ক্রিকেট

শ্রীলংকা-ভারত সিরিজ সমতা

: ২৪ আগস্ট ২০১৫, সোমবার, ২০:৪৭:২৪

সমতায় শেষ হয়েছে শ্রীলংকা ও ভারতের মধ্যেকার টেস্ট সিরিজ। প্রথম টেস্ট জিতেছিল স্বাগতিক শ্রীলংকা। দ্বিতীয় টেস্ট জিতেছে ভারত। দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ভারত ২৭৮ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে। সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার বিদায়ী ম্যাচে শ্রীলঙ্কাকে জয়ের জন্য চতুর্থ দিনে ৪১৩ রানের টার্গেট দিয়েছিল ভারত। লক্ষ্য টপকাতে পারেনি স্বাগতিকরা। খেলতে নেমে মাত্র ১৩৪ রান তুলেই গুটিয়ে গেছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল।

সিরিজে সমতা আনল নিউজিল্যান্ড

: ২৩ আগস্ট ২০১৫, রবিবার, ২৩:৪৯:৩২

প্রথম ম্যাচে কিউইরা হেরেছিল মাত্র ২০ রানে। তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রোববার স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়েছে সমতায় ফিরেছে নিউজিল্যান্ড। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরল অতিথিরা।

প্রথম জয়ের খুব কাছে কোহলি

: ২৩ আগস্ট ২০১৫, রবিবার, ২৩:৪৮:৩৬

শেষটা মধুর হল না কুমার সঙ্গাকারার৷ রোববারবিকেলে কলম্বোর পি সারা ওভালে অন্তিম ইনিংসে খালি হাতে ফিরলেন শ্রীলংকার কিংবদন্তি ব্যাটসম্যান৷মাত্র ১৮ রানে অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের শিকার হয়ে গেলেন সাঙ্গা৷ কঠিন সমস্যায় পড়েছে তার দলও৷ চতুর্থ ইনিংসে ৪১৩ রান তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে শ্রীলংকা দু’ উইকেট হারিয়ে করেছে ৭২ রান৷ সোমবার টেস্টের শেষ দিন শ্রীলংকার দরকার আরও ৩৪১ রান৷ ভারতের দরকার আট উইকেট৷

জয় দিয়ে ক্লার্ককে বিদায় অস্ট্রেলিয়ার

: ২৩ আগস্ট ২০১৫, রবিবার, ২২:০০:২৮

নিজস্ব প্রতিবেদক : জয় দিয়ে মাইকেল ক্লার্ককে বিদায় জানালো অস্ট্রেলিয়া। ওভালের শেষ টেস্টটি ছিল মাইকেল ক্লার্কের শেষ আন্তর্জাতিক ম্যাচ। যে ম্যাচে অসিরা জিতেছে ইনিংস ও […]

শ্রীলংকা পিছিয়ে ২৫৩ রানে

: ২১ আগস্ট ২০১৫, শুক্রবার, ২০:২৬:৩০

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনশেষে ২৫৩ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। আজ (শুক্রবার) সফরকারী ভারত প্রথম ইনিংসে ৩৯৩ রানে অলআউট হওয়ার পর প্রথম ইনিংস শুরু করে স্বাগতিকরা

লড়াই করছেন স্মিথ

: ২০ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, ২৩:২৪:৫৮

অ্যাশেজের শেষ টেস্ট। ক্লার্কের শেষ টেস্ট। শেষ টেস্ট ক্রিস রজার্সেরও। এ কারণেই দ্য ওভালের এই টেস্টটা একটু ব্যতিক্রমি। সিরিজ আগেই নিস্পত্তি হয়ে গেছে। কিন্তু, অস্ট্রেলিয়ানদের কাছে এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি। শেষ ম্যাচটা হারতে চায় না তারা। আবার জয় দিয়ে বিদায় দিতে চায় তারা সদ্য বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লার্ককে।

প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৩১৯ রান

: ২০ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, ২৩:২২:৫৪

সারা দিন ধরে পেন্ডুলামের মতো দুলল কুমার সাঙ্গাকারার বিদায়ী টেস্টের প্রথম দিনের খেলা। কখনও অ্যাডভান্টেজ শ্রীলংকার, তো কখনও এগিয়ে রইল ভারত। প্রথম সেশনের একেবারে প্রথমে দুই উইকেট হারিয়ে রাহুল-বিরাটের হাত ধরে ঘুরে দাঁড়ায় ভারত।

