ক্রিকেট

‘আমাদের সাহসী ক্রিকেট খেলতে হবে’

: ১৭ মার্চ ২০১৫, মঙ্গলবার, ১৩:০৮:৩২

ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল সামনে রেখে অল রাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, দলের সব ক্রিকেটার খোশমেজাজে আছেন। আজ (মঙ্গলবার) সকালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন শেষে গণমাধ্যমের সামনে সাবিক আল হাসান বলেন,‘আমাদের সবার দৃষ্টি ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে।

মানজারুল রানার ৮ম মৃত্যুবার্ষিকী

: ১৬ মার্চ ২০১৫, সোমবার, ২১:৪৬:৪১

২০০৭ বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে খেলার প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ। পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে হাবিবুল বাশার সুমনরা বিশ্বকাপে খেলতে নামা নিয়ে ফুরফুরে মেজাজে। দিনটা ছিল ১৬ই মার্চ। কিন্তু হঠাৎই বাজ পড়ার মত খবরটা শুনলা টিম বাংলাদেশ। হাবিবুল বাশারদের সতীর্থ মানজারুল রানা সড়ক দুর্ঘটনায় মারা গেলেন।

এবারও সেই ৪ নায়ক

: ১৬ মার্চ ২০১৫, সোমবার, ২০:২১:৪০

আট বছর পর বিশ্বকাপে আবারো মুখোমুখি বাংলাদেশ-ভারত। পোর্ট অব স্পেন, ত্রিনিদাদ টোবাকো থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। বাংলাদেশের কাছে ৫ উইকেটে হেরে ২০০৭ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত। সেই যন্ত্রনা এখনো তাড়া করছে বর্তমান চ্যাম্পিয়নদের। ক্রিকেটের বিশাল এই মঞ্চে টাইগারদের হুঙ্কারের সামনে আবারো তারা। লড়াই এবার সেমিফাইনালে উঠার। হারলে এবারও বিদায়।

‘সামর্থ্য অনুযায়ী খেলতে হবে’

: ১৬ মার্চ ২০১৫, সোমবার, ১৮:০৯:২২

ছয় ম্যাচের তিনটিতে জিতে নিজেদের প্রমান করেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টি ভাসিয়ে নেয়ায় যোগ হয়েছিল ১ পয়েন্ট। শেষ আটে পৌঁছানোর পথে ইংল্যান্ডকে ছিটকে ফেলা। এর পর টাইগারদের যোগ্যতার প্রমানের কি আর বাকি আছে?

ব্যাটিংয়ে রিয়াদ পঞ্চম

: ১৫ মার্চ ২০১৫, রবিবার, ২২:১১:১১

চৌদ্দ দলের বিশ্বকাপ লড়াইয়ের গ্রুপ পর্ব শেষ। আগামী ১৮ মার্চ থেকে শুরু নক আউট পর্ব। তার আগে গ্রুপ পর্বের লড়াইয়ে ব্যাট-বলে কে কেমন খেললো চলে আসছে ব্যক্তিগত পারফরম্যান্সের সে হিসাব। গ্রুপ পর্বের ছয়টি করে ম্যাচ লড়ে বাংলাদেশের মাহমুদ উল্লাহ রিয়াদ রয়েছেন ব্যাটিংয়ের পঞ্চম স্থানে।

আলোচনায় মেলবোর্ন

: ১৫ মার্চ ২০১৫, রবিবার, ২১:৩৫:৪৩

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চার শহরে চারটি কোয়ার্টার ফাইনাল। কিন্তু উপমহাদেশজুড়ে বেশি আলোচনায় মেলবোর্ন। যেখানে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার দুই দেশ বাংলাদেশ ও ভারত। এবারের বিশ্বকাপে চমকের নাম বাংলাদেশ। ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বের সেরা আট দলের তালিকায় টাইগাররা।

দক্ষিণ এশিয়ার জয়জয়কার

: ১৫ মার্চ ২০১৫, রবিবার, ২০:১৬:৩৬

বিশ্বকাপ ক্রিকেট ১৪ দেশের। যার মধ্যে দক্ষিণ এশিয়ার দেশ ছিল ৫টি। এই প্রথম বিশ্বকাপে দক্ষিণ এশিয়ার ৪ দেশ কোয়ার্টার ফাইনালে। সুযোগ আছে তিন দেশের সেমিফাইনালে ওঠারও। একটি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত মুখোমুখি। তাই বাংলাদেশ কিংবা ভারতকে বাদ পড়তেই হচ্ছে। অন্য দুই দেশ পাকিস্তান ও শ্রীলংকা কোয়ার্টার ফাইনাল জিতলে সেমিফাইনালের চার দেশের তিনটিই থাকবে দক্ষিণ এশিয়ার। তাহলে দক্ষিণ এশিয়ার জয়জয়কারটা থাকবে সেমিফাইনালেও।
একদিন আগে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের কোয়ার্টার ফাইনাল নিয়ে অনিশ্চয়তা ছিলো।

