: ২৪ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ১৫:৩৮:১৩
বহুদিন ধরেই নিজের ক্ষোভ জমা করে রেখেছিলেন যেন ক্রিস গেইল। ২০ মাসেরও বেশি সময় ধরে সেঞ্চুরির দেখা নেই। ব্যাটে রান নেই। সমালোচনার তীরে বিদ্ধ হতে হতে শেষে যখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মত অবস্থা, তখনই জ্বলে উঠলেন গেইল। বিশ্বকাপে প্রথম এবং ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডগড়ে ওয়েস্ট ইন্ডিজকে পৌঁছে দিলেন রানের চূড়ায়। তার ব্যাটিং তাণ্ডবের ওপর ভর করে জিম্বাবুয়ের সামনে ৩৭২রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
: ২৪ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ১৩:৩২:২০
মুশফিকের চোট পাওয়া আঙ্গুল এক্স-রে করা হয়েছে। বাংলাদেশ দলের জন্য সু:সংবাদ হলো চোট গুরতর নয়। আল আমিন অস্বস্তি না কাটতেই বাংলাদেশ দলে আরেক দু:সংবাদ হয়ে এসছিল মুশফিকের ইনজুরি।
: ২৪ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ১৩:১৫:৫৯
আল আমিন অস্বস্তি না কাটতেই বাংলাদেশ দলে আরেক দু:সংবাদ। ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম। মঙ্গলবার নেট ব্যাটিং অনুশীলনের সময় চোট পেয়েছেন আঙ্গুলে। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, ইনজুরি কতটা তা পরীক্ষা করতে হাসপাতালে নেয়া হয়েছে মুশফিককে।
: ২৪ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ১১:৫৩:৫৬
সর্বশেষ ২০১৩ সালের জুনে শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ক্যরিবীয় দ্বৈত্য ক্রিস গেইল। এরপর ২০টি ইনিংস খেলে ফেলেছেন। সেঞ্চুরি তো দুরে থাক, রানেরই দেখা পাচ্ছিলেন তিনি। অথচ তিনিই কি না, বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান! অবশেষে সেঞ্চুরি খরা কাটালেন। ফিরলেন রানে, করলেন সেঞ্চুরি। ১০৪ বলে পূরণ করলেন ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি। ৫টি বাউন্ডারি আর ৫টি ছক্কার মার ছিল তাতে।
: ২৩ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ২২:২১:৫৩
বিশ্বকাপ ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচের দিন নীল জার্সি পড়েছিলেন টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার। স্বাভাবিকভাবে ভারতীয় সমর্থকা হয়েছিল খুশি, মন খারাপ হযেছিল পাকিস্তান সমর্থকদের।
: ২৩ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ২১:১৩:১৬
ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ম্যাচটি হচ্ছে না ব্রিসবেনের গাব্বায়। প্রলয়ঙ্ককারী ঘূর্নিঝড় মার্সিয়ার প্রভাবে গত ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি পন্ড হয়ে যায়। মাঠের পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সেখানে যে বিশ্বকাপের কোন খেলাই হচ্ছে না তা পরিস্কার।
: ২৩ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ২০:৫৭:৫১
ওয়াল্টন জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের খেলা আজ (সোমবার) দেশের চারটি মাঠে শুরু হয়েছে। প্রথম দিনেই বরিশাল বিভাগ রানের পাহাড় গড়েছে। দিনের একমাত্র সেঞ্চুরিয়ান মোসাদ্দেক হোসেনের অপ্রতিরোধ্য ১৫০ রানের সুবাদে চট্টগ্রাম বিভাগের বিভাগের বিপক্ষে কীর্তনখোলার পাড়ের দলটি ৬ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে।
: ২৩ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ২০:৪৯:১২
আইসিসি’র সহযোগী সদস্য দেশগুলো বিশ্বকাপে দারুন পারফর্ম করে যখন টেস্ট খেলুড়ে দলগুলোর বিপক্ষে বেশি করে ম্যাচ খেলার প্রবল আকুতি করছে ঠিক তখনই নেতিবাচ সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি। আগামিতে বিশ্বকাপে তাদের অংশগ্রহন কমে যাচ্ছে।
: ২৩ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ২০:০০:৪০
ব্রিসবেন থেকে অপ্রত্যাশিত ১ পয়েন্ট নিয়ে এখন মেলবোর্নে মাশরাফিরা। ২৬ ফেব্রুয়ারি এখানে বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে শ্রীলংকার বিপক্ষে। ম্যাচের ৫ দিন আগে মেলবোর্ন পৌছে প্রথম দিনটি ঘুড়ে ফিরেই কাটালেন টাইগাররা।
: ২৩ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ১৭:৪০:৫৫
অস্ট্রেলিয়া যাওয়ার পর থেকেই যেন হাওয়ায় উড়ছিলেন আল আমিন হোসেন। গলি থেকে রাজপথে ওঠা ক্রিকেটার হয়ে যান বাকি ১৪ জন থেকে আলাদা। তার চলাফেরা ছিল অনেকটাই নিয়ন্ত্রনহীন। দলীয় আচরণবিধি ভেঙ্গে খেয়ালখুশি মতো হোটেল থেকে বেড়িয়ে যেতেন, ফিরতেন নির্ধারিত সময়ের পর।
