for Add

১৮২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

207771নিজস্ব প্রতিবেদক:শেষ মুহুর্তে ক্যারিবীয় অধিনায়ক জ্যাসন হোল্ডারের দৃঢ়তায় ৪৪.২ ওভারে অলআউট হওয়ার আগে ভারতের সামনে ১৮২ রানের স্কোর দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সর্বেোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন ‘ব্যাটসম্যান’ বনে যাওয়া হোল্ডার। আগের ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বেোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

ভারতীয় নখদন্তহীন বোলিংয়ের সামনেই নাকাল হতে হলো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপকে। ইনজুরি থেকে ফিরেই চাপে ফেললেন ক্যারিবীয় ব্যাটসম্যানদের। পার্থের ওয়াকা গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের ওপর শুরুতেই আঘাত হানলেন তিনি। তুলে নিলেন দুই ওপেনার ডোইয়ন স্মিথ এবং ক্রিস গেইলের গুরুত্বপূর্ণ দুটি উইকেট। সব মিলিয়ে তার দখলে ৩ উইকেট।

দুই ওপেনারকে হারিয়ে ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজকে আরও চেপে ধরলো ভারতীয় বোলাররা। একে একে ৩৫ রানের মধ্যেই তুলে নিল ৪ উইকেট। ইনিংসের ষষ্ঠ ওভারেই উইকেটের পেছনে ধোনির হাতে স্মিথকে ক্যাচ দিতে বাধ্য করেন শামি। ২ বাউন্ডারি আর ১ ছক্কায় ঝড় তুলছিলেন গেইল। কিন্তু ২১ রানের মাথায় এসে মোহাম্মদ শামির বলে মোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

তার আগেই দলীয় ১৫ রানের মাথায় ব্যাক্তিগত ২ রানে রান রান আউট হয়ে গেলেন ভারতের বিপক্ষে সবচেয়ে সফল ক্যারিবীয় ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। এরপর উইকেটে নেমে দাঁড়াতেই পারেননি দিনেশ রামদিন। উমেষ যাদবের প্রথম বলেই বোল্ড হয়ে ফিরে গেলেন তিনি।

দলীয় ৩৫ রানের মাথায় চার উইকেট হারিয়ে পুরোপুরি ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ। এরপর জোনাথন কার্টার ২১ এবং ড্যারেন স্যামি ২৬ রান করলেও বেশিদুর যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

207741.3গত নভেম্বরে সিরিজের মাঝপথে ভারত থেকে দেশে ফিরে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওই ঘটনার পর এই প্রথম মুখোমুখি দুই দেশ। তবে উত্তেজনা কিংবা উৎসাহের কেন্দ্রে কিন্তু এসবের কিছুই নয়, ক্রিস গেইল। জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রানের যে ইনিংস খেলেছিলেন, সেটাই মূলত গেইল এবং তার দেশ ওয়েস্ট ইন্ডিজকে আলোচনায় নিয়ে এসেছে।

ভারতীয়দের সবারই একটা আতঙ্ক। কোনভাবে যদি গেইল দাঁড়িয়ে যায়, তাহলে কী হবে! ভারত কী স্রেফ উড়ে যাবে। এরই পটভুমিকায় কিন্তু টসে হেরে বসলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু সেই গেইল ফিরে গেলেন মাত্র ২১ রান করে।

পার্থের কন্ডিশন চিন্তা করে দু’দলেই পরিবর্তণ আনা হয়েছে। ভারতীয়দের কথা চিন্তা করেই একজন পেসার বেশি খেলানো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দলে। স্পিনার সুলেমান বেনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে পেসার কেমার রোচকে।

অপরদিকে ভারতীয় দলেও আনা হয়েছে পরিবর্তন। ইনজুরি থেকে ফেরা মোহাম্মদ শামিকে নেওয়া হয়েছে দলে। পরিবর্তে বাদ দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকে।

ভারতীয় দল: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেষ রায়না, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, মোহাম্মদ শামি, মোহিত শর্মা, উমেষ যাদব।

ওয়েস্ট ইন্ডিজ: ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, জোনাথন কার্টার, দিনেশ রামদিন, ল্যান্ডল সিমন্স, ড্যারেন স্যামি, আন্দ্রে রাসেল, জ্যাসন হোল্ডার, কেমার রোচ, জেরোমে টেলর।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add