেন। যে কারণে স্কটল্যান্ড ৩১৮ রান করতে পেরেছে। স্কোরটা কিন্তু অনেক বড় ছিল।
: ৫ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১২:০৮:৪৩
স্কটল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয়টিই পেয়েছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) নেলসনে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে স্কটিশদের।
স্কটল্যান্ডের করা ৩১৮ রানের জবাবে বাংলাদেশ ১১ বল হাতে রেখে ৪ উইকেটে ৩২২ রান করে।
: ৫ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ৯:৩২:২০
প্রথম জয়টি তাহলে পেয়েই যাচ্ছে স্কটল্যান্ড! ৩১৮ রানের বিশাল স্কোর গড়ার পর তো তারা এ আশা করতেই পারে। টসে জিতেও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার খেসারত কিভাবে দিতে হয় সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল স্কটিশ ব্যাটসম্যানরা। বিশেষ করে কাইল কোয়েৎজার। এই স্কটিশ ব্যাটসম্যানই একা ডুবিয়ে ছাড়ল বাংলাদেশকে। তার ১৫৬ রানের বিশাল ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশের সামনে ৩১৮ রানের বিশাল স্কোর দাঁড় করায় স্কটিশরা।
: ৪ মার্চ ২০১৫, বুধবার, ২০:১২:৫৭
প্রথম ইনিংসের লিড নেয়া হয়নি। লক্ষ্য এখন সরাসরি জয়ের দিকে। রাজশাহীর বিপক্ষে তৃতীয় দিনের খেলা শেষে বরিশালের ৩২৬ রানের এগিয়ে থাকার চিত্রই সব পরিস্কার করে দিচ্ছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুই নম্বর মাঠে বরিশাল প্রথম ইনিংসে ২৩৫ করার পর রাজশাহী প্রথম ইনিংসে ২৪৭ রান করে লিড পায় ১২ রানের।
: ৪ মার্চ ২০১৫, বুধবার, ২০:০৫:২০
মেহেদী হাসানের সেঞ্চুরিতে ৪১৬ রানের যে ইনিংস দাড় করিয়েছিলো খুলনা তা টপকাতে পারেনি ঢাকা মেট্রো। ৭৩ রান পিছিয়ে থাকতেই তাদের ইনিংস গুড়িয়ে যায় ৩৪১ রানে। আব্দুর রাজ্জাকের বোলিং নৈপুন্যে হার মেনেছিলেন ঢাকা মেট্রোর ব্যাটসম্যানরা।
: ৪ মার্চ ২০১৫, বুধবার, ১৯:৫৮:৩৭
অলক-রাজিন সালেহ এখন সিলেট বিভাগীয় দলের জন্য একটি আদশ্য জুটি। যখনি এই জুটির ব্যাটে রানের মেলা বসে তখনি সুখের ছায়া পড়ে সিলেট বিভাগীয় দলের উপর। জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের খেলাতেও তারা মেতে উঠেছেন ব্যাটে-বলে। জোড়া সেঞ্চুরিই শুধু নয়, অলকের ব্যাটে ছিলো ডাবল সেঞ্চুরি।
: ৪ মার্চ ২০১৫, বুধবার, ১৯:৫২:৩৩
জাতীয় ক্রিকেট লিগে আরেকটি ম্যাচে ড্র করতে চলেছে ঢাকা বিভাগীয় দল। আগের ম্যাচে খুলনার সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর এবার রংপুরের সঙ্গে ড্র করতে চলেছে ওয়াল্টন জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে। প্রথম তিন দিনের লড়াই শেষে মিরপুর স্টেডিয়ামে তেমন চিত্র ফুটে উঠেছে।
: ৪ মার্চ ২০১৫, বুধবার, ১৯:৪২:১১
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ স্কোরের নীচে চাপা পড়ার পর সেখানেই হেরে বসেছিল আফগানিস্তান। বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেটাও শেষ পর্যন্ত খুব দ্রুত শেষ হয়ে গেলো। ৪১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৪২ রানে অলআউট হয়ে গেলো আফগানিস্তান। ফলে ২৭৫ রানের বিশাল ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে আফগানদের।
: ৪ মার্চ ২০১৫, বুধবার, ১৯:০৭:১০
বিশ্বকাপের ইতিহাসে এ পর্যন্ত চারবার দলীয় স্কোর ৪০০ পার হয়েছে। অবাক করা ব্যাপার হলো, এবারই ৪০০’র গণ্ডি পার হয়েছে তিনবার। দক্ষিণ আফ্রিকা পর পর দু’বার ৪০৮ এবং ৪১১ রানের স্কোর গড়েছে। এবার অস্ট্রেলিয়া শুধু এই দুটি স্কোরকেই ছাড়িয়ে যায়নি, বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরের রেকর্ডও গড়ে ফেলেছে। টপকে গেছে ২০০৭ সালে বারমুডার বিপক্ষে ভারতের করা ৪১৩ রানের বিশাল স্কোরের পাহাড়ও। আফগানিস্তানকে পেয়ে ৪১৭ রানের এভারেস্ট গড়েছে ওয়ার্নার, স্মিথ আর ম্যাক্সওয়েলরা।
For add
For add
For add
For add