: ২৭ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, ১৮:৫১:২৩
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজারামপুর, নামোশংকরবাটী ও আজাইপুর এলাকাবাসী আয়োজিত রাজারামপুর ফুটবল মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে কাটাবাগনও আজাইপুর। আজ (বৃহষ্পতিবার) অনুষ্ঠিত খেলায় কাটাখালি হ্যাপি ফুটবল দল ২-১ গোলে এফ.সি মহুরীপাড় কে পরাজিত করে।
: ২৭ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, ১৮:৩৮:২৬
বাংলাদেশের ফুটবল ইতিহাসে নতুন একটি পাতা সৃষ্টি হবে ৩ সেপ্টেম্বর। ওই দিন পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ। ঐতিহাসিক এ ম্যাচের প্রস্তুতি হিসেবে মামুনুলরা একটি প্রীতি ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে ২৯ আগস্ট। নিজেদের ঝালাই করে নেয়ার সে ম্যাচ খেলতে মামুনুলরা
: ২৭ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, ১৮:২২:৪১
চ্যাম্পিয়নস লিগে প্লে অফে দ্বিতীয় লেগে ক্লাব ব্রুগের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানইউর বড় জয়ে বড় অবদান ওয়েন রুনির। হ্যাটট্রিক করেছেন এ অভিজ্ঞ স্ট্রাইকার। দুই লেগ মিলিয়ে ৭-১ গোলে জিতে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলো দলটি।
: ২৭ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, ১৮:০২:১৭
সেমিফাইনালে থেমে গেলো বাংলাদেশের সাফ যুব ফুটবল মিশন। আজ (বৃহস্পতিবার) কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ সাডেন ডেথে ৪-৩ গোলে হেরেছে ভারতের কাছে। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর সরাসরি টাইব্রেকার নির্ধারিত হয় দ্বিতীয় সেমিফাইনালের ভাগ্য।
: ২৬ আগস্ট ২০১৫, বুধবার, ২২:২২:২২
উদ্দেশ্য অস্ট্রেলিয়া। ৩ সেপ্টেম্বর পার্থে স্বাগতিদের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ। ঐতিহাসিক এ ম্যাচের প্রস্তুতি হিসেবে মামুনুলরা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে ২৯ আগস্ট। নিজেদের ঝালাই করে নেয়ার সে ম্যাচ খেলতে আজ (বুধবার) মধ্য রাতে মালয়েশিয়া যাত্রা করবে জাতীয় ফুটবল দল।
: ২৬ আগস্ট ২০১৫, বুধবার, ২১:১৪:০৬
সেইলর বাফুফে জাতীয় অনুর্ধ-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে আজকের (বুধবার) ম্যাচে জিতেছে ফেনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ফেনী ৩-০ গোলে হারায় সিলেট জেলা দলকে। বিজয়ী দলের আলী, শামসুল ও তামিম একটি করে গোল করে। এছাড়া আবাহনী মাঠে
: ২৬ আগস্ট ২০১৫, বুধবার, ২১:০৬:২৯
আগামী ১৬-২০ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য এএফসি অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাছাই পর্বের ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
: ২৬ আগস্ট ২০১৫, বুধবার, ১২:১৭:১৬
