ফুটবল

নারী ফুটবল দলের ক্যাম্প শুরু

: ২২ মার্চ ২০১৫, রবিবার, ১৮:৫২:১৪

ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসের জন্য কয়েকটি ডিসিপ্লিনের প্রস্তুতি শুরু হয়েছে আগেই। আজ (রবিবার) শুরু হয়েছে নারী ফুটবল দলের প্রস্তুতি। আগামী ৭ থেকে ১৩ ঢাকায় অনুষ্ঠিত হবে দুই বাংলার এ বন্ধুত্বের গেমস।

চূড়ান্ত হলো যুব দল

: ২২ মার্চ ২০১৫, রবিবার, ১৮:৩৪:১৫

আগামী ২৭ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের জন্য চূড়ান্ত হয়েছে বাংলাদেশ যুব দল। বিকেলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পরই ২৬ জনের তালিকা ২৩ নামিয়ে আনেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ।

প্রস্তুতি ম্যাচে যুব দলের জয়

: ২২ মার্চ ২০১৫, রবিবার, ১৭:৫৬:০৫

বিকেএসপিতে অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি ম্যাচে মোহামেডানের কাছে ২-০ গোলে হেরে অনুর্ধ্ব-২৩ ফুটবল দল সমালোচনার মুখোমুখি হয়েছিল। তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে জয়ের স্মৃতি নিয়েই টুর্নামেন্ট শুরু করছে যুব দল।

রিয়াল-বার্সা এল ক্ল্যাসিকো আজ

: ২২ মার্চ ২০১৫, রবিবার, ১৪:৫৫:৫৯

খোশ মেজাজে বার্সেলোনা আর দুশ্চিন্তায় জর্জরিত রিয়াল মাদ্রিদ। এল ক্ল্যাসিকোর আগে এর চেয়ে ভালো কোন বিশেষণ দুই দলের জন্য নির্ধারণ করা যায় না। এর কারণও আছে। স্প্যানিশ লা লিগায় টানা দুই ম্যাচে ৫ পয়েন্ট হারিয়ে যখন খাদের কিনারে রিয়াল মাদ্রিদ, তখন একের পর এক জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সেলোনা। হতাশার কিছুদিন কাটিয়ে দুরন্ত ফর্মে রয়েছেন লিওনেল মেসি। বার্সার আক্রমণভাগে তার দুই সঙ্গী নেইমার এবং সুয়ারেজও রয়েছেন দারুন ছন্দে। সুতরাং, ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হতে যাওয়া এল ক্ল্যাসিকো ম্যাচের আগে বার্সাকে নির্ভারই বলা যায়।

ম্যানসিটি ও আর্সেনালের জয়

: ২২ মার্চ ২০১৫, রবিবার, ১২:৪৫:১৯

ওয়েস্ট ব্রুমকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠলো ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে তারা নিজেদের মাঠে জিতেছে ৩-০ গোলে। এ জয়ে তাদের পয়েন্ট ৩০ ম্যাচে ৬১। পেছনে ফেলেছে সমান ম্যাচে ৬০ পয়েন্ট পাওয়া আর্সেনালকে। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি।

শোভানিয়া ক্লাবের বড় জয়

: ২১ মার্চ ২০১৫, শনিবার, ২০:৫২:১১

পাইওনিয়ার ফুটবল লিগে বড় জয় পেয়েছে চট্রগ্রামের মাদারবাড়ী শোভানিয়া ক্লাব। আজ (শনিবার) আউটার স্টেডিয়ামে তারা ১০-০ গোলে লুৎফর রহমান ফুটবল একাডেমিকে পরাজিত করে। বাসাবো মাঠে ইলু স্মৃতি সংসদ ৩-১ গোলে হারিয়েছে কমিশনার শফিউদ্দিন স্মৃতি সংসদকে।

