for Add

১৮৩ রানেই শেষ নিউজিল্যান্ড

209775নিজস্ব প্রতিবেদক: নিজ দেশের মাটিতে প্রায় প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছিল কিউইরা। দেশের গণ্ডি পেরিয়ে এই প্রথম তারা এলো বাইরে। মেলবোর্নে এসে ফাইনাল খেলতে গিয়েই বুঝল বাইরের রূপ। টস জিতে ব্যাট করতে নেমে অসি পেসারদের তোপের মুখে শেষ পর্যন্ত ৪৫ ওভারে ১৮৩ রান তুলতেই অলআউট হয়ে গেলো নিউজিল্যান্ড।

মিচেল জনসন, মিচেল স্টার্ক আর জেমস ফকনারের গতির আগুন সামলাতেই পারলো না টুর্নামেন্টজুড়ে রানের বন্যা বইয়ে দেওয়া কিউই ব্যাটসম্যানরা। একমাত্র গ্র্যান্ট ইলিয়টই কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছিলেন। খেলেছেন ৮২ বলে ৮৩ রানে অনবদ্য এক ইনিংস। তিনি দাঁড়াতে না পারলে তো চরম লজ্জাই পাওয়া লাগতো নিউজিল্যান্ডকে। ৩টি করে উইকেট নেন জনসন আর ফকনার। ২ উইকেট নেন মিচেল স্টার্ক এবং একটি নেন মাক্সওয়েল। বাকিটি হন রান আউট।

209773কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে প্রথম ওভারের পঞ্চম বলেই বোল্ড করে সূচনা করেন মিচেল স্টার্ক। এরপর ৩৩ রানে গাপটিল এবং ৩৯ রানে হারায় উইলিয়ামসনের উইকেট। ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে যখন ধুঁকতে শুরু করলো নিউজিল্যান্ড, তখন চতুর্থ উইকেট জুটিতে ইলিয়ট ও রস টেলরের ১১১ রানের জুটির ওপর ভর করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। তবে জেমস ফকনার, মিচেল স্টার্ক ও মিচেল জনসনের ত্রিমুখী আক্রমণে ১৫০ থেকে ১৮৩- এই ৩৩ রানে শেষ ৭ উইকেট হারিয়ে বসে কিউইরা।

৩৬তম ওভারের প্রথম বলে রস টেলরকে ফিরিয়ে দেন ফকনার। ৭২ বলে ৪০ রান করে প্যাভিলিয়নে ফেরেন টেলর। এরপর কোরি অ্যান্ডারসনকে একই ওভারের তৃতীয় বলে ইয়র্কার দিয়ে বোল্ড করেন ফকনার। পরের ওভারে কিউই শিবিরে আঘাত হানেন স্টার্ক। তার বলে স্লিপে মাইকেল ক্লার্কের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লুক রনকি।

এরপর ভেট্টরিকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন একপ্রান্ত আগলে থাকা ইলিয়ট। তবে জসনসের ইনসুইঙ্গারে বোল্ড হয়ে যান ভেট্টরি। পরের ওভারে ফকনারের অতিরিক্ত বাউন্সে বেসামাল হয়ে পড়েন ইলিয়ট। উইকেটরক্ষক ব্রাড হাডিনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৮৩ রান করা এই কিউই ব্যাটসম্যান। ৭টি বাউন্ডারি এবং ১টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।

209779প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে খেলছে নিউজিল্যান্ড। অন্যদিকে সপ্তমবারের মতো ফাইনাল খেলছে অস্ট্রেলিয়া। এর আগে ১৯৮৭, ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপের শিরোপা জেতা অস্ট্রেলিয়া এবার পঞ্চম শিরোপার লক্ষ্যে মেলবোর্নের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add