ক্রিকেট

বৃষ্টিতে ভাসল শেষ ওয়ানডে

: ১ জুন ২০১৫, সোমবার, ১২:৫৫:৪৯

মুশলধারে বৃষ্টি ভেস্তে দিল পাকিস্তান-জিম্বাবুয়ে তৃতীয় তথা শেষ ম্যাচ। তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে থাকা পাক দলের ইচ্ছাও সেই সঙ্গে ভেস্তে গেল। সফরকারীদের হোয়াইটওয়াশ করা হল না। তাতে করে র‌্যাংকিংয়েও উন্নতি হলো না পাকিস্তানের। তারা রয়ে গেল আগের সেই নবম স্থানেই।

টার্ফে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

: ৩০ মে ২০১৫, শনিবার, ২০:৩৭:০৯

জুনের শুরুতেই শুরু হচ্ছে চলতি মৌসুমের জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। আগামী সোমবার দেশের ১২টি ভেন্যুতে মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টের ৩৫তম আসর। প্রতিটি জেলা দল এতে অংশ নিচ্ছে। বিসিবি’রপ্রপস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পাকিস্তানের

: ৩০ মে ২০১৫, শনিবার, ১৯:৪৭:৩৫

অধিনায়ক আজহার আলির সেঞ্চুরির সুবাদে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল পাকিস্তান। শুক্রবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারায় পাকিস্তান। ২৬৯ রান তাড়া করতে নেমে ১৬ বল বাকি থাকতেই চার উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ১০২ রানের দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক আলি। ১০৪ বলের ইনিংসে মাত্র ৮টি বাউন্ডারি মারেন তিনি। এছাড়া হারিস সোহেল ৫২ এবং শোয়েব মালিক ২০ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। এর ফলে টি২০ সিরিজের পর ওয়ানডে সিরিজও জিতে নিল পাকিস্তান। ম্যাচের সেরা হলেন পাক অধিনায়ক আজহার।

ইংল্যান্ডের প্রথম ৪০০ উইকেট শিকারী অ্যান্ডারসন

: ২৯ মে ২০১৫, শুক্রবার, ২৩:৩০:৪১

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অনন্য নজির গড়লেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন৷ হেডিংলিতে প্রথম ইংলিশ বোলার হিসেবে ৪০০টি টেস্ট উইকেট নেওয়া হয়ে গেল এই ফাস্ট বোলারের৷

ভারত সিরিজের প্রস্তুতি শুরু

: ২৯ মে ২০১৫, শুক্রবার, ২৩:২০:৫৩

একদফা ফিটনেস ক্যাম্প হয়ে গেছে। মাঝে বিসিএল ফাইনাল রাউন্ডের জন্য কয়েকদিনের বিরতি। এরপর আজ থেকে আবার শুরু হয়েছে ভারত সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি। ফিটনেস অনুশীলনেই কেটেছে ক্রিকেটারদের দ্বিতীয় দফা প্রস্তুতির প্রথম দিন।

শুক্রবার শুরু মাশরাফিদের ফিটনেস ক্যাম্প

: ২৮ মে ২০১৫, বৃহস্পতিবার, ২৩:১৮:২৩

আসন্ন ভারত সিরিজকে সামনে রেখে শুক্রবার দ্বিতীয় বারের মতো অনুশীলন ক্যাম্পের কার্যক্রম শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের ক্যাম্প গত ২০ মে শুরু হলেও বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডের ম্যাচের জন্য বন্ধ থাকে অনুশীলন কার্যক্রম। যদিও এই সময় যারা বিসিএলে অংশ নেননি, তারা নিজেদের উদ্যোগে অনুশীলন চালিয়ে গেছেন।

চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল

: ২৮ মে ২০১৫, বৃহস্পতিবার, ১২:৩৪:১০

সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেনের শতকে পূর্বাঞ্চলের সঙ্গে সহজেই ড্র করে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চলের দেওয়া ৫৯১ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চল ৩ উইকেটে ১৬৬ রান করলে ম্যাচটি ড্র হয়ে যায়।

বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা

: ২৮ মে ২০১৫, বৃহস্পতিবার, ১২:০৪:৩২

আগামী মাসেই আসছে ভারত। এরপর থেকে বছরটা আর্ন্তজাতিক ক্রিকেটে ব্যস্ততার মধ্য দিয়েই যাচ্ছে মাশরাফিদের। ভারত সিরিজের পর আগামী ৩০ জুন আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বাংলাদেশ সফরে তারা দু’টি টি২০, তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলবে। এর আগে বাংলাদেশের বিপক্ষে খেলবে একটি টি২০ প্রস্তুতি ম্যাচ। এরপর আগামী ৫ জুলাই প্রথম টি২০ ম্যাচ দিয়ে মিরপুর স্টেডিয়ামে শুরু হবে সিরিজের সূচনা। দ্বিতীয় টি২০ ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই।

লড়াই করে হারল জিম্বাবুয়ে

: ২৭ মে ২০১৫, বুধবার, ২:১৫:৫০

লক্ষ্য ৩৭৫। বিশাল রানের দিকে তাকালেই অর্ধেক হেরে বসার কথা। কিন্তু জিম্বাবুয়ে হারেনি। লড়াই করেছে শেষ পর্যন্ত। পাকিস্তানের করা বিশাল রান তাড়া করতে নেমে জিম্বাবুয়েও করেছে ৫ উইকেটে ৩৩৪ রান। হার মাত্র ৪১ রানে। লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামের সমর্থকরা সফরকারীদের লড়াকু মানসিকতা দেখে রীতিমত অবাক

নিষিদ্ধ পাক ক্রিকেটার রাজা হাসান

: ২৬ মে ২০১৫, মঙ্গলবার, ২০:৩৬:০৮

আবারও ডোপ কেলেঙ্কারিতে কলঙ্কিত হল পাকিস্তান ক্রিকেট। এক উদীয়মান বাহাতি স্পিনারের বিরুদ্ধে মাদকদ্রব্য কোকেন সেবনের নমুনা পেয়েছে ভারতের একটি পরীক্ষাগার। বিষয়টি স্বীকার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। অভিযোগ প্রমাণিত হওয়ায় আগামী দু’বছরের জন্য সব ধরনের ক্রিকেট নিষিদ্ধ করা হল রাজা হাসানকে৷

লর্ডসে কিউই বধ ইংলিশদের

: ২৬ মে ২০১৫, মঙ্গলবার, ১৩:৩০:১২

সোমবার ঘরের মাঠে জয় পেল ফেভরিটরা। দু’টেস্টের সিরিজে প্রথমেই ১২৪ রানে নিউজিল্যান্ডকে ধরাশায়ী করল কুক অ্যান্ড কোম্পানি। একসময় যখন মনে হয়েছিল প্রথম টেস্টটা বোধহয় হাতছাড়া হয়ে গেল, তখন খেলায় নাটকীয় মোড়। আর তাতেই ব্ল্যাক ক্যাপসের বিরুদ্ধে জয় নিশ্চিত করল ইংল্যান্ড।

ধোনি-কোহলিদের কোচের জন্য আরও অপেক্ষা

: ২৬ মে ২০১৫, মঙ্গলবার, ১১:৪৬:২৪

আগামী দিনে সৌরভ গাঙ্গুলিকে টিম ইন্ডিয়ার ডিরেক্টর নাকী কোচ হিসেবে দেখা যাবে সে ব্যাপারে কোন সিদ্ধান্তেই পৌঁছতে পারেনি বিসিসিআই ৷ গতকাল (সোমবার) বোর্ড সচিব অনুরাগ ঠাকুর কলকাতায় বোর্ডের সঙ্গে বৈঠক করে

বিসিবির হাই পারফরম্যান্স দল ঘোষণা

: ২৫ মে ২০১৫, সোমবার, ১৯:১১:২৯

আগামী জুন থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রমের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

