for Add

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১ এপ্রিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি গেমস আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের সব আয়োজন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। গেমস চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।

রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটোরিয়ামে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি গেমস উদ্বোধন করবেন।’

অনুষ্ঠানে ‘বাংলাদেশের খেলাধুলার উল্লেখযোগ্য সাফল্য গাথা’ এবং ‘খেলাধুলায় বাংলাদেশ’ ভিজুয়াল প্রদর্শনীসহ দৃষ্টিনন্দন উদ্বোধনী অনুষ্ঠান হবে।

কেবল রাজধানীতে নয়, গেমসের খেলা সাত বিভাগের সাত জেলায় হবে। মোট ৩১ ডিসিপ্লিনের খেলা ২৯ ভেন্যুতে আয়োজন করা হবে। ঢাকার বাইরের খেলাগুলোর মধ্যে আরচারি গাজীপুরে, নারী ক্রিকেট সিলেটে (সমাপ্ত), পুরুষ ক্রিকেট বরিশালে, ফুটবল কুমিল্লায়, কারাতে বান্দরবানে, রাগবি রংপুরে, টেনিস রাজশাহীতে, ভলিবল নড়াইলে ও ভারোত্তোলন ময়মনসিংহে অনুষ্ঠিত হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ গেমসের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস।’ যে কারণে গেমসের মশাল গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার বঙ্গবন্ধুর সমাধিস্থল থেকে যাত্রা শুরু করবে।

বিওএর সভাপতি জেনারেল আজিজ আহমেদ মশাল প্রজ্বলন করে তুলে দেবেন মহাসচিব সৈয়দ শাহেদ রেজার হাতে। তারপর বর্ণাঢ্য মোটরর‍্যালির মাধ্যমে মশাল ঢাকায় আনা হবে। ঢাকায় মশাল গ্রহণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

টুঙ্গীপাড়া থেকে মশাল ঢাকায় আনা এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রজ্বলন করার জন্য সবমিলিয়ে ২০ জন ক্রীড়াবিদ থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে মূল মশাল প্রজ্বলন করবেন গলফার সিদ্দিকুর রহমান এবং সাঁতারু মাহফুজা খাতুন শিলা।

সব সংবাদ

জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add