ক্রিকেট

দু’বছর পর তামিমের সেঞ্চুরি

: ১৭ এপ্রিল ২০১৫, শুক্রবার, ১৮:৩৪:৩০

সেঞ্চুরি করাই যেন ভূলে গিয়েছিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে কাছাকাছি গিয়েও দেখা পেলেন না কাংখিত সেঞ্চুরিটির। আউট হয়েছিলেন ৯৫ রানে। অবশেষে আক্ষেপ ঘোচালেন তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই করে ফেললেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।

ব্যাটিংয়ের সিদ্ধান্ত সাকিবের

: ১৭ এপ্রিল ২০১৫, শুক্রবার, ১৪:১৬:০৪

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফির পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পালন করা সাকিব আল হাসান। আর কিছুক্ষণ পরই মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই দেশের প্রথম ওয়ানডে।

রাজস্থানের টানা চার ম্যাচ জয়

: ১৭ এপ্রিল ২০১৫, শুক্রবার, ১১:০১:২৬

অজিঙ্কা রাহানের দুর্দান্ত অর্ধশতরানের ওপর ভর করে ছয় উইকেটে সানরাইজার্স হায়দারাবাদকে হারিয়ে অষ্টম আইপিএলে জয়ের ধারা অব্যাহত রাখল রাজস্থান রয়্যালস। জয়ের জন্য রাজস্থানের সামনে টার্গেট ছিল ১২৮ রান। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জয় ছিনিয়ে আনে রাজস্থান।

আইসিসির অন্তর্বর্তী প্রেসিডেন্ট নাজম শেঠি

: ১৬ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ২১:৫৯:২০

দুবাইতে অনুষ্ঠিত আইসিসির বিশেষ সভায় নিশ্চিত হয়ে গেছে, আগামী দু’মাসের জন্য আইসিসির প্রেসিডেন্ট হচ্ছেন পাকিস্তানের নাজম শেঠি। নিয়ম অনুসারে বাংলাদেশ থেকেই প্রার্থিতা দেওয়ার কথা। কিন্তু বাংলাদেশ এ ব্যাপারে তাদের অনাগ্রহের কথা জানিয়ে দিলে, পরবর্তী দু’মাসের জন্য অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে আইসিসির চেয়ার বসতে যাচ্ছেন পাকিস্তানের প্রতিনিধি নাজম শেঠি। এরপর নিয়ম অনুসারে জুলাই থেকে পরবর্তী এক বছরের জন্য পূর্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন পাকিস্তানের এই ক্রিকেট কর্মকর্তাই।

আকাশ ছুঁতে আর নেইকো ভয়!

: ১৬ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ১৯:২৬:২৯

রক্তিম বর্ণ ধারন করে সূর্য যখন ফতুল্লাহর পশ্চিম আকাশে হেলে পড়েছে, ঠিক সে সময় মোহাম্মদ শহীদকে সঙ্গে নিয়ে বিসিবি একাদশের জয়ের মশাল জালিয়ে যাচ্ছিলেন সোহাগ গাজী। সাব্বির রহমান দূর্দান্ত এক সেঞ্চুরি করে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তার আগেই। হঠাৎ সোহাগ গাজী আউট হয়ে যেতেই খান সাহের ওসমান আলি স্টেডিয়ামে তৈরী হলো নিস্তব্ধ নীরবতা। ফ্লাড লাইট গুলো তখন সবে জ্বলতে শুরু করেছে। সেই আলো বিকেলের মলিনতাকে দূর করে দিচ্ছিল। কিন্তু জয়ের মশাল জ্বালাতে থাকা সোহাগ গাজী জয়ের বন্দর থেকে দলকে ১০ রান দূরে রেখে আউট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবই যেন ধূসর হতে শুরু করছিল।

শুক্রবার শুরু ওয়ানডে লড়াই

: ১৬ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ১৮:৫৬:৫০

রাত পেরোলেই শুরু বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শুক্রবার বেলা আড়াইটায় মিরপুর স্টেডিয়ামের মাঠে গড়াবে এই দু’দলের প্রথম ম্যাচটি। বিশ্বকাপের পর যা কিনা দুই দলের জন্যই প্রথম। ম্যাচটিকে ঘিরে একটু বেশিই উত্তেজনা বাংলাদেশ শিবিরে। বিশ্বকাপে দারুন পারফরম্যান্সের পর প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের জয়ে দারুন আত্মবিশ্বাসী বাংলাদেশ। যদিও পরিসংখ্যানের হিসাবে পাকিস্তানের চেয়ে যোজন যোজন দুওে বাংলাদেশ। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর দলটির বিপক্ষে আর কোন জয়ের দেখা পায় নি টাইগাররা