যুব দল-জামাল ম্যাচ রবিবার

: ২১ মার্চ ২০১৫, শনিবার, ১৮:৫৪:১৬

বাফুফের ইচ্ছে ছিল দেশের বাইরে অনুর্ধ্ব-২৩ ফুটবল দলকে গোটা দুয়েক প্রস্তুতি ম্যাচ খেলাতে। সে উদ্যোগে সফল না হয়ে বাফুফে যুব দলের জন্য মোহামেডান ও শেখ জামালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজন করে। প্রথম ম্যাচে লোডভিক ডি ক্রুইফের দল ২-০ গোলে পরাজিত হয় মোহামেডানের কাছে।

শুরুতেই মুখোমুখি দুই মাদ্রিদ

: ২০ মার্চ ২০১৫, শুক্রবার, ২২:২৭:১৬

চ্যাম্পিয়ন্স লিগের গতবারের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ একবার মুখোমুখি কোয়ার্টার ফাইনালেই। মাদ্রিদ ডার্বি আবারো ফরাসি যোদ্ধাদের ন্যায় লুইস এরিকের দিকে যুদ্ধ করতে ছুটে যাবে চ্যাম্পিয়ন্স লিগ সে দিকে তাকিয়ে আছে । আজ (শুক্রবার) যখন চ্যাম্পিয়নস লিগের ড্রয়ে নিশ্চিত হয়ে যায় রিয়াল মাদ্রিদের কঠিন পথ। কারন শুরুতেই যে প্রতিপক্ষ তাদেরই ছায়ামূর্তি অ্যাটলেটিকো।

সবার আগে ঢাকায় উজবেক যুব দল

: ২০ মার্চ ২০১৫, শুক্রবার, ২১:৩৩:৪০

এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অংশ নিতে সবার আগে ঢাকায় পৌছেছে উজবেকিস্তান যুব ফুটবল দল। আগামী ২৭ থেকে ৩১ মার্চ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ই’ গ্রুপের এ প্রতিযোগিতা।

বাপ্পীর ডাবল হ্যাটট্রিক

: ২০ মার্চ ২০১৫, শুক্রবার, ২০:৫১:১২

পাইওনিয়ার ফুটবল লিগে ডাবল হ্যাটট্রিক করেছেন মনসুর স্পোর্টিং ক্লাবের বাপ্পী। তার ৬ গোলে আজ (শুক্রবার) আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মনসুর স্পোর্টিং ক্লাব ১১-০ গোলে বিধস্ত করে ঢাকা একাদশকে।

বার্সা শেষ আটে, সিটির বিদায়

: ১৯ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১০:১০:২৬

নিজে গোল পাননি। তবে মেসি ঠিকই গোল করিয়েছেন সতীর্থ র‌্যাকিটিককে দিয়ে। ওই গোলেই ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়নন্স লিগের শেষ আটে জায়গা করে নিল বার্সেলোনা। এ নিয়ে টানা মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠলো কাতালানরা।

উজবেক যুবারা আসছে শুক্রবার

: ১৮ মার্চ ২০১৫, বুধবার, ২০:৫৪:৩৩

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ২৭-৩১ মার্চ অনুষ্ঠিতব্য এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অংশ নিতে শুক্রবার ঢাকা আসছে উজবেকিস্তান। ‘ই’ গ্রুপে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, সিরিয়া এবং উজবেকিস্তান।

মোহামেডানের কাছে যুব দলের হার

: ১৮ মার্চ ২০১৫, বুধবার, ১৭:৩৩:১৫

প্রস্তুতি ম্যাচে মোহামেডানের কাছে হেরে গেছে জাতীয় অনুর্ধ্ব-২৩ ফুটবল দল। আজ (বুধবার) বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান ২-০ গোলে হারিয়েছে ক্রুইফবাহিনীকে।
খেলার শুরুতেই মোহামেডানের গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা গোল করে এগিয়ে নেন সাদা-কালোদের।

হ্যাটট্রিকে অভিষেক সাবিনার

: ১৭ মার্চ ২০১৫, মঙ্গলবার, ১৯:৪৫:৩৭

হ্যাটট্রিক দিয়েই শুরু করলেন সাবিনা খাতুন। প্রথম নারী ফুটবলার হিসেবে কোনো বিদেশের ক্লাবে তার অভিষেক হলো দুর্দান্ত পারফরমেন্সে। ইতিহাস গড়া ম্যাচে বাংলাদেশের এ স্ট্রাইকার মাতালেন মালদ্বীপ।

