for Add

ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

রক্ষণভাগের দুর্বলতায় শুরুর ছন্দ ধরে রাখতে পারল না বাংলাদেশ। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেপাল এগিয়ে গেল দুই গোলে। দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষরক্ষা হলো না জেমি ডের শিষ্যদের। ত্রিদেশীয় কাপের ফাইনালে হেরে ভেঙে গেল তাদের শিরোপা জয়ের স্বপ্ন।

কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। বিরতির আগে আয়োজকদের হয়ে একটি করে গোল করেন সংযোগ রায় ও বিশাল রায়। বিরতির পর বাংলাদেশের হয়ে ব্যবধান কমান মাহবুবুর রহমান সুফিল।

সবশেষ ২০০৩ সালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তাদের সামনে ছিল দীর্ঘ দেড় যুগের শিরোপা খরা ঘোচানোর সুযোগ। কিন্তু বিবর্ণ পারফরম্যান্সে অপেক্ষা আরও বাড়ল।

ম্যাচের শুরুর দিকে আধিপত্য বিস্তার করে ফেলে নেপাল। ১২তম মিনিটে ডান প্রান্ত থেকে একটি ক্রস ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারেননি ত্রিদেব গুরাং। পরে বল বিপমুক্ত করেন বাংলাদেশের ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি। পাঁচ মিনিট পর নেপালের দারুণ একটি সুযোগ কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

তবে কর্নার থেকে পরের মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। রাকিব হোসেন বল পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হন। ফিরতি শটে ডান প্রান্ত দিয়ে বল জালে পাঠান অরক্ষিত সংযোগ। ২৮তম মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। তবে অধিনায়ক জামাল ভূঁইয়ার নেওয়া কর্নারে ঠিকমতো মাথা ছোঁয়াতে পারেননি কেউ।

রাফির ভুলে ৩০তম মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করতে পারত নেপাল। আলগা বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েন অঞ্জন বিস্তা। জিকো গোলপোস্ট ছেড়ে এগিয়ে আসায় তার মাথার উপর দিয়ে চিপ করেন এই ফরোয়ার্ড। তবে তা চলে যায় ক্রসবারের একটু উপর দিয়ে।

সমতায় ফিরতে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করে বাংলাদেশ। ৩৬তম মিনিটে জামালের ফ্রি-কিকে মেহেদী হাসানের হেড পোস্টের উপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। উল্টো পাঁচ মিনিট পর আরেক গোল হজম করে বাংলাদেশ। রণজিত ধিমালের কাছ থেকে বল পেয়ে সংযোগ বল বাড়ান বিশালকে। বাকিটা নিখুঁতভাবে সারেন এই মিডফিল্ডার।

মরিয়া হয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে তিনটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ। সুমন রেজা, রিমন হোসেন ও মেহেদী হাসান রয়েলের জায়গায় যথাক্রমে টুটুল হোসেন বাদশা, ইয়াসিন আরাফাত ও মাহবুবুর রহমান সুফিলকে নামান তিনি। এতে কিছুটা হলেও ছন্দ ফেরে বাংলাদেশের খেলায়।

৬৭তম মিনিটে ইয়াসিনের দূরপাল্লার শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। চাপ ধরে রেখে ৮২তম গোল আদায় করে নেয় বাংলাদেশ। জামালের কর্নারে হেড করে সুফিল ভেদ করেন নিশানা। আসরে এটাই বাংলাদেশের প্রথম গোল। লিগ পর্বের প্রথম ম্যাচে আত্মঘাতী গোলে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়েছিল তারা। নেপালের সঙ্গে দ্বিতীয় ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র।

সমতায় ফেরার উপলক্ষ পেলেও বাকি সময়টাতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ফলে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। নেপালের সঙ্গে শেষ চার ম্যাচে এটি বাংলাদেশের প্রথম হার। সেটাই এলো শিরোপা নির্ধারণী মঞ্চে!

Tags: , , , , ,

সব সংবাদ

জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add