ক্রিকেট

কুকের নতুন বিশ্বরেকর্ড

: ১৭ অক্টোবর ২০১৫, শনিবার, ১৩:১৮:১০

শোয়েব মালিকের পরে অ্যালিস্টার কুক৷ আবু ধাবিতে ৩৮ ডিগ্রি গরমে ১১ ঘন্টার বেশি সময় ক্রিজে থেকে ২৬৭ রানের ম্যারাথন ইনিংস খেলে প্রথম টেস্টে ইংল্যান্ডকে রানের পাহাড়ে তুলে নিলেন কুক৷ তিনিই বিশ্বের প্রথম টেস্ট ব্যাটসম্যান , যিনি এই নিয়ে দু’বার ওপেন করে ১১ ঘন্টার বেশি ক্রিজে কাটালেন৷ সে দিক দিয়ে দেখলে এটা বিশ্বরেকর্ড৷

সিএবি সভাপতির দায়িত্ব নিলেন সৌরভ

: ১৫ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ২১:০৬:০০

বৃহস্পতিবার থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)তে শুরু হল সৌরভ গঙ্গোপাধ্যায় যুগ। এখন থেকে সিএবি প্রেসিডেন্ট সৌরভ। শুরু হলো প্রশাসক সৌরভের যুগ। যে দিন নবান্নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএবি প্রেসিডেন্ট হিসেবে সৌরভের নাম বলেছিলেন, সে দিনই ঠিক হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ ক্রিকেট প্রশাসন এবার কার হাতে যাবে। আনুষ্ঠানিকভাবে সিলমোহর পড়াটা শুধু বাকি ছিল। বৃহস্পতিবার সিএবি’র বিশেষ সভায় সেই সিলমোহরটাও পড়ে গেল।

আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুডবাই’ জহির খানের

: ১৫ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ১৭:৪২:৩৭

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা পেসার জহির খান৷ সে সঙ্গে শেষ হল ভারত সেরা বাঁ-হাতি পেসারের ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার৷ তবে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালেও আইপিএল নাইন-এ খেলবেন ৩৭ বছরের মুম্বাইয়ের এই পেসার৷

শোয়েবের ডাবল, জমে উঠেছে আবুধাবি টেস্ট

: ১৫ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ১৭:০৫:৫৭

শোয়েব মালিককে থামানো যাচ্ছিল না৷ টেস্ট ব্যাটিংয়ে নতুন করে পুনর্জন্ম হচ্ছে তার৷ তার দুর্দান্ত ২৪৫ রানের সৌজন্যে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ৫২৩ রান তুলে ঘোষণা করে দিল৷ সেঞ্চুরি পেলেন পাকিস্তানের আশাদ সফিকও (১০৭ )৷

ধোনির ব্যাটে অবশেষে ভারতের জয়

: ১৫ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ১:৪৮:৩২

অবশেষে মহেন্দ্র সিং ধোনি পেলেন বহু কাঙ্খিত জয়৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখল ধোনি বাহিনী৷ প্রোটিয়দের ২২ রানে হারিয়ে একদিনের সিরিজ ১-১ সমতায় ফিরল টিম ইন্ডিয়া৷ ইন্দোরের দর্শকরা উপভোগ করলেন এক রুদ্ধশ্বাস ম্যাচ৷

নিলামের প্রাথমিক তালিকায় ৩১৯ ক্রিকেটার

: ১৪ অক্টোবর ২০১৫, বুধবার, ১৭:৫৯:০০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে ১৯৬ জন বিদেশিসহ ৩১৯ ক্রিকেটারের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘প্লেয়ার্স বাই চয়েজ’ বা ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠানে ১৯৬ জন বিদেশী এবং ১২৩ জন স্থানীয় ক্রিকেটারের মধ্য থেকে আসরের ৬টি দল তাদের পছন্দমতো খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পাবে। বিদেশী এবং দেশী শিল্পীদের অংশগ্রহণে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই

সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সৌরভ

: ১৪ অক্টোবর ২০১৫, বুধবার, ১৪:৪১:৫১

আর মাত্র ৭২ ঘণ্টার অপেক্ষা৷ তারপরই সরকারিভাবে সিএবি সভাপতি পদে বসবেন সৌরভ গাঙ্গুলি৷ মঙ্গলবার প্রথামতো বড়িশা স্পোর্টিং ক্লাব থেকে সিএবি সভাপতি পদে মনোনয়ন দিয়ে দিয়েছেন মহারাজ৷ এবার শুধু সময়ের অপেক্ষা৷ পাশাপাশি সৌরভের মতো সিএবি যুগ্ম-সচিব পদে মনোনয়ন দিলেন প্রয়াত ডালমিয়ার ছেলে অভিষেক ডালমিয়া৷ তিনি রাজস্থান ক্লাব থেকে মনোনয়ন পেশ করেছেন৷