সাঙ্গার বিদায়ী টেস্ট শুরু

: ২০ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, ১৫:৩৬:১৭

এতদিন ছিল শুধু অপেক্ষার পালা। বৃহস্পতিবার কলম্বোয় পি সারা ওভালে এখন এটাই বাস্তব। ভারতের বিরুদ্ধে বিদায়ী টেস্টে খেলতে নামলেন শ্রীলংকার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। সাঙ্গার ক্যারিয়ারের শেষ টেস্ট বিষাদের সুর বইতে শুরু করেছে। ভারত মহাসাগর ছাপিয়ে ছড়িয়ে পড়ছে পুরো ক্রিকেট-বিশ্বেই। বিদায়ী টেস্টে খেলতে নেমে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন সাঙ্গা।

প্রথম ম্যাচেই প্রোটিয়াদের জয়

: ২০ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, ১৫:০৬:৩৩

বিশ্বকাপের সেমিফাইনালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের কাছে হারের মধুর প্রতিশোধ নিল দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলার অসাধারণ এক সেঞ্চুরিতে সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইদের ২০ রানে হারিয়েছে স্বাগতিক প্রোটিয়ারা। এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। আগামী রোববার হবে দ্বিতীয় ওয়ানডে।

সাঙ্গাকারার বিদায়ী টেস্ট

: ১৯ আগস্ট ২০১৫, বুধবার, ২৩:৩৮:৩৯

ডন ব্র্যাডম্যান এশিয়ার একমাত্র যে মাঠে ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন সেখানেই ক্রিকেটকে শেষ বিদায় জানাবেন কুমার সাঙ্গাকারা। অসাধারণ একটা যুগলবন্দি তৈরি হয়ে যায় যদি এই টেস্টে একটা ডাবল সেঞ্চুরি করে ব্র্যাডম্যানের ডাবল সেঞ্চুরির (১২টি) রেকর্ডে যুগ্ম ভাগীদার হয়ে যান সাঙ্গা (১১টি)। তখন লংকানরা বলতে পারবে, ‘ব্যাপারটা হলে দারুণ হয়। তখন বলা যাবে ওদের ডন, আমাদের সঙ্গা।’ শুধু লংকানরাই নন, অনেকেরই মনে হচ্ছে এমন ঐশ্বরিক কীর্তি ঘটার জন্য কলম্বোর পি সারা ওভালই অসাধারণ এক ভেন্যু।

শেষ টেস্ট খেলতে নামছেন ক্লার্ক

: ১৯ আগস্ট ২০১৫, বুধবার, ২৩:৩৮:০১

ইতিমধ্যেই ৩ টেস্ট হেরে অ্যাশেজ সিরিজ খুইয়ে ফেলেছেন মাইকেল ক্লার্ক। যার জের ধরে ক্রিকেটকেই বিদায় বলে দিতে হয়েছে অসি অধিনায়ককে। দ্য ওভালেই তাই শেষ টেস্ট ম্যাচই খেলতে নামছেন তিনি। সঙ্গে শেষ ম্যাচ খেলতে নামছেন অসি ওপেনার ক্রিস রজার্সও।

২ সেপ্টেম্বর ক্রিকেটে ফিরছেন পাকিস্তানের ত্রয়ী

: ১৯ আগস্ট ২০১৫, বুধবার, ২৩:৩৭:০৯

দীর্ঘ ৫ বছর পর অবশেষে ক্রিকেটে ফিরতে পারছেন স্পট ফিক্সিংয়ের কেলেঙ্কারিতে নিষিদ্ধ পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমের। ১ সেপ্টেম্বরের শাস্তির মেয়াদ শেষ হচ্ছে তাদের। ২ তারিখ থেকে তারা মুক্ত। শুধু ঘরোয়া ক্রিকেটই নয়, আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও মুক্ত হয়ে গেলেন তারা তিনজন। আইসিসি থেকেই জানানো হয়েছে তাদের মুক্তির এই সুখবর।

ক্লার্কের সঙ্গে অবসর নিচ্ছেন রজার্সও

: ১৯ আগস্ট ২০১৫, বুধবার, ১৩:১৯:০০

চলতি অ্যাশেজে সিরিজের পরেই অবসর নেবেন অসি ওপেনার ক্রিস রজার্স৷ ইতিমধ্যেই ৩-১ ব্যবধানে অ্যাশেজ ছিনিয়ে নিয়েছে অ্যালিস্টার কুকের ইংল্যান্ড৷ দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে টেস্টকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক৷ ওভাল টেস্টই তার শেষ ম্যাচ৷ এবার ক্লার্কের সঙ্গেই অবসর নিচ্ছেন অসি ওপেনার রজার্স৷ মঙ্গলবার এমনটাই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি৷ যদিও অ্যাশেজ শুরুর আগেই অবসরের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি।