ফিরতি লেগে হেরেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্ব টপকিয়ে গ্রুপপর্বে জায়গা করে নিয়েছে ভ্যালেন্সিয়া। মঙ্গলবার মোনাকোর কাছে ২-১ গোলে হেরেছে স্প্যানিশ ক্লাবটি। মোনাকোর মাঠে দ্বিতীয় লেগে তারা ২-১ গোলে হারলেও গ্রুপপর্বে জায়গা পেতে সমস্যা হয়নি প্রথম লেগে ৩-১ ব্যবধানে জয়ী হওয়ায়।
: ২৫ আগস্ট ২০১৫, মঙ্গলবার, ১৯:৩৩:৫৯
প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। হোক সেটা ফুটবল, ক্রিকেট, হকি কিংবা অন্য কোনো খেলায়। সে ম্যাচ ঘিরে অন্যরকম এক রোমাঞ্চই কাজ করবে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে। দ্বিপাক্ষিক, টুর্নামেন্ট কিংবা বিশ্বকাপ-সব কিছু মিলিয়ে ক্রিকেটে দুই দেশের সাক্ষাত এখন নতুন কিছু নেই। ক্রিকেটের এ পরাশক্তির বিপক্ষে বাংলাদেশের জয়ের স্বাদও
: ২৫ আগস্ট ২০১৫, মঙ্গলবার, ১৩:৩৬:১১
নেইমারকে নিয়ে গুঞ্জনের ডালপালা ভালোই গজাচ্ছে। সেটা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। ইংলিশ জায়ান্টরা ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে ভেড়াতে যেন উঠেপড়ে লেগেছে। তবে এটাকে গুঞ্জন হিসেবেই দেখছেন বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ। তিনি বলেছেন,‘ বার্সেলোনা চাচ্ছে ন্যু ক্যাম্প থেকেই যেন অবসর নেন নেইমার।’
: ২৫ আগস্ট ২০১৫, মঙ্গলবার, ১২:০৯:২০
এইতো গেলো মৌসুমে এসি মিলান ছেড়ে লিভারপুলে যোগ দিয়েছিলেন মারিও বালোতেল্লি। এক মৌসুম পরই তিনি আবার ফিরছেন পুরোনো ক্লাব এসি মিলানে। তার এ ফিরে আসাটা অবশ্য এক বছরের জন্য ধারে। ২৫ বছর বয়সী এ স্ট্রাইকারের ফিরে আসার খবর নিজেদের অফিসিয়াল টেলিভিশন চ্যানেলে নিশ্চিত করছে ইতালিয়ান জায়ান্টরা।
: ২৫ আগস্ট ২০১৫, মঙ্গলবার, ১১:৪৪:২০
আক্রমন-পাল্টা আক্রমন ছিল। গোলের সুযোগও পেয়েছিল দুই দল। কিন্তু আর্সেনাল কিংবা লিভারপুল কোনো দলই খুঁজে পায়নি প্রতিপক্ষের জাল। তাই গোলশূন্য ড্র হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দলের এই হাইভোল্টেজ ম্যাচটি। ইনজুরিতে লিভারপুলের নিয়মিত অধিনায়ক জর্ডান হেন্ডারসন ও মিডফিল্ডার অ্যাডাম লাল্লানা।
: ২৪ আগস্ট ২০১৫, সোমবার, ২০:০৯:১১
সেইলর বাফুফে জাতীয় অনুর্ধ-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের আজকের (সোমবার) খেলায় জিতেছে সিলেট ও ফেনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পিছিয়ে পড়েও দারুন জয় কুড়িয়ে নিয়েছে সিলেট জেলা দল। তারা ২-১ গোলে হারায় নাটোর জেলা দলকে। বাদল ম্যাচের ৪ মিনিটে গোর করে নাটোরকে এগিয়ে দেয়
: ২৪ আগস্ট ২০১৫, সোমবার, ১৯:৫৮:০৭