পাকিস্তানকে হারাতে মুখিয়ে সাকিব

: ১৬ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ১৮:২৬:৩৯

বাংলাদেশের সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী মাশরাফির অনুপস্থিতিতে এক ম্যাচের নেতৃত্বে আসা সাকিব আল হাসান। আগামীকাল (শুক্রবার) তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই আজ (বৃহস্পতিবার) তিনি মিডিয়ার সামনে উপস্থিত হয়ে সিরিজ জয়ের আশাবাদ ব্যক্ত করেন। সাকিবের এই প্রত্যাশার পেছনে অনেকগুলো যুক্তিও রয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের দূর্দান্ত পারফরম্যান্স এবং প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের দারুন জয়। মূল লড়াইয়ের আগেই তাই সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন সাকিব, ‘এবার পাকিস্তানকে হারানোর সেরা সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। বিশ্বকাপ পরবর্তী সময় দুই দলের আত্মবিশ্বাসের পার্থক্য বিবেচনায় এই সিরিজে বাংলাদেশ একটু হলেও এগিয়ে থাকবে।’

যুবরাজের দাপটে দিল্লির প্রথম জয়

: ১৬ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ২:২৯:৪৫

একেই বলে রাজকীয় কামব্যাক। আইপিএল ফের একবার দেখল যুবরাজ ধামাকা। মৈনাক আগরওয়ালের সঙ্গে জুটি বেঁধে দুরন্ত খেললেন যুবরাজ সিং। এক বল বাকি থাকতেই তাই তার ব্যাটে ভর করে কিংস ইলেভেন পঞ্জাবকে ৫ উইকেটে হারাল দিল্লি ডেয়ারডেভিলস। টানা ১১ ম্যাচ হারের পর এটাই প্রথম জয় দিল্লির।

সিরিজ জয় থেকে ১ ম্যাচ দূরে বাংলাদেশ

: ১৫ এপ্রিল ২০১৫, বুধবার, ২২:০৩:১৮

নিজস্ব প্রতিবেদক :  সিরিজ জয়ের উৎসবটাই আজই করতে পারতেন বাংলাদেশের যুবরা। কিন্তু সেটা হলো না সাত ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচের পরাজয়ে। তবুও অপেক্ষা আর এক […]

সাব্বিরের সেঞ্চুরিতে বিসিবি একাদশের জয়

: ১৫ এপ্রিল ২০১৫, বুধবার, ১৮:২৯:৩১

সাব্বির রহমান রুম্মনের সেঞ্চুরিতে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। আজ (বুধবার) ফতুল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপুর্ন ম্যাচে বিসিবি একাদশ জিতেছে ১ উইকেটে। পাকিস্তানের করা ২৬৮ রানের জবাবে বিসিবি একাদশ ৭ বল হাতে রেখে ৯ উইকেটে ২৭০ রান করেছে।

রাজস্থানের জয়ের হ্যাটট্রিক

: ১৫ এপ্রিল ২০১৫, বুধবার, ২:২৮:০৩

আইপিএল এইটে স্বপ্নের শুরু রাজস্থানের। আর ঠিক উল্টো ছবি মুম্বাইয়ের। প্রথম তিন ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে শিল্পা শেঠির রাজস্থান রয়্যালস। আর হারের হ্যাটট্রিকে ‘লাস্ট বয়’ নীতি আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্স। মঙ্গলবার মুম্বাইকে সাত উইকেটে হারিয়ে আইপিএল এইটে জয়ের হ্যাটট্রিক করল রাজস্থান৷

প্রোটিয়াদের দায়িত্ব ছাড়লেন ডোনাল্ড

: ১৪ এপ্রিল ২০১৫, মঙ্গলবার, ১৭:০৯:৪৩

দক্ষিণ আফ্রিকার বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যালান ডোনাল্ড। মঙ্গলবার ক্রিকেট সাউথ আফ্রিকার এক বিবৃতিতে বলা হয় ডোনাল্ড জানিয়েছেন, এখনই সরে যাওয়ার জন্য তার সঠিক সময় বলে মনে হয়েছে। তাই এই ধরণের সিদ্ধান্ত নিয়েছেন সাবেক প্রোটিয়া পেসার।

বেলের সেঞ্চুরিতে দুরন্ত ইংল্যান্ড

: ১৪ এপ্রিল ২০১৫, মঙ্গলবার, ১৬:৫৮:৪৫

সদ্য-সমাপ্ত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দুঃস্বপ্নের বিশ্বকাপ শেষে বড় ফরম্যাটে ইংল্যান্ডের প্রত্যাবর্তনের শুরুটা কিন্তু ছিল তথৈবচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইজডেন টেস্ট সিরিজের প্রথম টেস্টে ব্যাট করতে নেমেই স্কোরকার্ডটা বড় করুণ দেখছিল ইংলিশদের।