কোয়ার্টার ফাইনালে পাকিস্তান

: ১৫ মার্চ ২০১৫, রবিবার, ১৭:৩৯:০৩

সরফরাজ আহমেদের সেঞ্চুরির ওপর ভর করে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আজ (রবিবার)গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে শেষ আটে উঠে গেল সাবেক চ্যাম্পিয়নরা।

আইরিশদের সংগ্রহ ২৩৭ রান

: ১৫ মার্চ ২০১৫, রবিবার, ১৩:৩৫:২১

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ভালোই চ্যালেঞ্জর মুখোমুখি হলো পাকিস্তান। অ্যাডিলেড ওভালে উইলিয়াম পোর্টার ফিল্ডের অসাধারণ এক সেঞ্চুরির ওপর ভর করে পাকিস্তানের সামনে শেষ বলে অলআউট হওয়ার আগে ২৩৭ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল আয়ারল্যান্ড।

৬ উইকেটে জিতল উইন্ডিজ

: ১৫ মার্চ ২০১৫, রবিবার, ১৩:১১:০৬

কোয়ার্টার ফাইনালে যেতে হলে বড় ব্যবধানে হারাতে হবে আরব আমিরাতকে। শুধু তাই নয়, কত বল হাতে থাকল সে হিসেবে রান রেটও এগিয়ে আসবে অনেক দুর। এ সমীকরণের সামনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৩০.৩ ওভারেই ১৭৬ রানের লক্ষ্য পার হয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ। শেষ আটে যাওয়ার রাস্তাও অনেকটা পরিস্কার করে নিল ক্যারিবীয়রা।

আরব আমিরাতের সংগ্রহ ১৭৫ রান

: ১৫ মার্চ ২০১৫, রবিবার, ৯:৩৪:২৬

আরব আমিরাতের সঙ্গে নেপিয়ারে ওয়েস্ট ইন্ডিজের আরেক প্রতিপক্ষ মুখ ভারি করে রাখা আকাশ। সাইক্লোনের শঙ্কা মাথায় নিয়ে মধ্যাপ্রাচ্যের দেশটির মুখোমুখি হলো ক্যারিবীয়রা। তবে, টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেওয়ার পর অধিনায়ক জ্যাসন হোল্ডারের তোপের মুখে ভালোই সূচনা করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

৬ উইকেটে জিম্বাবুয়েকে হারাল ভারত

: ১৪ মার্চ ২০১৫, শনিবার, ১৭:৩৬:৫৫

ম্যাচটা শুরুর দিকে বার কয়েক দুলছিল দুই দলের দিকে। তবে সুরেষ রায়না আর মহেন্দ্র সিং ধোনি মিলে শেষ পর্যন্ত স্বচ্ছন্দেই ম্যাচটা বের করে আনল জিম্বাবুয়ের হাতের মুঠো থেকে। ২৮৭ রান করেও শেষ ম্যাচটাই জিততে পারলো না ব্রেন্ডন টেলররা। উল্টো সুরেষ রায়নার সেঞ্চুরি আর ধোনির অপরাজিত ৮৫ রানে হারতে হলো ৬ উইকেটের ব্যবধানে।

৭ উইকেটে জিতল অস্ট্রেলিয়া

: ১৪ মার্চ ২০১৫, শনিবার, ১৭:২৭:৩৩

মাত্র ১৩০ রানের মামুলি লক্ষ্য। অস্ট্রেলিয়ার মত দলের পক্ষে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে জেতার কথা। কিন্তু খুব একটা সহজ হয়নি। তিনটি উইকেট হারাতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তবুও ২০৮ বল হাতে রেখে (৩৪.৪ ওভার) জয়ে বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

১৩০ রানে অলআউট স্কটল্যান্ড

: ১৪ মার্চ ২০১৫, শনিবার, ১৩:৩১:৫৯

বোলারদের পরীক্ষার জন্যই টস জিতে হোবার্টে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। সেই পরীক্ষাটা অবশ্য বেশ ভালোভাবেই করে নিয়েছেন তার বোলাররা। কোয়ার্টার ফাইনালের আগে জনসন-স্টার্কদের অনুশীলনটাও ভালোভাবে সারা হলো।