মাঠে নামছেন সাবিনা

: ১৭ মার্চ ২০১৫, মঙ্গলবার, ১৬:১৯:২০

দেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশি কোনো ক্লাবে যোগ দিয়ে ইতিহাসের পাতায় আগেই নাম লিখিয়েছেন সাবিনা খাতুন। আর কয়েক ঘন্টা পরই পুর্নতা আসবে সে ইতিহাসে। আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টায় মালদ্বীপ পুলিশের হয়ে মাঠে নামবেন সাবিনা। প্রতিপক্ষ এম.ই.ই ক্লাব।

সিঙ্গাপুর নয়, মোহামেডান-জামাল

: ১৬ মার্চ ২০১৫, সোমবার, ২১:১৩:২৩

সিঙ্গাপুর অলিম্পিক দল নয়, যুব ফুটবলাররা প্রস্তুতি ম্যাচ খেলবে মোহামেডান ও শেখ জামালের বিপক্ষে। বাফুফে উদ্যোগ নিয়েছিল এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের আগে যুব দলকে সিঙ্গাপুর পাঠিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলানোর।

পাইওনিয়ার ফুটবল লিগ

: ১৬ মার্চ ২০১৫, সোমবার, ২০:৫৭:০১

চলমান পাইওনিয়ার ফুটবল লিগে আজকের (সোমবার) ১০ ম্যাচের ৯টিরই জয়-পরাজয় নির্ধারিত হয়েছে। ড্র হয়েছে একটি ম্যাচ। উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে গাজীপুর সিটি ফুটবল একাডেমি ২-০ গোলে খেলাঘর ক্রীড়া চক্রকে হারায়।

বেলের জোড়া গোলে জিতল রিয়াল

: ১৬ মার্চ ২০১৫, সোমবার, ১৩:৩০:৩৫

তিন সপ্তাহে একটি ড্র, দুটি হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলেনোর পেছনে চলে যাওয়া; স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের এতটাই করুণ অবস্থা! এমনকি অনেক সমর্থক তো রোনালদোকে পর্যন্ত সেরা একাদশে চাইছিলেন না আর। ধুয়ো ধ্বনিও শুনতে হয়েছিল তাকে।

অঘটনে হারল ম্যানসিটি

: ১৫ মার্চ ২০১৫, রবিবার, ১৩:৫১:৫১

কল্পনায়ও ছিল এমন অঘটনের মুখোমুখি হতে পারে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি। অথচ পয়েন্ট টেবিলের তলানীতে থাকা অখ্যাত ক্লাব বার্নলের কাছে ১-০ গোলে হেরে গেল ম্যানুয়েল পেলিগ্রিনির শিষ্যরা। শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে বার্নেলে’র মাঠ টাফ মুরে গিয়ে হার সত্ত্বেও লিগ টেবিলের দু’নম্বরেই থাকল ম্যানসিটি। তবে শীর্ষে থাকা চেলসির সঙ্গে ব্যবধান আরও বেড়ে যাওয়ার শংকায় পড়লো মানুয়েল পেলিগ্রিনির শিষ্যরা। ২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। দুই ম্যাচ কম খেলা চেলসির পয়েন্ট ৬৩।

মেসির জোড়া গোলে বার্সার জয়

: ১৫ মার্চ ২০১৫, রবিবার, ১০:১৩:৫৫

ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি যেমন এই মওসুমে এক অপরকে টপকে যাওয়ার খেলায় মেতেছেন। তেমনই রিয়াল মাদ্রিদ ও বার্সেলানাও মেতেছে লা লিগা টেবিলে একে অপরকে টপকে যাওয়ার লড়াইয়ে। শনিবার রাতে তেমনই লড়াইয়ের আঁচ পেলো দর্শকরা। রিয়ালকে আগেই টপকে গিয়েছিল বার্সা। শনিবার রাতে মেসির জোড়ায় এইবারকে ২-০ হারানোর পর রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল বার্সেলোনা।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add