ক্রিকেট

ইনিংস হার এড়াতে লড়ছে চট্টগ্রাম

: ৪ মার্চ ২০১৫, বুধবার, ১৯:৫৮:৩৭

অলক-রাজিন সালেহ এখন সিলেট বিভাগীয় দলের জন্য একটি আদশ্য জুটি। যখনি এই জুটির ব্যাটে রানের মেলা বসে তখনি সুখের ছায়া পড়ে সিলেট বিভাগীয় দলের উপর। জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের খেলাতেও তারা মেতে উঠেছেন ব্যাটে-বলে। জোড়া সেঞ্চুরিই শুধু নয়, অলকের ব্যাটে ছিলো ডাবল সেঞ্চুরি।

ড্রয়ের পথে ঢাকা-রংপুর ম্যাচ

: ৪ মার্চ ২০১৫, বুধবার, ১৯:৫২:৩৩

জাতীয় ক্রিকেট লিগে আরেকটি ম্যাচে ড্র করতে চলেছে ঢাকা বিভাগীয় দল। আগের ম্যাচে খুলনার সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর এবার রংপুরের সঙ্গে ড্র করতে চলেছে ওয়াল্টন জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে। প্রথম তিন দিনের লড়াই শেষে মিরপুর স্টেডিয়ামে তেমন চিত্র ফুটে উঠেছে।

২৭৫ রানে জিতে গেল অস্ট্রেলিয়া

: ৪ মার্চ ২০১৫, বুধবার, ১৯:৪২:১১

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ স্কোরের নীচে চাপা পড়ার পর সেখানেই হেরে বসেছিল আফগানিস্তান। বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেটাও শেষ পর্যন্ত খুব দ্রুত শেষ হয়ে গেলো। ৪১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৪২ রানে অলআউট হয়ে গেলো আফগানিস্তান। ফলে ২৭৫ রানের বিশাল ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে আফগানদের।

৪১৭ রানের বিশ্বকাপ রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া

: ৪ মার্চ ২০১৫, বুধবার, ১৯:০৭:১০

বিশ্বকাপের ইতিহাসে এ পর্যন্ত চারবার দলীয় স্কোর ৪০০ পার হয়েছে। অবাক করা ব্যাপার হলো, এবারই ৪০০’র গণ্ডি পার হয়েছে তিনবার। দক্ষিণ আফ্রিকা পর পর দু’বার ৪০৮ এবং ৪১১ রানের স্কোর গড়েছে। এবার অস্ট্রেলিয়া শুধু এই দুটি স্কোরকেই ছাড়িয়ে যায়নি, বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরের রেকর্ডও গড়ে ফেলেছে। টপকে গেছে ২০০৭ সালে বারমুডার বিপক্ষে ভারতের করা ৪১৩ রানের বিশাল স্কোরের পাহাড়ও। আফগানিস্তানকে পেয়ে ৪১৭ রানের এভারেস্ট গড়েছে ওয়ার্নার, স্মিথ আর ম্যাক্সওয়েলরা।

১২৯ রানে জিতল পাকিস্তান

: ৪ মার্চ ২০১৫, বুধবার, ১৬:১৭:১৩

টস জয়ের পর ফিল্ডিং নেওয়াটাই ছিল আরব আমিরাতের সবচেয়ে বড় ভুল। সেই ভুলেরই খেসারত দিতে হয়েছে ৩৩৯ রানের বিশাল স্কোরের নীচে চাপা পড়ে। তবুও ব্যাট করতে নেমে বুক চিতিয়ে লড়াই করেছেন সাইমান আনোয়াররা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২১০ রানে থেমেতে আমিরাতের ইনিংস। পরাজয় মানতে বাধ্য হয়েছে ১২৯ রানে।

আট হাজারি ক্লাবে আফ্রিদি

: ৪ মার্চ ২০১৫, বুধবার, ১৫:১৩:৫৫

বিশ্বকাপ খেলতে আসার আগেই ঘোষণা দিয়েছিলেন দুটি মাইলফলক একসঙ্গে পূরণ করতে চান তিনি। বল হাতে চারশ’ উইকেট আর ব্যাট হাতে আট হাজার রান। পাকিস্তানের ড্যাশিং অলরাউন্ডার শহিদ আফ্রিদির শেষের ইচ্ছেটি অবশেষে পূরণ হলো। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৭তম খেলোয়াড় হিসেবে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। চতুর্থ পাকিস্তানি হিসেবে তিনি এই অভিজাত ক্লাবে প্রবেশ করলেন আফ্রিদি।