টেলর ঝড়ে জিম্বাবুয়ের সংগ্রহ ২৮৭

: ১৪ মার্চ ২০১৫, শনিবার, ১২:৪৯:১২

বিশ্বকাপ থেকে জিম্বাবুয়ের বিদায়ী ম্যাচ। সঙ্গে ওয়ানডে ক্রিকেটেও ব্রেন্ডন টেলরের শেষ ম্যাচ। অথচ বিদায়ী ম্যাচটাকে কিভাবে রঙিন করে তুলতে পারলেন জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক! ভারতের বিপক্ষে করলেন অসাধারণ এক সেঞ্চুরি। ১১০ বলে খেললেন ১৩৮ রানের অনবদ্য এক ইনিংস। তার এই ইনিংসের ওপর ভর করেই ৪৮.৫ ওভারে অলআউট হওয়ার আগে ভারতের সামনে ২৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়ে দেয় জিম্বাবুয়ে।

রিয়াদের প্রশংসায় পঞ্চমুখ সাকিব

: ১৩ মার্চ ২০১৫, শুক্রবার, ২০:৫২:৪৮

হ্যামিল্টনের ম্যাচটি কি কেউ মিস করেছেন? সত্যিই যদি করে থাকেন, বড্ড আক্ষেপ থেকে যাবে। বিশ্বকাপের শুরু থেকেই পাগলা ঘোড়ার মতো চলা ব্ল্যাকক্যাপসরা যে টাইগার বধে ঘাম ঝরাতে হবে তা ছিলো ধারনারই বাহিরে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর শ্রীলঙ্কাকে যে ভাবে ধরাশায়ী করেছিলো তারা,তাতে বাংলাদেশের পরাজয়টাই ছিলো স্বাভাবিক।

৩ উইকেটে জিতল নিউজিল্যান্ড

: ১৩ মার্চ ২০১৫, শুক্রবার, ১২:০০:৩৭

ব্যাট হাতে ভক্তদের মন জয় করতে পারেননি সাকিব আল হাসান। তাতে কি? তিনি যে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। বোলিংটা বাকি ছিল। ব্যাট হাতে না পারলেও বল হাতে ঠিকই জ্বলে উঠেছেন তিনি। মাশরাফির অনুপস্থিতে দলের নেতৃত্ব তার হাতে।

২৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর বাংলাদেশের

: ১৩ মার্চ ২০১৫, শুক্রবার, ১১:০৪:০৯

শুরুটা ছিল খুবই বাজে। দুই ওপেনার ইমরুল কায়েস এবং তামিম ইকবাল আউট হওয়ার পর মনে হচ্ছিল উড়তে থাকা নিউজিল্যান্ডের সামনে আজ হয়তো বাংলাদেশও উড়ে যাবে। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ আছে না বাংলাদেশের! টানা দুটি সেঞ্চুরি করে মাহমুদুল্লাহ বাংলাদেশকে নিয়ে গেলেন ২৮৮ রানের এক সম্মানজনক স্কোরে।

টানা দ্বিতীয় সেঞ্চুরি মাহমুদুল্লাহর

: ১৩ মার্চ ২০১৫, শুক্রবার, ১০:৫৩:৫০

ইতিহাস গড়ে ফেললেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদশের হয়ে বিশ্বকাপে ক্রিকেটে টানা দুটি সেঞ্চুরি করে ফেললেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপে তো আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের কোন সেঞ্চুরিই ছিলো না। এমনকি মাহমুদুল্লাহরও না। এবার শুধু সেঞ্চুরিই নয়, টানা দুটি সেঞ্চুরি করে বাংলাদেশের হয়ে রেকর্ড গড়ে ফেললেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

আউট হয়ে গেলেন ইমরুল-তামিম

: ১৩ মার্চ ২০১৫, শুক্রবার, ৭:৫৮:০৭

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও স্বাচ্ছন্দের হলো না বাংলাদেশের। শুরুতেই হারাতে হলো দুই ওপেনার ইমরুল কায়েস আর তামিম ইকবালের উইকেট। হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে প্রথমেই বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে কিউইরা। আমন্ত্রণ পেয়ে ব্যাট করতে নেমে প্রথম বলেই টিম সাউদির কাছ থেকে রান নিয়ে শুভ সূচনা করেন তামিম ইকবাল।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add