for Add

বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন

হামজা দেওয়ান চৌধুরী ও শামিত সোমদের কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যে অনেক উচ্চতায় উঠেছে তার সর্বশেষ প্রমান দলটির কোচ হতে আগ্রহিদের ব্যাপক সাড়া। ৩০ এপ্রিল শেষ হবে বর্তমান প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তি। নতুন কোচ নিয়োগ দেওয়ার জন্য বেশ কিছুদিন আগে বাফুফে বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপন প্রচার হওয়ার পরই ব্যাপকহারে আবেদন জমা হতে থাকে বাফুফেতে। সর্বশেষ খবর অনুযায়ী সেই আবেদনের সংখ্যা প্রায় পৌনে তিনশ। আবেদনের সময় বাকি আরো এক সপ্তাহ।

বর্তমান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও আবেদন করেছেন। আবেদন করেছেন স্থানীয় দুই অভিজ্ঞ কোচ মারুফুল হক ও জুলফিকার মাহমুদ মিন্টু। ভারতের সাবেক কোচ ক্রোয়েশিয়ান ইগোর স্টিমাচ, রুয়ান্ডা ও ইথিওপিয়ার সাবেক কোচ জার্মানির আন্তোইন হে আছেন আবেদন করাদের তালিকায়। আবেদনকারীদের মধ্যে আছেন ফ্রান্স, পর্তুগাল, রোমানিয়া এবং দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের কোচরাও।

তো এতগুলো বায়োডাটা নিয়ে কিভাবে কাজ করবে বাফুফে? তাই তো বাফুফে চার সদস্যের একটি কমিটি করে তাদেরকে একটি সংক্ষিপ্ত তালিকা করার দায়িত্ব দিয়েছে বাফুফে। যাতে হামজা-শামিতদের কোচ বাছাই প্রক্রিয়াটা সহজ হয়। ওই কমিটির অন্যতম সদস্য বাফুফের সদস্য ও সাবেক তারকা গোলরক্ষক ছাইদ হাছান কানন বুধবার বলেছেন,’আমরা মঙ্গলবারই দায়িত্ব পেয়েছি। আজ একটা সভা করেছি। বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার জন্য এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। ২৫০ থেকে ২৭৫ জন কোচ তাদের সিভি জমা দিয়েছেন, যা বাংলাদেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক দিক।’

কোন ক্রাইটেরিয়ায় কোচ নিয়োগ দেওয়া হবে জানতে চাইলে ছাইদ হাছান কানন বলেছেন,’আমরা যে বিষয়গুলো দেখবো তার প্রথমই হবে কোচের যথাযথ ​প্রো-লাইসেন্স আছে কি না। তারপর তার ​ক্যারিয়ার ও অভিজ্ঞতা দেখবো। বিগত দিনের কোচিং ক্যারিয়ার এবং অভিজ্ঞতার ধরনও আমরা বিবেচনায় আনবো। এর পাশাপাশি থাকবে তার বয়টাও। সেটাও বড় বিবেচ্য। আমাদের দেশের আবহাওয়া, খাদ্যাভ্যাস এবং খেলোয়াড়দের মানসিকতা যারা দ্রুত বুঝতে পারবেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।’

নতুন কোচের নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ্ব উল্লেখ করে বাফুফের এই কর্মকর্তা বলেছেন,’এবার পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ ও উন্মুক্ত। আগে অনেক কিছু গোপন থাকলেও এখন সংবাদমাধ্যমের মাধ্যমে সবকিছুই সাধারণ মানুষ জানতে পারছে। আমরা একটি নির্দিষ্ট মানদণ্ড বা ক্রাইটেরিয়া তৈরি করে যোগ্য কোচ খুঁজে বের করার চেষ্টা করছি। এ জন্য সবার সহযোগিতা চাই। ‘

প্রথম সভা প্রসঙ্গে ছাইদ হাছান কানন বলেন, ‘আমরা বুধবার প্রথম সভা করলাম। পৌনে ৩ শত আবেদনপত্র বাছাই করা সহজ কাজ না। আমরা কেবল শুরু করলাম।’

কোচের তালিকা সংক্ষিপ্ত করতে যে কমিটি করা হয়েছে সেই কমিটির অন্য ৩ জন হলেন বাফুফের টেকিনিক্যাল কমিটির প্রধান কামরুল ইসলাম হিলটন, বাফুফের সদস্য ইকবাল হোসেন ও বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add