: ২৩ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ১৬:৩৯:১৩
রবিবার আল আমিন হোসেনকে দল থেকে বহিস্কারের পরপরই তার পরিবর্তে শফিউল ইসলামকে অন্তর্ভুক্তির জন্য আইসিসির কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির টেকনিক্যাল কমিটি শফিউলকে দলে অন্তর্ভূক্তির অনুমতি দিয়েছে।
: ২৩ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ১৩:২২:১৫
টানা দুই ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর অবশেষে বড় জয় দিয়েই ট্র্যাকে ফিরল ইংল্যান্ড। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে স্কটল্যান্ডকে ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। ইংলিশদের ৩০৩ রানের জবাবে ১৮৪ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড।
: ২৩ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ১০:২৩:২৭
অস্ট্রেলিয়া গিয়ে যেন ছন্দ পুরোপুরিই হারিয়ে বসেছিল ইংলিশরা। বিশ্বকাপের স্বাগতিক দুই দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হওয়ার পর নিজ দেশে সমালোচনার তীরে বিদ্ধ হতে হচ্ছিল ইংলিশদের। অবশেষে প্রতিবেশী দেশ স্কটল্যান্ডকে পেয়ে ছন্দটা ফিরিয়ে আনতে সক্ষম হলো ইংল্যান্ড। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রথমে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডের সামনে ৩০৩ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইংলিশ ব্যাটসম্যানরা। টসে জিতেছিল স্কটল্যান্ডই। কিন্তু তারা প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় ইংল্যান্ডকে।
: ২২ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ২২:১৯:০৭
শ্রীলঙ্কার সঙ্গে লড়াকু হার। এমন হার অহঙ্কার করার মতোই। তবে টেস্ট খেলুড়ে দলগুলোর সঙ্গে একাধিক ম্যাচ খেলার সুযোগ পেলে তারা উন্নতি করতে পারবেন বলে বিশ্বাস আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবির ‘আমাদেরকে টেস্ট দলগুলোর সঙ্গে বেশি করে ম্যাচ খেলার সুযোগ করে দেয়া উচিত আইসিসি’র।
: ২২ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ১৯:৫৮:০৩
টানা দুই ম্যাচেই নাস্তানাবুদ ইংল্যান্ড। প্রথমটি অস্ট্রেলিয়া আর দ্বিতীয়টি নিউজিল্যান্ডের কাছে। হারের ব্যবধানটা ইংলিশদের সাদা চামড়ায় ফোসকা পড়ার মতই। তাই তাদের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ দূর্বল স্কটল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে অনেকেরই শঙ্কা ও টিপ্পুনি, এবার পারবে তো স্কটল্যান্ডের বিপক্ষে জয়ে ফিরতে?
: ২২ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ১৮:৩৫:১১
ভারত-পাকিস্তান ম্যাচের আগে অনেকের ধারনা ছিল ইতিহাস বদলে দিতে পারবে পাকিস্তান। বিশ্বকাপ ক্রিকেটে ভারতের বিপক্ষে কোন ম্যাচ না জেতার বদনামটা হয়তো এবার ঘোচাতে পারবে সাবেক চ্যাম্পিয়নরা।
: ২২ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ১৪:১২:০৬
লড়াইটা বোলিং বনাম ব্যাটিংয়ের। আপাতত মেলবোর্নের মহারণের মাঝপথে এসে বলে দেওয়া যাচ্ছে ভারতীয় ব্যাটিংয়ের সামনে হার মেনেছে আফ্রিকান দুর্দান্ত বোলিং। ডেল স্টেইন, মরনে মরকেল, ভারনন ফিল্যান্ডার, ওয়েইন পার্নেল কিংবা ইমরান তাহিরদের বোলিং যারপর নাই ব্যার্থ হলো ভারতীয় ব্যাটসম্যানদের সামনে।
: ২২ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ১৩:১৪:০৬
শৃঙ্খলাভঙ্গের দায়ে আল আমিন হোসেন বহিস্কার-সবার আগে দ্য ডেইলি স্পোর্টসে প্রকাশিত এ খবর এখন ‘টক অব দ্য কান্ট্রি’। অনেকেরই এখন জানার আগ্রহ-কি করেছিলেন তিনি। ভেতরের খবর জানতে বিরামহীন চেষ্টা ছিল অস্ট্রেলিয়ায় দায়িত্বশিলদের সঙ্গে যোগাযোগের।
: ২২ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ১৩:১২:৫২
নিজস্ব প্রতিবেদক: হঠাৎই সিদ্ধান্ত। শৃঙ্খলাভঙের অভিযোগে দল থেকে বহিস্কার হলেন বাংলাদেশ দলের পেসার আল আমিন হোসেন। ফলে বিশ্বকাপের কোন ম্যাচ না খেলেই দেশ ফিরতে হচ্ছে […]
: ২২ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ১২:৩৭:৩৭
শুরুতে টানা কয়েকটি উইকেট বেশ শঙ্কায় ফেলে দিয়েছিল লংকানদের। শেষ পর্যন্ত আফগানিস্তানের কাছেও হেরে যাবে! তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতাই জিতিয়ে দিল শ্রীলংকাকে। এবারের বিশ্বকাপে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনের কাছেই হারতে হলো আফগানদের।
For add
For add
For add
For add