: ৮ নভেম্বর ২০১৫, রবিবার, ২১:৩০:৪০
দারুন বছরে আরেকটি সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ আগামীকাল (সোমবার)। জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। চলতি বছর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে পরাস্ত করেছে বাংলাদেশ। এবার সামনে জিম্বাবুয়ে। গত বছরের নভেম্বরে এই জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৫-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
: ৮ নভেম্বর ২০১৫, রবিবার, ২০:৫৮:০১
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্সের জার্সির স্বত্ব পেয়েছে ক্যাবলস কোম্পানি প্রতিষ্ঠান বিবিএস ক্যাবলস। এ উপলক্ষ্যে আজ (রবিবার) রাজধানীর গুলশানে রংপুর রাইডার্সের কার্যালয়ে চুক্তি সাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
: ৮ নভেম্বর ২০১৫, রবিবার, ২০:০৯:৫৬
সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব আল হাসান। তাই জিম্বাবুয়ে সিরিজের বাকি ম্যাচগুলো খেলা হচ্ছে না তার। সাকিবের জায়গায় দলে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
: ৮ নভেম্বর ২০১৫, রবিবার, ১৯:০৩:৩২
জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প শুরুর আগে থেকেই ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন সাকিব। অনুশীলনে যোগ দিয়েই সাকিব অবশ্য আগেই জানিয়ে রেখেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে দু’একটি ম্যাচ মিস করতে পারেন। তিনি মিস করছেন সিরিজের বাকি ম্যাচগুলো। কারণ সন্তান সম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে
: ৭ নভেম্বর ২০১৫, শনিবার, ২০:৪০:০৭
সহজ জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে সফরকারীরা জিতলেও আসলে লড়াইয়ে পাত্তাই পায়নি মাশরাফিদের কাছে। আজ (শনিবার) মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম একদিনের ম্যাচে জিম্বাবুয়েকে ১৪৫ রানে হারিয়েছে বাংলাদেশ।
: ৭ নভেম্বর ২০১৫, শনিবার, ১৮:৫৯:২৭
মুশফিকুর রহিমের দুর্দান্ত এক সেঞ্চুরি। সঙ্গে বিধ্বংসী হাফ সেঞ্চুরি সাব্বির রহমানের। এ দু’জনের অসাধারণ দুটি ইনিংসের ওপর ভর করেই জিম্বাবুয়ের সামনে প্রথম ওয়ানডেতে ২৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তুলেছে বাংলাদেশ। ১০৭ রান করেন মুশফিক। সাব্বির করেন ৫৭ রান।
: ৭ নভেম্বর ২০১৫, শনিবার, ১৪:০৫:৩২
টস ভাগ্যটা ভালো হলো না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। কয়েন নিক্ষেপে হেরে গেলেন তিনি। টসজিতে অবশ্য ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুম্বরা।
: ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার, ২১:২২:৫৯
ঘরের মাঠে আফগানিস্তানের মতো দলের কাছে ওয়ানডে এবং টি২০ সিরিজে লজ্জাজনক হার। সেই হারের দুঃস্বপ্ন ভুলতে বাংলাদেশের বিপক্ষে সিরিজকেই বেছে নিয়েছে জিম্বাবুয়ে। তারওপর, ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয়, সফরকারীদের মনে আশার বীজ বপন করে দিয়েছে। সুতরাং, জয় তারা প্রত্যাশা করতেই পারে। সংবাদ সম্মেলনে সে কথাই জানালেন জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুম্বুরা।
: ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার, ২১:১৬:১৪
ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আক্তারকে সামলাতে হয়েছিল লিটল মাস্টার শচীন টেন্ডুলকারকে। তবে এবার শচীনের নেতৃত্বে একই দলে খেলতে যাচ্ছেন শোয়েবকে। শোয়েব-শচীনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারাও।
: ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার, ২১:০৯:৪৫
প্রথম ইনিংসে রান পাননি ওপেনার শিখর ধাওয়ান৷শূন্য রানে আউট হয়েছিলেন৷ দ্বিতীয় ইনিংসেও একই পরিণতি ধাওয়ানের৷ দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে আউট হয়ে গেলেন এই ভারতীয় ওপেনার৷ তবে প্রথম ইনিংসের মতো রান পেলেন মুরলি বিজয়। তিনি দ্বিতীয় ইনিংসে ৪৭ রান করলেন তনি৷
: ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার, ২০:৫৮:০০
প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে ছিলেন মাশরাফি, মুশফিক, সাব্বির, ইমরুল কায়েসদের মতো ক্রিকেটাররা। তবুও হারতে হয়েছিল ৭ উইকেটের বিশাল ব্যবধানে। তবে, প্রস্তুতি ম্যাচের এই হারকে ভূলে গিয়ে আসল লড়াইয়ে জিততে বদ্ধপরিকর মাশরাফি বাহিনী। সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামীকাল শনিবার মাঠে নামছে বাংলাদেশ দল। দুপুর ১টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি।
: ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার, ১৭:৩৬:০৯
গ্যাবা টেস্টে বেশ ভালোভাবেই রাজত্ব চালিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিনের পর দ্বিতীয় দিনটাও নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। ৫৫৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করার পর দ্বিতীয় দিনের শেষ বিকেলে ১১৮ রান না করতেই ৫ উইকেট তুলে নেয় নিউজিল্যান্ডের। এখনও কিউইরা পিছিয়ে ৩৯৯ রান। ফলোঅন এড়াতে প্রয়োজন আরও ১৯৯ রান।
: ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার, ১৭:০৮:১৪
ভারতের মতোই প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়লো দক্ষিণ আফ্রিকা। বৃথা গেল ডি ভিলিয়ার্সের ৬৩ রানে লড়াকু ইনিংসও৷ ভারতের ২০১ রানের ইনিংসও টপকাতে পারল না প্রোটিয়ারা৷ মাত্র ১৮৪ রানেই অলআউট হয়ে গেলো দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস৷
: ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার, ১২:৪৫:২৫
তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে ২-০ ব্যবধােন হারিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দু’নম্বরে উঠে এল পাকিস্তান৷ সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে অ্যালিষ্টার কুকের দলকে ১২৭ রানে হারিয়েছিল পাক ক্রিকেট দল৷
: ৫ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ২১:৫৪:৪৬
সিরিজ হার এড়াতে শারজা টেস্টে ইংল্যান্ডের জয়ের বিকল্প ছিল না। অথচ জয় তো দুরে থাক, প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারলো না তারা। উল্টো পাকিস্তানের স্পিন ঘূর্ণিতে ২৮৪ রানের লক্ষ্যে নেমে ১৫৬ রানেই গুটিয়ে গেলো ইংলিশরা। দাপুটে জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নেয় মিসবাহ-ইউনিসরা।
: ৫ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ২১:০৮:৩৫
দেশের মাটিতে ভারতকে প্রথম নেতৃত্ব দিতে নামা টেস্ট ক্যাপ্টেন বিরাট কোহলির জন্মদিনটা মোটেই ভাল গেল না। এমনিতেই প্রেমিকা অনুষ্কা শর্মার আসার কথা থাকলেও আসেননি। তার উপর মাত্র এক রান করে টেস্ট অভিষেক হওয়া প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে কভারে ডিন এলগারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। অসাধারণ ক্যাচ নিলেন দুর্ধর্ষ ডিন এলগার।
: ৫ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৮:১৫:০৩
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে হেরেছে মাশরাফির নেতৃত্বাধনীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। আজ (বৃহস্পতিবার) খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বিসিবি একাদশকে ৭ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা বোলারদের হাতে বল তুলে দেন। বিসিবি একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮
: ৫ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৬:৫৩:৫২
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সুযোগ পেয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু বাম পাঁজরের ব্যথার কারণে খেলতে পারছেন না তিনি। তার সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। তাই তার পরিবর্তে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে সুযোগ পেয়েছেন বাঁহাতি ইমরুল কায়েস। আজ (বৃহস্পতিবার) ফতুল্লা খান সাহেব ওসমান আলী
: ৪ নভেম্বর ২০১৫, বুধবার, ১৯:১৮:৫৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে লোগো ও জার্সি উন্মোচন করেছে । আজ (বুধবার) রাজধানীর একটি অভিজাত হোটেলে ৯ জন স্থানীয় ক্রিকেটারদের উপস্থিতিতে দলটির লোগো উন্মোচন করা হয়। লোগো উন্মোচন করেন বিসিবি ও আইসিসির সাবেক সভাপতি এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান পারমর্শক আ হ ম মুস্তফা কামাল।
: ৩ নভেম্বর ২০১৫, মঙ্গলবার, ২৩:২২:১৯
ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের (লংগার ভার্সন) শিরোপা জিতে নিয়েছে খুলনা বিভাগ। জাতীয় লিগে এটি তাদের চতুর্থ শিরোপা জয়। মঙ্গলবার ষষ্ঠ ও শেষ রাউন্ডের খেলা শেষ হওয়ার মধ্য দিয়ে পর্দা নেমেছে এবারের জাতীয় লিগের।
For add
For add
For add
For add