মিয়াঁদাদকে টপকে গেলেন ইউনিস

: ১৪ অক্টোবর ২০১৫, বুধবার, ১৩:৩০:০০

জাভেদ মিয়াঁদাদকে টপকে গেলেন ইউনিস খান। পাকিস্তানের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মিয়াঁদাদের, ৮৮৩২৷ আবুধাবিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন ১৯ রান করতেই মিয়াঁদাদকে পেরিয়ে যান ইউনিস৷ শেষ পর্যন্ত তিনি আউট হন ৩৮ রানে৷ মোট রান ৮৮৫২৷ পাকিস্তানের হয়ে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও (৩০টি) ইউনিসেরই দখলে৷

ধোনির প্রয়োজন ফুরিয়ে গেছে: আজহার

: ১২ অক্টোবর ২০১৫, সোমবার, ১৩:৩৫:৪১

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের পাঁচ রানে হারের পর মহেন্দ্র সিং ধোনির সমালোচনায় মুখর হয়েছেন সাবেক ভারত অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন৷ ধোনিকে নিয়ে নির্বাচকদের ভাবার সময় এসেছে বলে মনে করেন তিনি৷

ভারতকেই চোকার্স বানালো প্রোটিয়ারা

: ১১ অক্টোবর ২০১৫, রবিবার, ১৯:৪৩:৩৬

তীরে এসেও ডুবল তরী। শেষ ৩ বলে জয়ের জন্য মাত্র ৭ রান তুলতে ব্যর্থ হলেন ভারতীয় লোয়ার অর্ডার। শেষ ওভারে ১১ রানের আপাতসহজ গণ্ডি পেরোতে পারলেন না ধোনিরা। আর এর সঙ্গে রোহিত শর্মার দেড়শো রানের ইনিংসও ধুয়ে-মুছে গেল। টি২০ সিরিজ হাতছাড়া হওয়ার পর এবার ওয়ানডে সিরিজেও ১-০ স্কোরলাইনে খাতা খুলল সফরকারী দক্ষিণ আফ্রিকা।

ইডেনে কলঙ্কিত ভারতীয় ক্রিকেট

: ৯ অক্টোবর ২০১৫, শুক্রবার, ১৭:১৩:৫৭

ক্লাবহাউসের দোতলায় চোখ যেন ধকধক করছে ঘোষিত সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এক-একবার করে মাঠের ইন্সপেকশেন যাচ্ছেন আম্পায়াররা, আর সৌরভ ছুটছেন আড়াই তলার কাচের বড় জানালাটার দিকে। আপনাকে কেউ জানিয়েছিল যে মাঠটা সময়ে ঢাকা হয়নি? প্রশ্নটা শুনে দাঁড়িয়ে পড়লেন সৌরভ। তিতকুটে গলায় তির্যক উত্তর আসে, ‘যান, আগে প্রবীরবাবুকে জিজ্ঞেস করে আসুন উনি কী বলছেন। আপনাদের তো আজ ওর কাছ থেকে জানতে চাওয়া উচিত!’

আবার বিসিবির পেসার হান্ট

: ৭ অক্টোবর ২০১৫, বুধবার, ২১:২৯:৫৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবার পেসার হান্ট কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। আজ (বুধবার) বিসিবির ১২তম বোর্ড সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সভায় বিসিবির নির্বাচকদের মেয়াদ বাড়ানো হয়। নতুন সিদ্ধান্তের ফলে ফারুক আহমেদের অধীনে হাবিবুল বাশার সুমন এবং মিনহাজুল আবেদীন নান্নু আরো

ফিরেছে নারী ক্রিকেট দল

: ৭ অক্টোবর ২০১৫, বুধবার, ২০:০৫:১৫

টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ দুটোই হেরে আজ (বুধবার) পাকিস্তান থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সালমা খাতুনের নেতৃত্বে গত ২৮ সেপ্টেম্বর পাকিস্তান সফরে গিয়েছিল বাংলদেশ নারী ক্রিকেট দল। পুরো সফরে ব্যাটিং ব্যর্থতা ছিল সালমাদের। তাইতো শূন্য হাতে ফিরতে হয়েছে তাদের। দু