চেন্নাইকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন মুম্বাই

: ২৫ মে ২০১৫, সোমবার, ১১:৫৩:৪৬

ইডেন মানেই রোহিত..! ইডেন মানেই মুম্বাই ইন্ডিয়ান্স..! ইডেনে ফেরে ‘চেন্নাই এক্সপ্রেস’কে থামিয়ে আইপিএল শিরোপা জিতে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১৩ পর ২০১৫। রোহিত শর্মার হাত ধরে আইপিএল-এ দ্বিতীয় শিরোপা মুম্বইয়ের। দু’বারই প্রতিপক্ষ চেন্নাই। দু’বছর আগে ২৩ রানে হারিয়ে প্রথম আইপিএল ট্রফির স্বাদ পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবার জয়ের ব্যবধান আরও বেশি। ধোনি অ্যান্ড কোংকে ৪১ রানে হারিয়ে আইপিএল এইটে চ্যাম্পিয়ন রোহিত অ্যান্ড কোং।

মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন ঢাকা ট্রিবিউন

: ২৪ মে ২০১৫, রবিবার, ২১:১৩:৩১

ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ট্রিবিউন। আজ(রোববার) মওলানা ভাসানী স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ঢাকা ট্রিবিউন ২৪ রানে চ্যানেল আইকে পরাজিত করেছে।

সিরিজ নিয়ে আশবাদী ফারুক আহমেদ

: ২৩ মে ২০১৫, শনিবার, ২০:৪৯:৪৩

মাসটা শেষ হলেই শুরু হয়ে যাবে ভারত সিরিজের উত্তেজনা। ৭ জুন বাংলাদেশ সফরে আসছে ভারত এক টেস্ট ও তিন ওয়ানডে ক্রিকেট সিরিজ খেলতে। দেশের ক্রিকেটাঙ্গনে এখন আলোচনা বলতে আসন্ন এ সিরিজ।

মিডিয়া ক্রিকেটের ফাইনাল রবিবার

: ২৩ মে ২০১৫, শনিবার, ২০:০৫:২৮

ফাইনালের মধ্যে দিয়ে আগামীকাল (রবিবার) শেষ হচ্ছে ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট। মাওলানা ভাসানী স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে সকাল ১০ টায়। তার আগে

বিসিএল : শিরোপা নির্ধারনী রাউন্ড শুরু রবিবার

: ২৩ মে ২০১৫, শনিবার, ১৯:৪৭:২৫

শিরোপা জিতবে কে? সে হিসাব মিলাতে লড়তে হবে চারদিন। দেশের একমাত্র পেশাদার ফ্রেঞ্চাইজি ক্রিকেট লিগের চলতি আসরে দাবীদার দু’টি দল। প্রাইম ব্যাংক ও ইসলামী ব্যাংক দলের মধ্যেই থাকছে সব হিসাব-নিকাশ।

লর্ডসে রানের পাহাড় গড়ছে নিউজিল্যান্ড

: ২৩ মে ২০১৫, শনিবার, ১৯:৪১:৩৭

লর্ডস টেস্টে সফরকারী নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়ার আশা ছিল ইংল্যান্ডের। কিন্তু উল্টো নিজেরাই পড়ছে বিশাল রানের পাহাড়ের নীচে। টেস্টের চলছে তৃতীয় দিন। টসে জিতে লর্ডসের ময়েশ্চারকে কাজে লাগাতে প্রথমে ফিল্ডিংই বেছে নেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। শুরুটা ছিলও দুর্দান্ত। মাত্র ৩০ রানের ৪ উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের বিপদে ফেলে দিয়েছিল নিউজিল্যান্ড।

ইংল্যান্ডের কোচ হচ্ছে গিলেস্পি

: ২৩ মে ২০১৫, শনিবার, ১৯:২১:৫৫

ইংল্যান্ড দলের কোচ হিসেবে পিটার মুরসের জুতোয় পা-গলাতে চলেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেসপি৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এমনই ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ডিরেক্টর (ক্রিকেট) অ্যান্ড্রু স্ট্রস৷

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add