for Add

ঢাকার পথে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের মশাল

রাজধানী ঢাকার পথে এখন বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মশাল। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মশাল প্রজ্জ্বলন করা হয় বুধবার সকালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেলা ১১টায় মশাল প্রজ্বলন করেন (বিওএ) সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

টুঙ্গিপাড়া থেকে মশাল প্রথমে আসবে বিওএ’র কার্যালয়ে; সেখান থেকে গেমসের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আনা হবে। ১১ ভাগে ভাগ হয়ে মশাল বহন করছেন ২২ ক্রীড়াবিদ। ১ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মূলমঞ্চে মশাল প্রজ্বলন করবেন গলফার সিদ্দিকুর রহমান ও ২০১৬ সালের এসএ গেমসে সোনাজয়ী মাহফুজা খাতুন শিলা।

টুঙ্গীপাড়া থেকে সাবেক ফুটবলার ইলিয়াস হোসেন ও সাবেক ভলিবল খেলোয়াড় জেসমিন খান পপি মশাল নিয়ে যাত্রা শুরু করেন। গোপালগঞ্জের ঘোনাপাড়া মশাল গ্রহণ করেন সাবেক হ্যান্ডবল খেলোয়াড় খায়রুজ্জামান ও সাবেক সাঁতারু শাহজাহান আলী রনি। গোপালগঞ্জের পুলিশ লাইন মোড়ে মশাল হস্তান্তর করা হয় সাবেক উশুকা মেসবাহ উদ্দিন ও তায়কোয়ানডো খেলোয়াড় মিজানুর রহমানের হাতে। সেখান থেকে তারা মশাল নিয়ে ভাটিয়াপাড়া পর্যন্ত আসেন। এর পর মশাল তুলে দেন সাবেক আরচার ইমদাদুল হক মিলন ও উশুকা ইতি ইসলামের হাতে।

পালগঞ্জের মোকসেদপুরে মশাল গ্রহণ করেন জাতীয় হ্যান্ডবল দলের অধিনায়ক ডালিয়া আক্তার ও বাস্কেটবল খেলোয়াড় মিথুন সরকার। তারা মশাল বহন করে ফরিদপুরের ভাঙ্গায় এনে তা তুলে দেন জাতীয় নারী কাবাডি দলের সাবেক অধিনায়ক শাহনাজ পারভীন মালেকা ও ২০১০ এসএ গেমসে সোনাজয়ী কারাতেকা জ উ প্রুর হাতে। ভাঙ্গা থেকে কাঁঠালবাড়ি ঘাট পর্যন্ত সাবেক অ্যাথলেট ফরহাদ জেসমিন লিটি ও টিটি খেলোয়াড় মাহবুব বিল্লাহ মশাল বহন করেন। পরবর্তীতে মাওয়া ঘাটে মশাল হাতে নেন সাবেক ফুটবলার শেখ মো. আসলাম ও ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু। তাদের কাছ থেকে বিওএ ভবনে মশাল গ্রহণ করবেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

বিওএ মহসচিব পরবর্তীতে মশাল তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল এমপি’র হাতে। প্রতিমন্ত্রী মশাল হস্তান্তর করবেন সাবেক শুটার শারমিন আক্তার রত্মা ও বক্সার জুয়েল আহমেদ জনির হাতে। এ দু’জন বিওএ ভবন থেকে মশাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিয়ে যাবেন। ১ এপ্রিল গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মশাল প্রজ্বলন করবেন সিদ্দিকুর রহমান ও মাহফুজা খাতুন শিলা।

Tags: , , ,

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add