: ৮ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার, ২৩:৪৭:০৫
যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার সকাল ৯টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত এবং শ্রীলংকা।
: ৮ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার, ২৩:৪১:০৭
আগের দুই ম্যাচেই ব্যাট হেসেছিল তামিম ইকবালের, ফিফটি করেছিলেন দুটিতেই। তার দল পেশোয়ার জালমিও জয় পেয়েছিল দুই ম্যাচেই। তবে পাকিস্তান সুপার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে ব্যাট হাসেনি বাংলাদেশের সেরা ওপেনারের। এবার তার দলও জয় পায়নি। কোয়েটা গ্ল্যাডিয়েটরসের কাছে পেশোয়ার হেরে গেছে ৩ উইকেটে।
: ৭ ফেব্রুয়ারি ২০১৬, রবিবার, ২২:৪৪:৪৪
স্বাগতিক বাংলাদেশ ও ভারতের পর আইসিসি অনুর্ধ-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। আজ (রবিবার) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তারা ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড অনুর্ধ-১৯ দলকে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটি আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হবে। সেখানে মুখোমুখী হচ্ছে পাকিস্তান ওয়েস্ট-ইন্ডিজ।
: ৬ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ২৩:০৫:৪৫
ওয়ার্নার, উসমান এবং মার্শের হাফ সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। শনিবার ওয়েলিংটনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮১ রান করে তুলেছিল নিউজিল্যান্ড।
: ৬ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ২২:৪৪:৫৫
ভারতই আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অন্যতম সেরা দল তা আবারো প্রমাণ করেছে। কোয়ার্টার ফাইনালে আকাশে উড়ে ওঠা নামিবিয়াকে মাটিতে নামিয়ে এনেছে। পেয়েছে বড় জয়। সঙ্গে দ্বিতীয় দল হিসেবে পেয়েছে সেমিফাইনালের টিকিট। শনিবার যুব আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ১৯৭ রানের বড় জয় পেয়েছে তারা। ভারতের ৩৪৯ রানের জবাবে ১৫২ রানে ালআউট হয়েছে নামিবিয়া।
: ৬ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ১৮:০৪:৫৪
আইপিএলে দল পাবেন এটা প্রায় নিশ্চিতই ছিল। তবে দেখার বিষয় ছিল মুস্তাফিজুর রহমানের মূল্য কত ওঠে। শেষ পর্যন্ত ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য থেকে দরাদরির মাধ্যমে ১ কোটি ৪০ লাখ রুপিতে (১ কোটি ৬২ লাখ টাকা) মুস্তাফিজকে কিনে নিলো সানরাইজার্স হায়দারাবাদ।
: ৬ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ১৭:৫৮:১৮
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শুরুতেই ব্যাট হেসেছে সাকিব আল হাসান ও তামিম ইকবালের। নিজ নিজ দলের প্রথম ম্যাচে দুজনই ফিফটি করেছেন। সাকিব তো বল হাতেও জাদু দেখিয়েছেন।
: ৫ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, ১৮:৫৭:১১
সবুজ পতাকা সঙ্গে জয়ধ্বনি। ৬ উইকেটে দুরন্ত জয় বাংলাদেশ যুব টাইগারদের। নেপালের করা ২১১ রানের জবাবে মেহেদী হাসান মিরাজ আর জাকির হাসানের দুর্দান্ত দুটি হাফ সেঞ্চুরিতে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।
: ৪ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ২১:২৫:১৫
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দুবাই গেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। আজ (বৃহস্পতিবার) বিকেলে তারা দুবাই পৌছেছেন। সাকিব, মুশফিক ও তামিমের পিএসএল অভিযান শুরু হবে একদিন আগামীকাল (শুক্রবার)। সাকিব-মুশফিকের করাচি
: ৪ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ১৯:৫৫:৪৫
নিজস্ব প্রতিবেদক : তিন মোড়ল! কি দারুণ নাম পেয়েছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে এ নাম আর থাকছে না এ ৩ দেশের। হারাচ্ছে একতরফা […]
: ৩ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ২১:৫১:২২
