for Add

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল তৃতীয় ও শেষ ম্যাচে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 

সকাল ১১ টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। 

প্রথাম ওয়ানডেতে ২৬ রানে হারের পর দারুনভাবে ঘুড়ে দাঁড়িয়ে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। যে কারনে কালকের ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে পরিনত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর এনিয়ে ঘরের মাঠে টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। 

বাংলাদেশ প্রথম ম্যাচে কিছুটা ছন্দহীন ছিল এবং পরিচিত কন্ডিশনেও তারা সংগ্রাম করেছে। তবে দ্বিতীয় ম্যাচে চিত্রটা নাটকীয়ভাবে বদলে যায়, যার বড় কারণ ছিল তরুণ পেসার নাহিদ রানার আগুনঝরা বোলিং স্পেল।

রানা ৩২ রানে ৫ উইকেট সংগ্রহ করে। এর মাধ্যমে ক্যারিয়ারে ১০ম ওয়ানডেতে দ্বিতীয়বারের মত ৫ উইকেট তুলে নেয় রানা। তার গতি ও তীব্রতা নিউজিল্যান্ডের ব্যাটারদের ভুগিয়েছে। 

বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট রানার ফিটনেসের প্রশংসা করে বলেন, ‘নাহিদ রানাকে নিয়ে আমি যেটা জানি, সেটা হলো সে খুবই ফিট একজন খেলোয়াড়। আর সে যেভাবে বর্তমানে বোলিং করছে, প্রতিপক্ষ দলগুলো তার মুখোমুখি হতে চাইবে না।”

তবে তৃতীয় ওয়ানডের জন্য তানজিম হাসান সাকিবকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা থেকে ধারণা করা হচ্ছে যে তরুণ পেসার নাহিদ রানার ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করতে দলীয় ম্যানেজমেন্ট তাকে বিশ্রাম দিয়ে তানজিমকে খেলাতে পারে।

চট্টগ্রামের উইকেট ঐতিহ্যগতভাবে ব্যাটারদের পক্ষে সহায়ক, যেখানে প্রায়ই বড় স্কোরের ম্যাচ দেখা যায়। মিরপুরের ধীরগতির পিচের তুলনায় এটি ভিন্ন।

টেইট বলেন, “এটা দেখতে ভালো উইকেট মনে হচ্ছে, কিন্তু ঠিক কীভাবে খেলবে তা নিশ্চিতভাবে বলা কঠিন। ঐতিহ্যগতভাবে চট্টগ্রাম ব্যাটিংয় সহায়ক উইকেট, যদিও মাঝে মাঝে এটি কিছুটা নিচু হয়ে আসতে পারে।

নিউজিল্যান্ডের পেসার উইল ও’রুর্ক বলেন, দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ হাতছাড়া করার পর তার দল সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে,  “আউটফিল্ডটা শুষ্ক দেখাচ্ছে এবং সম্ভবত বেশ দ্রুতও হবে। উইকেটে কিছুটা ঘাস আছে বলেও মনে হচ্ছে, তাই আশা করছি সেখানে কিছুটা গতি ও বাউন্স থাকবে। আমরা খুব শিগগিরই বুঝতে পারব, তবে আমরা আমাদের ফিল্ডিং নিয়ে গর্ব করি এবং সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব।”

নিউজিল্যান্ড বাংলাদেশে সাম্প্রতিক পারফরম্যান্স থেকেও আত্মবিশ্বাস নিতে পারে। তারা ২০২৩ সালে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল, যা ২০০৮ সালের পর এই দেশে তাদের প্রথম সিরিজ জয়। এতে প্রমান হয়যে উপমহাদেশের কন্ডিশনেও তারা ভালোভাবে প্রতিদ্বন্দ্বীতা করতে পারে।
এ পর্যন্ত দুই দলের মধ্যে অনুষ্ঠিত ৪৮ ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড ৩৫টিতে জিতেছে। বাংলাদেশ জিতেছে ১২টি ম্যাচে, আর একটি ম্যাচ ফলাফল ছাড়াই শেষ হয়েছে।
বাংলাদেশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব।

নিউজিল্যান্ড : টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জস ক্লার্কসন, ডেন ক্লেভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, ন্যাথ্যান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add