জয়টাই গুরুত্বপুর্ন : মাশরাফি

: ৪ মার্চ ২০১৫, বুধবার, ১৪:২১:৫০

তিন ম্যাচে ৩ পয়েন্ট। সামনে প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ভাগ্যটা এখন আটকে আছে ‘তিন ল্যান্ডে’। আগামীকাল (বৃহস্পতিবার) ভোরে ‘প্রথম ল্যান্ড’ হিসেবে বাংলাদেশের সামনে স্কটল্যান্ড। এ ম্যাচ জিতলে বাংলাদেশের সামনের পথটা আরও উজ্জ্বল হবে।

ব্যাট করতে নেমেই বিপদে অস্ট্রেলিয়া

: ৪ মার্চ ২০১৫, বুধবার, ১৩:১১:০৭

বাঘের সামনে পড়েও বুক চিতিয়ে লড়াই করার মানসিকতা। যেখানে বড় দলগুলো ছোটদের পেয়েই রানের বন্যা বইয়ে দিচ্ছে, সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল আফগানিস্তান! অবাক করা হলেও এটাই সত্যি। তবে কেন অধিনায়ক মোহাম্মদ নবির ফিল্ডিংয়ের সিদ্ধান্ত, সেটা শুরুতেই প্রমান করে দিলেন পেসার দৌলত জাদরান। দ্রুত তুলে নিলেন ওপেনার অ্যারোন ফিঞ্চের উইকেট। দলীয় ১৪ রানে আউট হয়ে গেলেন মারকুটে ওপেনার অ্যারোন ফিঞ্চ।

পাকিস্তানের সংগ্রহ ৩৩৯ রান

: ৪ মার্চ ২০১৫, বুধবার, ১১:২৮:৪৭

নেপিয়ারে ম্যাকলিন পার্কের উইকেট পুরোপুরি ব্যাটিং বান্ধব। অথচ এই উইকেটেই কি না টসে জিতে ফিল্ডিং নিল আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ তৌকির। হয় তো নিজেদের বোলিংয়ের ওপর অনেক আস্থা তার। কিন্তু আটতে রাখতে পারেনি পাকিস্তানিদের। বরং উল্টো পাকিস্তানের করা ৬ উইকেটে ৩৩৯ রানের বিশাল পাহাড়ের নীচে চাপা পড়তে হলো আরব আমিরাতকে।

২০১ রানে জিতল দক্ষিণ আফ্রিকা

: ৩ মার্চ ২০১৫, মঙ্গলবার, ১৮:২৪:১৮

৪৮ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছিল আয়ারল্যান্ড। তখন মনে হচ্ছিল, বড় ব্যবধানে হারের রেকর্ডই গড়বে আইরিশরা; কিন্তু মিডল অর্ডারের দৃঢ়তায় শেষ পর্যন্ত রেকর্ড হারের লজ্জা থেকে বাঁচলেও বড় হার থেকে বাঁচতে পারেনি আইরিশরা। ৪১১ রানের জবাবে ৪৫ ওভারে ২১০ রানেই অলআউট হয়ে হেলো আইরিশরা। ২০১ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা।

আমলার নতুন রেকর্ড

: ৩ মার্চ ২০১৫, মঙ্গলবার, ১৭:১৫:১৬

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিন আফ্রিকার ব্যাটসম্যান হশিম আমলা। তার এ রেকর্ড দ্রুত ২০ সেঞ্চুরি করার। আজ (মঙ্গলবার) বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চিুরি করেছেন আমলা।

৪১১ রানের পাহাড়ে চড়ল দক্ষিণ আফ্রিকা

: ৩ মার্চ ২০১৫, মঙ্গলবার, ১১:২২:৫৯

মানুকা ওভাল মানেই ব্যাটিং স্বর্গ। সুতরাং আর যায় কোথায়! দক্ষিণ আফ্রিকা তো এখানে এসে রানের পাহাড় গড়বেই। জানা কথা। তার ওপর প্রতিপক্ষের নাম আয়ারল্যান্ড। ছোট (মিনোস) দল বলে এখনও আইসিসির সহযোগি সদস্য দেশ।

নিউজিল্যান্ডের পথে বিসিবি সভাপতি

: ২ মার্চ ২০১৫, সোমবার, ২৩:১২:৪৪

শ্রীলঙ্কার কাছে হারের প্রধান বাজে ফিল্ডিং। জাতীয় দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেলের কন্ঠেও ছিলো ফিল্ডিং হতাশা,‘শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ফিল্ডিংয়ে আমি খুবই হতাশ। ফিল্ডিং ব্যর্থতার কারনেই শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ।