সমতায় শেষ প্রোটিয়া-কিউই টি২০ সিরিজ

: ১৬ আগস্ট ২০১৫, রবিবার, ২২:২৭:১৮

প্রথম ম্যাচে ৬ উইকেটের পরাজয়। কিউইদের দক্ষিণ আফ্রিকা সফরটা ভালো পূর্বাভাস দিচ্ছিল না। তবে দ্বিতীয টি২০তে এসে অসাধারণ এক জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে সিরিজও ড্র করেছে তারা। ২ ম্যাচের টি২০ সিরিজ ১-১ ব্যবধানেই শেষ হলো।

শ্রীলংকার নাটকীয় জয়

: ১৫ আগস্ট ২০১৫, শনিবার, ১৮:৩৬:৪৬

গল টেস্টে নিশ্চিত জয়ের সামনে দাঁড়িয়ে ভারত! ভারতীয় পত্রিকাগুলোতো নিশ্চিত জয়ই লিখে দিয়েছিল, বিরাট কোহলির ভারতই জিততে যাচ্ছে। কিন্তু হঠাৎ ভারত মহাসাগর থেকে উঠে আসা স্পিন সুনামি তছনছ করে দিল বিরাটের সাজানো গোছানো বাগান। উল্টো ভারতকে ৬৩ রানে হারিয়ে তিন টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল শ্রীলংকা। ম্যাচের নায়ক দীনেশ চান্ডিমাল, আর ট্র্যাজিক হিরো রঙ্গনা হেরাথ!

বুক চিতিয়ে খেললেন চান্দিমাল

: ১৪ আগস্ট ২০১৫, শুক্রবার, ২০:০৩:০৭

গল টেস্টে স্বাগতিক শ্রীলংকা যখন খাদের কিনারায় তখন বুকি চিতিয়ে ব্যাটিং করলেন দিনেশ চান্দিমাল। তার হার না মানা ১৬২ রানে ভর করে ভারতের বিপক্ষে ইনিংস পরাজয়ের লজ্জা থেকে বেঁচেছে লংকানরা। ১৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে এক পর্যায়ে ৯৫ রান তুলতেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা।

অস্ট্রেলিয়া আসবে স্মিথের নেতৃত্বে

: ১৪ আগস্ট ২০১৫, শুক্রবার, ১৭:২৮:৩১

দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এ সফরে অসিদের নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। ব্যর্থতার দায় মাথায় নিয়ে ইতিমধ্যেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বর্তমান অধিনায়ক মাইকেল ক্লার্ক।

ভারত ১৮৭ রানে এগিয়ে

: ১৩ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, ১৯:২৯:২৮

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারত এগিয়ে আছে ১৮৭ রানে। আজ (বৃহস্পতিবার) গল টেস্টের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দুই উইকেট ৫ রান। আগের দিনের দুই উইকেটে ১২৮ রান নিয়ে

অস্ট্রলেয়িা দলে দুই নতুন মুখ

: ১২ আগস্ট ২০১৫, বুধবার, ২৩:৫৮:১৩

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন ২ নতুন মুখ। আগামী ২০ আগস্ট পঞ্চম ও শেষ টেস্ট শেষ হওয়ার পর ৩ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে দু’দলের মধ্যকার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ।

গল টেস্টে প্রথম দিনেই ভারতের আধিপত্য

: ১২ আগস্ট ২০১৫, বুধবার, ২৩:৫৭:১৬

সাঙ্গাকারার শেষ টেস্ট সিরিজ। অধিনায়ক বিরাট কোহলির প্রথম পুর্ণাঙ্গ টেস্ট সিরিজ। এ সবের মধ্যেই হয়তো সবাই ভুলে গেছে, এটা রবিচন্দ্রন অশ্বিনেরও প্রথম শ্রীলঙ্কা সফর। টেস্ট, ওয়ানডে, টি-২০ ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটেই শেষ কয়েক বছরে ভারতীয় দলের অপরিহার্য সদস্য তিনি। কিন্তু এই স্পিনারকে চাপে রাখতেই নাকি দলে নেওয়া হয়েছিল হরভজন

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add