আগামী ৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (বুধবার) সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে এ দল ঘোষণা করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপ রয়েছে ঘরের মাঠে।
: ১ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার, ১৯:০০:৫২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রথম বিভাগ ক্রিকেট লিগ আজ (সোমবার) চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছে। সকালে লিগ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক […]
: ৩১ জানুয়ারি ২০১৬, রবিবার, ২১:৪৮:৪৩
পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম নিয়ে সাবেকরা আগেই সমালোচনায় জেগে উঠেছিলেন। সেখানে এবার ঝর বইয়ে দেওয়া সুযোগ সৃষ্টি হয়েছে। দ্বিতীয় এবং শেষ ম্যাচেও হেরেছে পাকিস্তান। আজ (রবিবার) সিরিজের তৃতীয় ওয়ানডেতে কিউইদের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩ উইকেটে হেরেছে সফরকারীরা।
: ৩১ জানুয়ারি ২০১৬, রবিবার, ২১:২৪:১৬
খুলনা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। আজ (রবিবার) বিকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন মাশরাফি-তামিম-সাকিবরা। এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় ম্যাচ খেলেছে বাংলাদেশ দল।
: ৩১ জানুয়ারি ২০১৬, রবিবার, ২০:৪৫:৩৬
বাংলাদেশে বসছে এশিয়া কাপের ১৩তম আসর। টানা তিন বারের মতো এশিয়া কাপের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে এই আসরের সবগুলো ম্যাচ সন্ধ্যা ৭টা থেকে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
: ৩১ জানুয়ারি ২০১৬, রবিবার, ১৯:৫৬:০৪
অবৈধ বোলিং অ্যাকশন প্রমাণিত হওয়ায় শেষ পর্যন্ত নিষিদ্ধই হয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্পিনার সঞ্জিত সাহা। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তার বোলিং নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। নিয়ম অনুযায়ী এই স্পিনারের বোলিং অ্যাকশনের ভিডিও বিশ্লেষণ করে আইসিসির বিশেষজ্ঞ প্যানেল।
: ৩১ জানুয়ারি ২০১৬, রবিবার, ১৯:১৮:৫৫
ওয়ান ডে সিরিজ হারের প্রতিশোধটা টি-টোয়েন্টিতে ভালোভাবেই নিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার কাছে ভারত সিরিজ হেরেছিল ৪-১ ব্যবধানে। টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছে অতিথিরা। আজ (ররিবার) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেট হারিয়েছে ভারত।
: ৩১ জানুয়ারি ২০১৬, রবিবার, ১৮:৪৮:৩৭
স্কটল্যান্ডকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জুনিয়র টাইগাররা জিতেছে ১১৪ রানে। গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়ে নামিবিয়াও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
: ৩০ জানুয়ারি ২০১৬, শনিবার, ২০:১৯:২৪
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডবধ, দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড-যুব বিশ্বকাপ ক্রিকেটে নেপালের চমক চলছেই। নিউজিল্যান্ডকে হারানোর পর অনেকেই বলেছিলেন ‘অঘটন’। কিন্তু পরের ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে হিমালয়ের দেশটি প্রমান করেছে তারা ভালো কিছু দেখাতেই এসেছে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তারা জিতেছে ৮ উইকেটে। টানা দুই ম্যাচ দাপুটে জিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোল নেপাল।
: ৩০ জানুয়ারি ২০১৬, শনিবার, ১৮:০৩:১৮
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার লিগ নিশ্চিত করেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। বি গ্রুপের খেলায় কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান এবং অন্য ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে শীলঙ্কা।
আজ (শনিবার) সিলেট জেলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে কানাডার তরুণরা। দলীয় মাত্র দুই রানে হাসান মোহসিনের বলে ওপেনার থুরসান্ত আনান্থারাজাহকে
For add
For add
For add
For add