বিসিবি সভাপতির কাছে বাদলের আকুতি

: ২ মার্চ ২০১৫, সোমবার, ২২:৫৭:৪৫

মামলা থেকে অব্যাহতি পেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি’র কাছে আকুতি জানিয়েছেন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ক্লাব লিজেন্ড অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল। সম্প্রতি তিনি বিসিবি সভাপতির কাছে মামলা প্রত্যাহার ও আজীবন নিষেধাজ্ঞা তুলে নেয়ার আবেদন করেছেন।

মেহেদী ও রকিবুলের সেঞ্চুরি

: ২ মার্চ ২০১৫, সোমবার, ২১:৪১:২২

প্রথম দিনেই দুই সেঞ্চুরির দেখা পেলো ওয়াল্টন জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ড। খুলনার মেহেদী হাসান ও ঢাকা বিভাগের রকিবুল হাসান নিজেদের মতো করে নিয়েছেন দিনটিকে। বিকেএসপিতে মেহেদীর কৃতিত্বপূর্ন ১৪০ রানের সুবাদে ঢাকা মেট্রোর বিপক্ষে দিন শেষে ৫ উইকেটে ২৯৯ রান করেছে খুলনা।

অনিশ্চিত রাঙ্গামাটি ক্রিকেট লিগ

: ২ মার্চ ২০১৫, সোমবার, ২০:১৮:১৮

ক্রিকেট বিশ্বকাপ জ্বরে যখন দেশ মাতোয়ারা, তখন হাত-পা গুটিয়ে বসে থাকতে হচ্ছে রাঙ্গামাটি জেলার ক্রিকেটারদের। ১ম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে সংকট থেকে এখনো বের হয়ে আসতে পারেনি ক্রিকেট উপ-পরিষদ। কখন এ সংকটের সমাধান আসবে তাও বলতে পারছে না কেউ।

শীর্ষস্থান হারালেন সাকিব

: ২ মার্চ ২০১৫, সোমবার, ১৯:৫৬:৫৯

বিশ্বকাপ শুরুর আগে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিব আল হাসানের চেয়ে অনেক পেছনে ছিল তিলকারত্নে দিলশান। কিন্তু বিশ্বকাপে একদিকে ব্যাট হাতে অসাধারণ ব্যাটিং, অন্যদিকে বল হাতেও ব্যাটসম্যানদের জন্য আবির্ভূত হচ্ছেন মুর্তিমান আতঙ্ক হিসেবে। এ কারণেই ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসানকে সরিয়ে শীর্ষে উঠে এল শ্রীলংকার তিলকারত্নে দিলশান।

মাশরাফিদের জন্য আসছে পুরস্কার ঘোষনা

: ১ মার্চ ২০১৫, রবিবার, ২২:৩৬:০২

বিশ্বকাপের তিন ম্যাচ খেলা শেষ বাংলাদেশ ক্রিকেট দলের। গ্রুপ পর্বে এখনো বাকি তিন। আগামী ৫ মার্চ বুধবার নেলসনে প্রতিপক্ষ স্কটল্যান্ড, ৯ মার্চ এডিলেড ওভালে প্রতিপক্ষ ইংল্যান্ড এবং ১৩ মার্চ হ্যামিল্টন সেডেন পার্কে স্বাগতিক নিউজিল্যান্ড।

হাফ ছেড়ে বাঁচলেন মিসবাউল হক

: ১ মার্চ ২০১৫, রবিবার, ২২:২৪:৪৪

রাজ্যের হতাশা ছিলো ম্যাচজুড়ে। এবারের বিশ্বকাপে ২৩৫ রানের লক্ষ্য কখনোই নিরাপদ ছিলো না। দূর্বল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে তেমনি এক ইনিংস গড়ার মধ্য দিয়ে পাকিস্তান ক্রিকেট দলের হতাশার সাগরে হাবুডুবু খাওয়ার দশা।

স্কটিশরা স্পিনে দূর্বল : রুম্মন

: ১ মার্চ ২০১৫, রবিবার, ২২:১৪:২১

বিশ্বকাপের আসরে নিজের প্রথম হাফ সেঞ্চুরি ছিলো সাব্বির রহমান রুম্মনের। কিন্তু তার এই হাফ সেঞ্চুরি শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয় এড়াতে পারেনি। তাই এতোদিন পরের সুন্দর ইনিংসটি তার কাছে নিরামিষে রুপ নিয়েছে, ‘ভালো খেলে কি লাভ হলো।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add