খালি হাতেই ফিরছে সালমারা

: ৬ অক্টোবর ২০১৫, মঙ্গলবার, ১৮:৪১:২৮

টি২০ সিরিজের পর ওয়ানডে সিরিজের দুই ম্যাচেও হারতে হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। পাকিস্তান সফরে পুরোই জয়শূন্য সালমা-জাহানারারা। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও পাকিস্তান নারী ক্রিকেটারদের কাছে হারলো বাংলাদেশের নারী ক্রিকেটাররা। করাচীর সাউথএন্ড ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় এবং শেষ ওয়ানডেতে পাকিস্তান নারী ক্রিকেট দলের কাছে ৬ উইকেটে পরাজয় বরণ করলো সালমারা।

ধোনিদের বিধ্বস্ত করে জিতল দক্ষিণ আফ্রিকা

: ৬ অক্টোবর ২০১৫, মঙ্গলবার, ১০:৪০:৪৯

বরাবাটিতেই ফয়সালা হয়ে গেল টি২০ সিরিজের। কোনও রকম লড়াই ছাড়াই কটকে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হারল স্বাগতিক ভারত। ফলে ইডেন গার্ডেনে সিরিজের তৃতীয় ম্যাচটি হয়ে দাঁড়াল শুধুই নিয়মরক্ষার।

সিরিজ পাকিস্তানের

: ৫ অক্টোবর ২০১৫, সোমবার, ২১:৪৯:২১

নিজস্ব প্রতিবেদক : আগের ম্যাচে সম্ভাবনা জাগিয়েও ৫ রানের নাটকীয় হার। সেই পাকিস্তান সিরিজ নির্ধারনী তৃতীয় ওয়ানডেতে পাত্তাই দিল না জিম্বাবুয়েকে। প্রতিপক্ষকে ৭ উইকেটে হারিয়ে […]

আত্মসমর্পণের পর কারাগারে ক্রিকেটার শাহাদাত

: ৫ অক্টোবর ২০১৫, সোমবার, ২০:২৮:০২

গৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেনের আদালতে আজ (সোমবার) আইনজীবী কাজী মো. নজিবুল্লাহ হিরুর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান শাহাদাত। আদালত শুনানি শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গতকাল (রবিবার) ভোরে রাজধানীর মালিবাগ থেকে শাহাদাতের স্ত্রী জেসমিন জাহানকে গ্রেফতার করে পুলিশ।

আসছে না দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল

: ৫ অক্টোবর ২০১৫, সোমবার, ২০:১৫:৫৯

অস্ট্রেলিয়ার পর এবার বাংলাদেশ সফর স্থগিত করেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে প্রমীলা দল পাঠাচ্ছে না দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। আজ (সোমবার) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরবর্তী সভায় আলোচনার মাধ্যমে দক্ষিণ আফ্রিকা দলের সফরের দিনক্ষণ নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বিসিসিআই’র নতুন সভাপতি শশাঙ্ক মনোহর

: ৪ অক্টোবর ২০১৫, রবিবার, ২০:০৬:২৭

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শশাঙ্ক মনোহর। জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর থেকে শূন্য ছিল সভাপতি পদাটি। এ নিয়ে দ্বিতীয় মেয়াদে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ অলঙ্কৃত করছেন তিনি। বিসিসিআই’র বিশেষ সাধারণ সভায় শশাঙ্ক মনোহর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

পারলেন না সালমা-রুমানারা

: ৪ অক্টোবর ২০১৫, রবিবার, ১৯:০৮:৩৯

বল হাতে অধিনায়ক সালমা খাতুন ৩১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ব্যাট হাতে রুমানা আহমেদ করেছেন ৯৭ বলে ৭০ রান। তারপও পাকিস্তান সফররত বাংলাদেশ নারী ক্রিকেট পায়নি জয়ের দেখা। টি-টোয়েন্টি সিরিজ হারার পর সেই একই ধারায় সালমারা। প্রথম একদিনের ম্যাচে হেরেছে ২০ রানে। পাকিস্তানের করা ২১৪ রানের জবাবে বাংলাদেশ ৯ উইকেটে করেছে ১৯৪ রান। ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো সানা মিরদের দল।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add