ব্যাঙ্গালুরুকে হারাল হায়দারাবাদ

: ১৪ এপ্রিল ২০১৫, মঙ্গলবার, ১৩:১৮:৪৯

নাইট রাইডার্সের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পরে ব্যর্থ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তারকা ব্যাটসম্যান ক্রিস গেইলও সেভাবে মেলে ধরতে পারলেন না নিজেকে। ঘরের মাঠেই সানরাইজার্স হায়দরাবাদের কাছে আট উইকেটে হেরে গেল বিরাট কোহলির দল। প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৬৬ রান তোলে ব্যাঙ্গালুরু। জবাবে ১৭.২ ওভারে মাত্র দু’উইকেটে ১৭২ রান তুলে নেয় হায়দরাবাদ। শিখর ধাওয়ান ৫০ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে ডেভিড ওয়ার্নার ৫৭ রান করে দলের জয়ের ভিত গড়ে দেন।

ব্যবধান কমালো প্রোটিয়া যুবারা

: ১৩ এপ্রিল ২০১৫, সোমবার, ২০:০৯:৫৭

ক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে জিতে ৭ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়েছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। তৃতীয় ম্যাচটি জিতে ব্যবধান ১-২ করলো সফরকারী দল। আজ (সোমবার) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচে ২ রানে হেরেছে বাংলাদেশের যুবারা।

‘মাশরাফিদের জার্সিতে থাকছে প্রাণ ফ্রুটো’

: ১৩ এপ্রিল ২০১৫, সোমবার, ১৮:০০:২৯

মাশরাফিদের জার্সি থেকে সাহারা উঠে গিয়ে শোভা পাচ্ছে এবার ‘প্রাণ ফ্রুটো’। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার পুরো সিরিজেই জাতীয় দলের ক্রিকেটারদের জার্সিতে থাকবে প্রথমবারের মতো দেশীয় এই প্রতিষ্ঠানের লোগো। আজ সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি’র পক্ষ থেকে টিম স্পন্সরের নাম ঘোষনা করার পরেই উম্মোচন করা হয় নতুন লগো সম্মিলিত জাতীয় দলের জার্সি।

ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

: ১৩ এপ্রিল ২০১৫, সোমবার, ১৭:৫৩:০৪

ঢাকায় পৌছালো পাকিস্তান ক্রিকেট দল। আজ (সোমবার) বেলা ১২টায় বিমান বন্দরে নামে তারা। কিন্তু বিমান বন্দরে নেমেই মিডিয়াকে এড়িয়ে গেলেন আজহার বাহিনী। কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে তাদের নিয়ে যাওয়া হলো হোটেলে। সারাদিন বিশ্রামের পর আগামীকাল (মঙ্গলবার) বাংলা নববর্ষের দিনে শুরু হবে তাদের অনুশীলন। যদিও এ দিন স্বাগতিকরা মেতে থাকবেন পহেলা বৈশাখ উৎসবে। বিকালের সেশনেই ব্যাটে-বলের অনুশীলনে ফের ব্যস্ত হয়ে পড়বেন মাশরাফি বাহিনী।

নাটকীয় জয় পাঞ্জাবের

: ১৩ এপ্রিল ২০১৫, সোমবার, ১:২২:০৩

বোলার হরভজন মাঝে-মধ্যে ব্যাটসম্যানও হয়ে ওঠেন। আইপিএলেই বেশি দেখা যায় সেটা। এবার আবারও দেখা গেলো। বরং, হরভজনের বিধ্বংসী ইনিংসও হার বাঁচাতে পারেনি মুম্বাই ইনিয়ান্সের। কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হার মানতে হয়েছে ১৮ রানের ব্যবধানে।

চ্যাম্পিয়ন ইসলামী ব্যাংক

: ১২ এপ্রিল ২০১৫, রবিবার, ২২:৪৮:৪৯

চ্যাম্পিয়ন ওয়াল্টন আগেই বিদায় নিয়েছে পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়ে। এবার ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ঘরেই শোভা পেলো বিসিএল ওয়ান ক্রিকেটের শিরোপা। বিসিবি উত্তরাঞ্চলকে তারা ৩ উইকেটে পরাজিত করেছে।

নারী ক্রিকেটে মোহামেডানের দ্বিতীয় জয়

: ১২ এপ্রিল ২০১৫, রবিবার, ২২:১২:২৭

নারী ক্রিকেটে দ্বিতীয় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব । আজ (রবিবার) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নিজেদের দ্বিতীয় এই ম্যাচে রুপালী ব্যাংক ক্লাবকে ২ উইকেটে পরাজিত করেছে মোহামেডান।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add