: ২০ জানুয়ারি ২০১৬, বুধবার, ২১:৩৩:৩৭
জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের সিরিজের প্রথম দুটি জিতে বেশ নির্ভারই ছিল বাংলাদেশ। এশিয়া কাপ ও টোয়েন্টি২০ বিশ্বকাপকে সামনে রেখে তাই এ ম্যাচে ব্যাপক পরিবর্তন এনেছিল বাংলাদেশ। কিন্তু চার অভিষিক্তের দল নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হারতে হয়েছে বাংলাদেশকে। সফরকারীদের ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রান সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ। আর ৩১ রানে হেরে যাওয়ায় সিরিজ জিততে পরের ম্যাচের দিকেই তাকাতে হবে বাংলাদেশকে।
: ২০ জানুয়ারি ২০১৬, বুধবার, ১০:২৫:২০
২-০ ব্যবধানে এগিয়ে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বুধবার দুপুর তিনটায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। স্বভাবতই ম্যাচ জিতলে স্বাগতিক বাংলাদেশ ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতবে।
: ১৯ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার, ১৪:০৫:৪৩
শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসেরা পেরেরা টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করছেন। তবে তিনি ওয়ানডে ফরম্যাট এবং সীমিত ওভারের ম্যাচে খেলবেন বলে জানিয়েছেন।
: ১৯ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার, ১৩:৫৮:২৯
এখনও দু’ম্যাচ বাকি৷ তাঁর আগেই রবিবার ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচটি জিতে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ পকেটে পুরে নিয়েছে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া৷ আর সোমবার আরও এক চমক৷ ধোনিদের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের জন্য বহুদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটালেন শেন ওয়াটসন৷
: ১৯ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার, ১৩:৫৫:৫৬
দু’ ম্যাচ বাকি থাকতেই ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ পকেটে পুরে নিয়েছে অস্ট্রেলিয়া৷ তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য সোমবার দল ঘোষণা করলেন অসি নির্বাচকরা৷ টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন অ্যারন ফিঞ্চ৷ পাঁচ বছর পর জাতীয় দলে ফিরলেন শন টেইটও৷
: ১৮ জানুয়ারি ২০১৬, সোমবার, ২৩:২৩:৪৩
স্পট-ফিক্সিংয়ের দায়ে রাজস্থান রয়্যালসের ক্রিকেটার অজিত চান্ডিলাকে আজীবন ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই৷ পাশাপাশি মুম্বইয়ের হিকেন শাহকেও পাঁচ বছর বহিস্কার করল ভারতীয় ক্রিকেট বোর্ড৷
: ১৮ জানুয়ারি ২০১৬, সোমবার, ২৩:২২:২৮
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টোয়েন্টি২০ সিরিজ থেকে ছিটকে পড়েছেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। রবিবার খুলনায় দ্বিতীয় টোয়েন্টি২০ ম্যাচে ব্যাটিং করার সময় তিনি পায়ে আঘাত নিয়ে মাঠ ছাড়েন। মুশফিকের ব্যাপারে বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, ‘স্ক্যান করানোর জন্য সোমবার ঢাকায় যাবে মুশফিক। দুই-তিন সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হতে পারে। স্ক্যান রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে বলা যাবে। ’
: ১৮ জানুয়ারি ২০১৬, সোমবার, ২৩:২১:৫২
বিগ ব্যাশে উপস্থাপিকার ম্যাকলাফলিনকে অভিসারের প্রস্তাব দিয়ে বেশ বিতর্কিতই হয়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল। এমনকি তাকে বিগ ব্যাশ থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন অনেকেই। তবে সোমবার দিনটি ভালোই কেটেছে তার, টোয়েন্টি২০ ক্রিকেটে যুবরাজের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
: ১৭ জানুয়ারি ২০১৬, রবিবার, ২৩:৪১:৩৭
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের রীতিমত বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। মার্টিন গাপটিল ও কেনে উইলিয়ামসনের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে কিউইরা।
: ১৭ জানুয়ারি ২০১৬, রবিবার, ২৩:৪১:০৯
হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে দুই থেকে তিন সপ্তাহের জন্যে মাঠের বাইরে চলে গেলেন মুশফিকুর রহিম। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে সাব্বির রহমানের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ৫২ রান যোগ করে বাংলাদেশের রানের চাকা সচল রেখেছিলেন মুশফিকুর রহিম।
: ১৭ জানুয়ারি ২০১৬, রবিবার, ২১:২৮:২৪
ম্যাক্সওয়েল ছন্দে ফিরলে কী করতে পারেন তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনিদের৷ প্রথম ম্যাচে রান পাননি৷ দ্বিতীয় ম্যাচে রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন৷ এবার সঠিক সময়ে জ্বলে উঠলেন৷
: ১৭ জানুয়ারি ২০১৬, রবিবার, ২১:০০:০৪
ওয়াল্টন টি-টুয়েন্টি সিরিজের মাঝ পথে কিছুটা আয়েশী ভাব চলে আসতেই পারে টাইগারদের। আফ্রিকান এই দলটির বিপক্ষে অনায়াসে জয় পাওয়ার কৃতিত্বটাই তাদের ভিতর এমন হওয়াই স্বাভাবিক।
: ১৭ জানুয়ারি ২০১৬, রবিবার, ২০:৫৫:২৩
নতুন বছরেও জয়ের ধারায় রয়েছে বাংলাদেশ। গেলো বছর যাদের বিপক্ষে সিরিজ জিতে সাফল্যে ষোলকলা পূরন করেছিলেন মাশরাফি বাহিনী। চলতি বছরও সেই জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি সিরিজ জয়ের দ্বারপ্রান্তে। আজ খুলনায় আফ্রিকান এই দলটির বিপক্ষে চার ম্যাচের সিরিজের টানা দ্বিতীয় জয় পেলেন টাইগাররা।
: ১৬ জানুয়ারি ২০১৬, শনিবার, ২৩:৩৪:৪২
স্টুয়ার্ট ব্রডের মাত্র অসাধারণ এক স্পেলে তিন দিনেই জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ইংল্যান্ড। তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে অতিথিরা। ৭ উইকেটের এই জয়ে চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। আগামী শুক্রবার সেঞ্চুরিয়নে শুরু হবে চতুর্থ ও শেষ টেস্ট।
: ১৬ জানুয়ারি ২০১৬, শনিবার, ২৩:৩৩:৫০
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে ৩ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে শনিবার চট্টগ্রামে ১৬ রানে হারিয়েছে সফরকারীদের।
: ১৬ জানুয়ারি ২০১৬, শনিবার, ২৩:৩৩:১৯
জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়ে দারুনভাবে এগিয়ে রয়েছে বাংলাদেশ। রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে স্বাগতিক এবং সফরকারী দু’দল। এই ম্যাচে মাশরাফিদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ। আবার জিম্বাবুয়ের সামনে সুযোগ হলো সমতায় ফেরার।
: ১৫ জানুয়ারি ২০১৬, শুক্রবার, ২১:৩০:৩৯
ওয়াকার প্রতিচ্ছবি গ্যাবায়। স্কোরবোর্ডে তিনশোর বেশি রান তুলেও হারল ভারত। শুক্রবার ব্রিসবেনে দ্বিতীয় ওয়ানডেতে সাত উইকেটের বিশাল ব্যবধানে হারল টিম ধোনি। বোলারদের অসহায় পারফরম্যান্সে অস্ট্রেলিয়া ফের পরাভূত হলো ভারত। গ্যাবায় জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া৷
: ১৫ জানুয়ারি ২০১৬, শুক্রবার, ২১:২৮:০১
নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের জার্সি গায়ে চাপালেনর মোহাম্মদ আমির। আমিরি প্রত্যাবর্তনে জয় দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করল তার দল পাকিস্তানও।
: ১৫ জানুয়ারি ২০১৬, শুক্রবার, ২০:৩৭:২৭
চার উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে টি২০ সিরিজ দারুন সূচনা করলো বাংলাদেশ। একই সঙ্গে বছরের শুরুটাও হলো দুর্দান্ত। বছরের প্রথম ম্যাচেই জয় তুলে নিল মাশরাফি অ্যান্ড কোং। জিম্বাবুয়ের বিরুদ্ধে জিতেই এশিয়া কাপ এবং বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। এলটন চিগুম্বুরাদের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড বেশ ভাল। সেটাই তাতাচ্ছে পুরো দলকে।
: ১৪ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ২৩:৩৯:১৭
দ্বিতীয় দিনই ৮২ রানের জুটি গড়ে বড় রানের ইঙ্গিত দিয়েছিলেন লিটন কুমার দাস এবং অলক কাপালি। ৬১ রানে অপরাজিত ছিলেন লিটন। আর ৩১ রানে অপরাজিত ছিলেন অলক কাপালি। তৃতীয় দিনে এসে সেন্ট্রাল জোনের সামনে বিশাল জুটি গড়ে তোলেন তারা দু’জন। ২১০ রানের বিশাল জুটি। এই জুটিতে ভর করেই বিসিএলের প্রথম লেগে বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে ইস্ট জোন।
For add
For add
For add
For add