একটি করে ম্যাচ জিতে দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগে। বাংলাদেশ-নেপালের লড়াইটা ছিল গ্রুপ সেরা হওয়ার। সে লড়াইয়ে হেরে গেছে লাল-সবুজ জার্সিধারীরা। আজ (সোমবার) কাঠমান্ডুতে অনুষ্ঠিত গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হেরে গেছে ইনজুরি সময়ে আত্মঘাতী গোলে। প্রথমার্ধে ম্যাচের স্কোর ছিল ১-১।
: ২৪ আগস্ট ২০১৫, সোমবার, ১৩:১২:৫৭
প্রথম ম্যাচের অঘটনের শিকার হয়েছে জুভেন্টাস। ইতালিয়ান লিগের প্রথম ম্যাচে তারা হেরে গেছে উদিনেসের কাছে। ৭৮ মিনিটে উদিনেসের গোলটি করেছেন দলের ফরাসি স্ট্রাইকার চিরিল থেরু। হার দিয়ে সিরি এ শুরু করেছে এসি মিলান ও নাপোলিও।
: ২৪ আগস্ট ২০১৫, সোমবার, ৩:২৪:১৬
মৌসুমের প্রথম ম্যাচটা ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা দিয়ে শুরু হলো বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের। লুইস সুয়ারেজের গোলে বার্সা কোনমতে রক্ষা পেলেও, বাঁচতে পারেনি রিয়াল মাদ্রিদ। স্পোর্টিং গিজনের মাঠে গিয়ে গোলশূন্য ড্র করে এসেছে লজ ব্লাঙ্কোজরা। একই সঙ্গে রাফায়েল বেনিতেজের অভিষেকটা হলো একেবারেই হতাশার।
: ২৩ আগস্ট ২০১৫, রবিবার, ২৩:৪৯:৪৮
ম্যাঞ্চেস্টার সিটি প্রিমিয়ার লিগ জিততে ঠিক কতটা মরিয়া সেটা প্রতি ম্যাচেই প্রমাণ পাওয়া যাচ্ছে৷ ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ৩-০ গোলে হারিয়ে লিগ শুরু করা ম্যানুয়েল পেলিগ্রিনির শিষ্যরা দ্বিতীয় ম্যাচে চ্যাম্পিয়ন চেলসিকেও একই ব্যবধানে হারিয়েছিল৷ রোববার মৌসুমের তৃতীয় ম্যাচে এভার্টনকে ২-০ গোলে হারিয়ে লিগে জয়ের হ্যাটট্রিক করল সিটি৷
: ২৩ আগস্ট ২০১৫, রবিবার, ২৩:৪৯:১৩
এলেন, দেখলেন এবং জয় করলেন৷ বার্সেলোনাকে ত্রিমুকুট পরিয়ে চেলসিতে এসেই জ্বলে উঠলেন পেদ্রো রদ্রিগেজ৷ চেলসির হয়ে অভিষেক ম্যাচেই গোল করলেন এবং করালেন৷ রোববার পেদ্রো ছাড়াও দিয়েগো কস্তা এবং আজপিলিকুয়েতার গোলে ওয়েস্ট ব্রমউইচকে ৩-২ হারাল গতবারের চ্যাম্পিয়ন চেলসি৷ একই সঙ্গে লিগে প্রথম জয়েরও দেখা পেলো ব্লুজরা। প্রথম ম্যাচে সোয়ানসি সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করার পর গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে হারতে হয়েছিল মোরিনহোর দ্য ব্লুজদের৷
: ২৩ আগস্ট ২০১৫, রবিবার, ২২:০৫:৫৯
আজ (রবিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে সেইলর অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবলের চূড়ান্ত পর্ব। শুভ সূচনা করেছে ঢাকা এবং নারায়ণগঞ্জ জেলা। উদ্বোধনী দিনে ঢাকা ২-১ গোলে পরাজিত করেছে যশোরকে। বিজয়ী দলের রুবেল ও ইমন গোল করেছেন। যশোর জেলার বনি ইনজুরি টাইমে একটি গোল শোধ করেছেন।
: ২৩ আগস্ট ২০১৫, রবিবার, ১২:৪১:৩৮
জয় দিয়ে স্প্যানিশ লা লিগা শুরু করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার রাতে তারা ১-০ গোলে হারিয়েছে লাস পালমাসকে। ১৬ মিনিটে জয়সূচক গোলটি করেছেন অ্যান্টোনি গ্রিজম্যান।
For add
For add
For add
For add